ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়া থেকে গ্যাস কেনার যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইইউ


রাশিয়া থেকে গ্যাস কেনার যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইইউ

ইউক্রেন সংঘাতের সমাধান নিয়ে আলোচনা চলাকালীন রাশিয়া থেকে গ্যাস কেনার যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইউরোপীয় কমিশন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, যুদ্ধ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

সোমবার (১৯ অক্টোবর) ব্রাসেলসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র পলা পিনহো এ তথ্য জানান। রাশিয়ার গ্যাস কেনা পুনরায় শুরু করার মার্কিন প্রস্তাব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

পলা পিনহো উল্লেখ করেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন পূর্বে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুদ্ধ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে আরোপিত কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

গত ১৫ ও ১৬ অক্টোবর অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার এবং দেশটি থেকে যুক্তরাষ্ট্রের ডিজেল জ্বালানি কেনার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করা হয়েছিল বলেও জানান কমিশনের মুখপাত্র।

পলা পিনহোর বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে ইউরোপীয় কমিশন ইইউ ও যুক্তরাষ্ট্রের সমন্বিত নিষেধাজ্ঞা অব্যাহত রাখার প্রয়োজনীয়তায় বিশ্বাসী। কমিশন জানায়, এ ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেনের শর্তে সংঘাত বন্ধে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে, ২০২৭ সাল থেকে ইইউভুক্ত দেশগুলোর জন্য রুশ গ্যাস কেনার ওপর সম্পূর্ণ ও অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় কমিশন পূর্বে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে আরোপিত সাধারণ নিষেধাজ্ঞা নীতির অংশ নয়। ফলে রাশিয়ার ওপর অন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও গ্যাস আমদানির নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে কমিশনের বক্তব্য। তথ্যসূত্র: তাস

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দিল যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দিল যুবক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পাওয়ার কারণে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ আইবুরকে গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত অবস্থায় ছিল। নেশার জন্য টাকা না পেয়ে তিনি তার বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে গেছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে।

এ ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ওসি সবজেল হোসেন জানান, পুলিশ আইবুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায় লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল বুকিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায় লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল বুকিং

শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক লম্বা ছুটি এবং দুই দিনব্যাপী বিচ কার্নিভালকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে পর্যটন নগরীর আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টের ৬০ থেকে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। কিছু হোটেলে ছুটির গুরুত্বপূর্ণ দিনগুলোতে সব কক্ষই বুকড হয়ে গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিচ কার্নিভাল। জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ আয়োজনে এ উৎসবে স্থানীয় ও দেশের খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ ম্যারাথন ও বিচ ফুটবলসহ নানা আয়োজন থাকবে। বিচ ম্যানেজমেন্ট কমিটি ও ব্যবসায়ীদের ধারণা, এ সময়ে দুই থেকে তিন লাখ পর্যটক-দর্শনার্থী কুয়াকাটায় আসতে পারেন।

পর্যটন ব্যবসায়ী ও কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, কুয়াকাটায় ৩০০টির বেশি আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার পর্যটকের রাত্রিযাপনের ব্যবস্থা আছে। বাড়তি চাপ সামলাতে আশপাশের পাঁচটি গ্রামের অনেক বাসাবাড়ি হোমস্টে হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

হোটেল সরোয়ার প্যারাডাইসের ম্যানেজার রিপন সাব্বির জানান, তাদের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। অনেকে ফোন করে কক্ষ চাইলেও সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।

কুয়াকাটা সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল জানান, তাঁদের কটেজ ও ভিলার প্রায় ৭০ শতাংশ রুম বুকিং হয়েছে এবং দু-এক দিনের মধ্যে শতভাগ বুকিং হয়ে যাবে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, বছরের সবচেয়ে বেশি পর্যটক আসার সময়গুলোর একটি দুর্গাপূজার ছুটি। প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলের ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ বুকিং হলেও তৃতীয় শ্রেণির হোটেলগুলোর অধিকাংশ কক্ষ এখনো ফাঁকা। পর্যটক আকৃষ্ট করতে কিছু হোটেল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ও ঘোষণা করেছে।

প্রেসিডেন্ট পার্কের স্বত্বাধিকারী ও পৌর যুবদল সভাপতি মো. কাজী ফারুক জানান, হোটেল-মোটেল, রেস্টুরেন্টসহ পর্যটননির্ভর প্রায় ১৬টি পেশার পাঁচ থেকে সাত হাজারের বেশি শ্রমিক পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। শতাধিক প্রশিক্ষিত ট্যুর গাইডের পাশাপাশি অন্যান্য খাতের আরও দুই শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সৈকত এলাকা পরিদর্শন করেছেন। সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়েছে। গত ১৫ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিচ-কার্নিভাল ও দুর্গাপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে একটি প্রস্তুতি সভাও হয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, দুর্গাপূজার ছুটি ও কার্নিভাল উপলক্ষে কুয়াকাটাকে নতুন রূপে সাজানো হচ্ছে। মহিপুর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান জানান, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও বন বিভাগের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান বলেন, কুয়াকাটার বিচ কার্নিভালে স্থানীয় ও দেশবরেণ্য কণ্ঠ ও চলচ্চিত্র শিল্পীদের সমন্বয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কুয়াকাটায় লাখ লাখ পর্যটকের আগমন ঘটবে। পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, এবারের উৎসব কুয়াকাটার পর্যটন ব্যবসায় গতি ফেরানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার নতুন ফুটবল টুর্নামেন্টের ভাবনা হিমালয় অঞ্চলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


ফিফার নতুন ফুটবল টুর্নামেন্টের ভাবনা হিমালয় অঞ্চলে

ফিফা হিমালয় অঞ্চলের ফুটবল উন্নয়নের জন্য নতুন একটি আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা যাচাই করছে। ভুটানে সফরের সময় দেশটির ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা শেষে ‘ফিফা হিমালয় কাপ’ নামে একটি প্রতিযোগিতার ধারণা উত্থাপিত হয়েছে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ের প্রস্তাব; অংশগ্রহণকারী দেশ, প্রতিযোগিতার কাঠামো, ভেন্যু কিংবা শুরুর সময়—কোনোটিই চূড়ান্ত হয়নি।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ১৯ ও ২০ অক্টোবরের ভুটান সফরে দেশটির ফুটবল অবকাঠামো, যুব ফুটবল, নারী ফুটবল এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় হিমালয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে নিয়মিত একটি প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা নিয়ে চিন্তা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হয়, তবে তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া হিমালয় অঞ্চলের দলগুলোর জন্য নিয়মিত প্রতিদ্বন্দ্বিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ করে ভুটানের মতো দেশের যুব খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন, কোচিং ব্যবস্থার উন্নয়ন এবং নারী ফুটবলের বিকাশে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভুটানের ফুটবল উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে। ফিফার প্রস্তাবিত ২০২৭ থেকে ২০৩০ অর্থচক্রে ভুটান সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত উন্নয়ন সহায়তা পেতে পারে। তবে এই অর্থ এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি।

ফলে ‘ফিফা হিমালয় কাপ’কে আপাতত নিশ্চিত প্রতিযোগিতা হিসেবে নয়, বরং হিমালয় অঞ্চলের ফুটবল উন্নয়নের সম্ভাব্য একটি উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার ফুটবল ক্যালেন্ডারে নতুন একটি আঞ্চলিক প্রতিযোগিতা যুক্ত হওয়ার পাশাপাশি অপেক্ষাকৃত ছোট দলগুলোর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের দাবি, আরেকটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


ইরানের দাবি, আরেকটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে, সংস্থাটি জানায় যে, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে, ইরান মোট ৫৪টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে, সর্বশেষ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানি বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, আইআরজিসির একটি বিবৃতিতে বলা হয়েছে, তাদের মহাকাশ বাহিনীর অধীনে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন ড্রোনটিকে শনাক্ত করে, যা হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। পরে, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেটিকে ভূপাতিত করা হয়।

তবে, ড্রোনটি কোথায় ভূপাতিত হয়েছে, কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, কিংবা এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে আইআরজিসি বিস্তারিত কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন সামরিক বিমান। এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও সামরিক অভিযানে ব্যবহৃত হয়। প্রয়োজন অনুযায়ী, ড্রোনটি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%