ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০২৭-২০২৮ সেশনে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মোঃ শরিফুল ইসলাম


২০২৭-২০২৮ সেশনে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মোঃ শরিফুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম। তিনি এর আগে উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মোহাম্মদ আলমগীর নবনির্বাচিত উপজেলা আমীর মোঃ শরিফুল ইসলামকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ মতিউর রহমান এবং জেলা অফিস সম্পাদক ফিরোজ বিশ্বাস।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর (শনিবার) বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের রোকন সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোটগ্রহণের মাধ্যমে ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা আমীর নির্বাচিত হন মোঃ শরিফুল ইসলাম।

এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অল্প সময়ের মধ্যেই উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যদের নাম প্রকাশ করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে গ্যাসের আগুন পরিদর্শনে জ্বালানি বিভাগের যুগ্মসচিব, চলছে পরীক্ষা-নিরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ইনানীতে গ্যাসের আগুন পরিদর্শনে জ্বালানি বিভাগের যুগ্মসচিব, চলছে পরীক্ষা-নিরীক্ষা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে উদ্গীরিত গ্যাসের আগুন এখনও জ্বলতে দেখা যাচ্ছে। গ্যাসের উৎস, প্রকৃতি এবং ভূগর্ভস্থ মজুতের সম্ভাবনা সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাপেক্সের একজন কর্মকর্তা এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে সঙ্গে নিয়ে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীতে গ্যাস উদ্গীরণ ও অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এই সময় তাঁরা গ্যাস নির্গমনের স্থান এবং জ্বলন্ত আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ছোট ইনানী এলাকার একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরতায় গ্যাসের সন্ধান মেলে। এক পর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাসের সঙ্গে পানি বেরিয়ে আসতে শুরু করে এবং গ্যাসে আগুন জ্বলে ওঠে। এরপর থেকে আগুন জ্বলতে থাকে। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণে উদ্গীরিত গ্যাসে উচ্চমাত্রার হাইড্রোকার্বন ও কনডেনসেটের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। তবে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র কি না, ভূগর্ভে গ্যাসের মজুতের পরিমাণ এবং গ্যাসের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

এর আগে বাপেক্সের পক্ষ থেকে ঘটনাস্থলে গ্যাস নির্গমনের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছিল। আগুনের উৎস বন্ধ করতে গিয়ে ভূগর্ভে গ্যাসের চাপ ও অন্যত্র গ্যাস নির্গমনের সম্ভাবনার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

জ্বালানি বিভাগের যুগ্মসচিবের এই পরিদর্শনের মাধ্যমে ইনানীর গ্যাস উদ্গীরণ পরিস্থিতি মোকাবিলা ও সম্ভাব্য গ্যাসসম্পদ অনুসন্ধানে নতুন পদক্ষেপ আসবে কি না, তা নিয়ে স্থানীয়রা অপেক্ষা করছেন। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও নিরাপদ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হবে এবং ভূগর্ভস্থ গ্যাসের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা করণ জোহরের সংস্থায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা করণ জোহরের সংস্থায়

ভারত সফরের শেষ দিনে রাজকীয় অভ্যর্থনা পেলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বুধবার (১৮ নভেম্বর) মুম্বাইয়ের আন্ধেরিতে করণ জোহরের পরিচালনার অধীনে থাকা প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর অফিসে উপস্থিত হন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস।

সেখানে নির্মাতা ও সঞ্চালক করণ জোহর এবং পতৌদি পরিবারের ‘নবাব’ দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রিন্স উইলিয়াম ধর্মা প্রোডাকশনসের অফিসে প্রায় ৪৫ মিনিট সময় কাটান। তার সম্মানে ২০০১ সালের সুপারহিট সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর জনপ্রিয় গানের সঙ্গে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, এই সিনেমাটির বড় একটি অংশের শুটিং ব্রিটেনে হয়েছিল।

প্রিন্স উইলিয়ামের সঙ্গে সাক্ষাতের পর করণ জোহর উচ্ছ্বসিত হয়ে বলেন, প্রিন্স উইলিয়ামকে স্বাগত জানানো তার জন্য পরম সৌভাগ্যের এবং সম্মানের বিষয়। তিনি বলেন, ‘উনি অত্যন্ত বিনয়ী ও অমায়িক। ভারতীয় সিনেমার সম্ভাবনা এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার ভারতীয় সিনেমা যেভাবে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে, তা নিয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। এমন আন্তরিক একজন মানুষের সঙ্গে সময় কাটিয়ে দারুণ লাগল।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রিন্স উইলিয়ামের 'আর্থশুট প্রাইজ' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালনা করেন করণ জোহর। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, সোনম কাপুর এবং বহু আন্তর্জাতিক তারকা।

এদিকে, যখন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস বলিউড তারকাদের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিলেন, তখন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন পৌঁছে যান মুম্বাইয়ের শতাব্দীপ্রাচীন নওরোসজি ওয়াদিয়া মেটারনিটি হাসপাতালে। সেখানে সদ্যোজাত মায়েদের সঙ্গে কথা বলে তিনি শুভেচ্ছা জানান।

এর আগে বুধবার সকালে রাজদম্পতি মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত ‘চাণক্য স্কুল অব ক্রাফট’ পরিদর্শন করেন। সেখানে ভারতীয় ঐতিহ্যবাহী বুনন ও এমব্রয়ডারি শিল্পের প্রশিক্ষণ নেওয়া নারী শিল্পীদের কাজের প্রশংসা করেন তারা।

উল্লেখ্য, ২০১৬ সালের পর এই প্রথমবার যৌথভাবে তিন দিনের ভারত সফরে আসেন উইলিয়াম ও কেট। সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ে পা রেখে শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলা থেকে শুরু করে মেট্রো সফর— সব মিলিয়ে দারুণ সময় কাটানোর পর বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে শেষ হচ্ছে তাদের এ রাজকীয় সফর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি নেতাকে মারধর করলেন ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


এনসিপি নেতাকে মারধর করলেন ছাত্রদল নেতা

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হক সাকিবের বিরুদ্ধে, যিনি শাহারিয়ার নাফিজ শুভ (২১) নামে এক এনসিপি নেতাকে আক্রান্ত করেছেন। শুভকে রক্ষা করতে গিয়ে তার বাবা আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের বড়বিল এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।

আহত শাহারিয়ার নাফিজ শুভ ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হলুদিয়া গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে। তিনি উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযুক্ত ফয়জুল হক সাকিব (২২) বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গার্ডের দোকান এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনবিরোধী মিছিল বের করেন। সাকিবের নেতৃত্বে মিছিলটি বড়বিল বাজারে পৌঁছালে শুভকে ছাত্রলীগের কর্মী বলে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় শুভকে রক্ষা করতে গিয়ে তার বাবাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত শুভ বলেছেন, "ছাত্রদলের লীগবিরোধী মিছিলকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রকাশ্য বাজারে এভাবে আমাকে ও আমার বাবাকে মারধর করবে, তা ভাবিনি। অথচ আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি কখনো ছাত্রলীগ করিনি। জুলাই আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছি।"

অভিযোগের বিষয়ে ফয়জুল হক সাকিব জানান, "ছেলেটি ছাত্রলীগের একজনকে বাঁচিয়েছে, তাই তাকে মেরেছি। সে নিজেও ছাত্রলীগ করত এবং সাবেক চেয়ারম্যান প্রার্থী সাজুর সঙ্গে ছিল। তারাও আমাকে মেরেছে।"

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাকিব ও শুভ দুজনই সাবেক চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাজুর সঙ্গে চলাফেরা করতেন। শাহাদাত হোসেন সাজু বিগত সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এ বিষয়ে জানতে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার হুসাইন মুহাম্মদ এনামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে জানাবেন বলে জানান।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক জানান, শাহরিয়ার শুভ নামে একজন যুবককে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরে গেছেন।

ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির নতুন নির্দেশনায় চালক-মালিকদের জন্য কঠোর শাস্তির বিধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


ডিএমপির নতুন নির্দেশনায় চালক-মালিকদের জন্য কঠোর শাস্তির বিধান

রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন নির্দেশনা প্রদান করেছে। এসব নির্দেশনা চালক ও মালিকদের জন্য পালনীয় এবং এর জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনা না মানলে চালক ও মালিকদের শাস্তির মুখে পড়তে হবে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন এবং বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। তল্লাশিচৌকিতে বিশেষ নজরদারির আওতায় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস আসবে। তবে ৩ চাকার হালকা যান, পিকআপ ভ্যান, বাস, মিনিবাস ও ট্রাক নজরদারির বাইরে থাকবে না। অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন এবং অন্যান্য হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর ৮১ নম্বর বিধি অনুযায়ী, জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এই ক্যাটাগরিগুলো হলো, অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন।

এছাড়া, মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাকসহ সকল ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক মোটরযানে তীক্ষ্ণ বা উচ্চ শব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক, নিউম্যাটিক, মাল্টিটিউনড বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিধি ৮১ (২) অনুসারে, হর্নের মাধ্যমে উৎপন্ন শব্দের মানমাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এ নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। এই বিধি ভঙ্গের ফলে প্রতিবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রযোজ্য হবে।

হতে পারে শাস্তি

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৫ ধারায় উল্লেখ রয়েছে যে, কোনো মোটরযান চালক নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত বা উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করতে পারবেন না। এর ৮৮ ধারা অনুযায়ী, কেউ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

নিয়মের বাইরে গিয়ে কেউ যানবাহনে অনুমোদনহীন হর্ন বা বিকন বাতি সংযোজনের মতো কারিগরি পরিবর্তনের অপরাধে অন্যূন এক বছর থেকে অনধিক তিন বছরের কারাদণ্ড, অনধিক তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%