ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল


সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল

৯ই নভেম্বর ২০২৬ রোজ সোমবার, বিকাল চার ঘটিকার সময়, ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে, ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারে কনডেম সেলে রাখার অভিযোগে উচ্চ আদালতে রিট দাখিল করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করার নিষ্ক্রিয়তাকে সেলাইন করে সোমবার উচ্চ আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই রিট পিডিশন, নম্বর ১৫৯ ৭৫, দাখিল করা হয়। রিটে বিবাদী করা হয়েছে যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, আইজি প্রিয়জন, জেলা প্রশাসক পুলিশ সুপার ও ঝিনাইদা কারাগারে জেল সুপারকে,
ভিডদাশীল শেষে বিকালে হাইকোর্ট এলাকায় সোনালী ব্যাংক চত্বরে প্রেস ব্রিফিং করেন বি এম এস এফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এডভোকেট কালচার হোসাইন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়ম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নারায়ণগঞ্জ তালাশ বিডি জেলা প্রতিনিধি হাজী মোহাম্মদ নাজির খান, তালাশ বিডি স্টাফ রিপোর্টার, পারভিন আক্তার সহ আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ওগ্রিম টেলিভিশনের ঝিনাইদাহ প্রতিনিধি অরিত্র কুন্ডকে মম সৃষ্টির মাধ্যমে মারধর করে একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেফতার শেষে কারা কর্তৃপক্ষ কনডেম ছেলে রাখেন, যা সম্পূর্ণ বেয়ানী এবং মানবাধিকার লঙ্ঘনের আমরা এর প্রতিকার, কতৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন দাখিল করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে বাল্কহেডের ধাক্কায় ৬৭০ বস্তা সারসহ ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


সরাইলে বাল্কহেডের ধাক্কায় ৬৭০ বস্তা সারসহ ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের ফলে ৬৭০ বস্তা সারবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন নদীতে ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ সরকারি বরাদ্দের সার নদীতে তলিয়ে গেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারে ছিল টিএসপি, ডিএপি ও এমওপি সার। এই সারগুলো কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট সার ডিলার এবং ট্রলারমালিক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার বিএডিসির সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পেয়েছিল। এর মধ্যে ৬৭০ বস্তা সার গত রোববার বিকেলে ভৈরব নদীবন্দর থেকে বিল্লাল মাঝির ট্রলারে বোঝাই করা হয়। সারগুলোর মধ্যে ছিল টিএসপি ১০০ বস্তা, ডিএপি ৩২০ বস্তা এবং এমওপি ২৫০ বস্তা।

সোমবার ভোরে সারবোঝাই ট্রলারটি মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল ৭টার দিকে সরাইলের রাজাপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ ঘটে। এতে মুহূর্তের মধ্যে সারসহ ট্রলারটি নদীতে ডুবে যায়।

ডিলার এবং ট্রলারের মালিকপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় ডুবরিদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হবে। এদিকে, দুর্ঘটনার কারণ, প্রকৃত ক্ষয়ক্ষতি এবং সার ডুবে যাওয়ার বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাসুম ভূইয়া বলেন, "নভেম্বর মাসে ৯৫০ বস্তা সার বরাদ্দের মধ্যে ৬৭০ বস্তা ভৈরব থেকে ট্রলারে করে মিঠামইনে পাঠানো হচ্ছিল। পথে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে সারসহ ট্রলারটি ডুবে যায়। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।"

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, "ট্রলারডুবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

সরকারি ক্রয় প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনার উদ্দেশ্যে, মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ সুবিধা প্রদানের জন্য রাষ্ট্রপতির দ্বারা জারি করা তিনটি আলাদা অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশ তিনটি সংসদে উপস্থাপন করেন। ওই অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

উত্থাপিত অধ্যাদেশ তিনটি হলো—‘সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে সংসদের অধিবেশন স্থগিত থাকা অবস্থায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অধ্যাদেশ জারি করেন।

গত ২১ সেপ্টেম্বর জারি করা ‘সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর মাধ্যমে বিদ্যমান সরকারি দরপত্র প্রক্রিয়ায় ব্যাপকভাবে যোগ্যতার পরিধি সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং পিছিয়ে পড়া দরদাতাদের সরকারি ক্রয়ে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে অপ্রয়োজনীয় ও কঠোর শর্ত (যেমন—দীর্ঘদিনের অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন বা পূর্বে সরকারি কাজের পূর্ব অভিজ্ঞতা) আরোপের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ক্রয়ের ধরন ও জটিলতা বিবেচনায় প্রয়োজন হলে শর্ত শিথিলের সুযোগ রাখা হয়েছে।

একইসঙ্গে দেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়া এবং নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলক করার সুযোগ রাখা হয়েছে। বিদেশি দরদাতাদের ক্ষেত্রে নির্ধারিত ন্যূনতম বাংলাদেশি অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে অংশ নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বিশেষ ক্ষেত্রে তা শিথিলযোগ্য। কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা নেওয়ার পাশাপাশি কেবল কারিগরিভাবে উত্তীর্ণ প্রস্তাবগুলোর আর্থিক দরপত্র খোলা হবে। নির্দিষ্ট সীমার ওপর ক্রয়ের ক্ষেত্রে কারিগরি মান ও টেকসই বৈশিষ্ট্য মূল্যায়ন করা হবে এবং অস্বাভাবিক কম দর পৃথকভাবে যাচাই করা হবে।

গত ১৩ অক্টোবর জারি করা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর মাধ্যমে ২০১২ সালের ভ্যাট আইনের ৬৪ ধারায় সংশোধন আনা হয়েছে, যা গত ১ অক্টোবর থেকে কার্যকরের কথা বলা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে প্রতি কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

তবে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা কোম্পানি এবং শূন্য (জিরো) রিটার্ন দাখিলকারীদের জন্য রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ২০ দিন নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াতে পারলেও কোনো অবস্থাতেই জরিমানা বা সুদ মওকুফ করতে পারবে না। এ ছাড়া মাসিক রিটার্নে সম্পূরক শুল্কের তথ্য যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে এবং এনবিআর ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করতে পারবে।

গত ১৯ অক্টোবর জারি করা ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের বিশেষ কাঠামো তৈরি করা হয়েছে। সরকারি-বেসরকারি স্থাপনা, আবাসিক ভবন, সৌরচালিত সেচপাম্প, হিমাগার, ইভি চার্জিং স্টেশন, চা-বাগান, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিজমিতে সৌরবিদ্যুৎ (অ্যাগ্রিভোল্টাইক) প্রকল্প এর আওতাভুক্ত হবে। তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র এতে অন্তর্ভুক্ত নয়।

অধ্যাদেশে দুটি অর্থায়ন মডেল রাখা হয়েছে—অপারেটিং এক্সপেনডিচার (ওপেক্স) মডেলে বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করে উৎপাদিত বিদ্যুতের আয় থেকে অংশ নেবে; আর ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব খরচে বিদ্যুৎ ব্যবস্থা ক্রয় করে মালিকানা রাখবে।

দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০০৬ সালের সরকারি ক্রয় আইন, ২০২৬ সালের ইনভেস্ট বাংলাদেশ আইন এবং ২০২৫ সালের সরকারি ক্রয়বিধির সঙ্গে সাংঘর্ষিক বিধান এতে অকার্যকর থাকবে। ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত ক্রয়ে ই-জিপি ছাড়া সীমিত দরপত্র পদ্ধতির সুযোগ রাখা হয়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) অনলাইন ডেটাবেজ ও পর্যবেক্ষণ নিশ্চিত করবে এবং প্রধানমন্ত্রীকে সভাপতি করে একটি জাতীয় নীতি পরিষদ গঠিত হবে।

এ ছাড়া সৌর বিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ চুরির দায়ে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা, ক্ষতিসাধনের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা এবং অবৈধ সংযোগ বা পরিদর্শনে বাধার দায়ে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন লাগালো দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


গাজীপুরের চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন লাগালো দুর্বৃত্তরা

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, যা দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত হয়েছে।

সোমবার ( ৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের নিকট এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্থানীয়রা হঠাৎ করে বাসটিতে আগুন দেখতে পান। এ সময় আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু তারা সফল হননি।

খবর পাওয়ার পর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার ফাইটাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি উল্লেখ করেন যে, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নেছারাবাদে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দৈহারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডল (৩০) পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পরপরই পুলিশ তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, সুদর্শন মন্ডল বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুদর্শন মন্ডল বর্তমানে দৈহারী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে কর্মরত। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইএইচএফপিও) ডাঃ আসাদুজ্জামান তার চাকরির বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তার ভাই সুব্রত মন্ডল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের কারণে তার ভাইকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। সুব্রত মন্ডল বলেন, "তার ভাই নির্দোষ।" সুদর্শন মন্ডল উপজেলার দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিপদ রঞ্জন মন্ডলের ছেলে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান জানিয়েছেন, ‘তাকে রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর সোমবার বিকেলেই তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%