মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৩৫ পি.এম
"প্রান্তিকজনের কণ্ঠস্বর: সফলতা, সমস্যা ও প্রত্যাশা" এই মূল থিমকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট সরকারি বিভাগসমূহের সঙ্গে অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আশাশুনি মডেল মসজিদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ঊঝউঙ)-এর ওঈজউঈঠ-ওওও প্রকল্পের উদ্যোগে এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় আয়োজন করা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক এস এম হেদায়েতুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রকল্প সমন্বয়কারী (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের উপকারভোগী, সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ মোট ৭০ জন অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা উল্লেখ করেন যে, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আশাশুনির প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন ধরনের ঝুঁকি ও সমস্যার সম্মুখীন হচ্ছে। এ সমস্যাগুলো মোকাবিলায় স্থানীয় জনগণ, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। বক্তারা জনগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার গুরুত্বের ওপরও আলোকপাত করেন। সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাস (উজজ) ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (ঈঈঅ) বিষয়গুলো স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সেবা প্রদানের ক্ষেত্রে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উন্নত প্রযুক্তি ও অভিযোজনমূলক উদ্যোগগুলো প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারী প্রান্তিক জনগণের প্রতিনিধিরা তাদের সফলতা, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা সরকারি সেবা, কৃষি ও জীবিকা সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা আরও সহজলভ্য করার দাবি জানান। সভায় ওঈজউঈঠ-ওও প্রকল্পের অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা ও উত্তম চর্চা নিয়েও আলোচনা হয়। বক্তারা এসব অভিজ্ঞতা সরকারি বিভাগ ও স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর পরিসরে প্রয়োগ ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভার মাধ্যমে প্রান্তিক জনগণের কণ্ঠস্বর স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সরকারি সেবা ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগণের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
(পটুয়াখালীর) রাঙ্গাবালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গাবালী উপজেলায় অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলে সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ আল-আমিনকে আহ্বায়ক (সভাপতি) এবং মোঃ আল-মামুনকে সদস্য সচিব (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে অন্যান্য দায়িত্বশীলদেরও নির্ধারণ করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, ঐক্য ও মুক্তির লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম রাঙ্গাবালী উপজেলায় আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি তরুণ ও শিক্ষার্থীদের ইতিবাচক নেতৃত্বে সম্পৃক্ত করে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কাউন্সিল শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার দোহার উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক মাস পর পাঁচ সন্তানের জনক আবুল কালাম আজাদও না ফেরার দেশে চলে গেলেন। পুলিশ তার লাশ হাসপাতাল থেকে উদ্ধার করেছে।
নিহত আবুল কালাম আজাদের বয়স ছিল ৪২ বছর। তিনি বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের ওয়াহাব মাদবরের ছেলে। এক মাস আগে তার স্ত্রী না ফেরার দেশে চলে গেছেন।
দোহার থানার এসআই প্রসাদ কুমার চাকী সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই গ্রামের নিজ বাড়ির কক্ষ থেকে স্বজনরা আবুল কালাম আজাদের ঝুলন্ত অচেতন মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে বেলা দেড়টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় হেফাজতে আনা হয়েছে। এসআই রামপ্রসাদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি জানান, অভাবের কারণে এক মাস আগে কালামের স্ত্রী ফরিদা বেগমও একইভাবে মারা গেছেন। একই পথে হাঁটলেন আবুল কালামও। তাদের পাঁচ মেয়ে সন্তানের মধ্যে একজনের বিয়ে হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজিবি গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সকালে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭০/৪ এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় বিজিবি নিয়মিত টহল পরিচালনা করছিল। এই সময় ছয় বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখা যায় এবং তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ এবং দুই শিশু রয়েছে। তারা খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটক ব্যক্তিদের পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া এলাকায় বিক্রয়কেন্দ্রের বাইরে ৪০ বস্তা এমওপি (পটাশ) সার মজুদ করার কারণে মো. মুঞ্জুরুল হক নামের এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। আদালত পরিচালনার দায়িত্বে ছিলেন সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
মুঞ্জুরুল হক বোনারপাড়ার মেসার্স হক ট্রেডার্সের মালিক এবং অনুমোদিত সার ডিলার। কৃষি অফিসের সূত্রে জানা যায়, নির্ধারিত বিক্রয় কেন্দ্রের বাইরে সার পরিবহনের বিষয়টি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। পরে যাচাই করতে গিয়ে তার বাড়িতে ৪০ বস্তা এমওপি সার পাওয়া যায়।
ঘটনার তথ্য জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। কৃষি অফিসের অনুমতি বা অবগতির বাইরে বাড়িতে সার মজুদ রাখার জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয় যে, বাড়িতে রাখা সার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। পরে সারগুলো সেখানে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মুঞ্জুরুল হক বৈধ সার ডিলার হলেও অনুমতি ছাড়া বাড়িতে সার মজুদ করার কারণে তাকে জরিমানা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ