ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ শনিবার দেশে আসবে


তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ শনিবার দেশে আসবে

যুক্তরাজ্য থেকে শনিবার দেশে আসবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন থেকে তার কফিন বাংলাদেশে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই ফ্লাইট শনিবার সকালে দেশে পৌঁছাবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। সেখানে জোহরের নামাজের পর এক দফা জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

তৌফিক ইমরোজ খালিদী ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কর্মরত ছিলেন। তার জানাজার অনুষ্ঠানে ব্রিক লেইন জামে মসজিদে সাবেক অনেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

মরদেহ দেশে আসার পর জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।

ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানরত তৌফিক ইমরোজ খালিদী গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ি ম্যাচে বাবাকে কাছে না পাওয়ার আক্ষেপ মেসির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


বিদায়ি ম্যাচে বাবাকে কাছে না পাওয়ার আক্ষেপ মেসির

লিওনেল মেসি বিদায়টা নিজের স্বকীয়তায় রাঙিয়েছেন। বেনিনের বিরুদ্ধে গোল এবং অ্যাসিস্টের মাধ্যমে তিনি এই বিদায় পালন করেন। তবে, এই বিশেষ রাতে বাবার অনুপস্থিতির জন্য আক্ষেপ প্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার।

ম্যাচ শেষে বিদায়ী ভাষণে মেসি বাবাকে মনে করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আজ রাতে যার কথা সবার আগে মনে পড়ছে, তিনি আমার বাবা।”

এরপর, পুরো ক্যারিয়ারে তার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান মেসি। তিনি জানান, আর্জেন্টিনার হয়ে নিজের সর্বস্ব নিংড়ে দিতে কখনো কার্পণ্য করেননি।

আর্জেন্টিনার হয়ে খেলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, “সবাইকে কেবল ধন্যবাদই জানাতে পারি। ২০ বছরেরও বেশি সময় ধরে এই জার্সিতে খেলতে পারাটা আমার জন্য অত্যন্ত গর্বের। আমরা কখনোই লড়াই থামাইনি, কখনো নিজেদের সবটুকু উজাড় করে দিতে কার্পণ্য করিনি। আর্জেন্টিনার হয়ে খেলাটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি।”

গত ৮ আগস্ট মেসির বাবা হোর্হে মেসি মারা যান। তিনি রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাম্বিয়ায় প্রথমবারের মতো ডিপ্লোম্যাটিক ফান ফেয়ারে বাংলাদেশ অংশগ্রহণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


জাম্বিয়ায় প্রথমবারের মতো ডিপ্লোম্যাটিক ফান ফেয়ারে বাংলাদেশ অংশগ্রহণ করেছে

জাম্বিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাম্বিয়ায় বাংলাদেশের অনারারি কনস্যুলেট প্রথমবারের মতো ডিপ্লোম্যাটিক ফান ফেয়ারে অংশগ্রহণ করেছে। অনারারি কনসাল এরশাদ হোসাইন রিপন শিকদারের তত্ত্বাবধান ও নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্য ও সৃজনশীলতা এই আন্তর্জাতিক আয়োজনে গর্বের সঙ্গে উপস্থাপন করা হয়। এই অংশগ্রহণ বাংলাদেশ ও জাম্বিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত শনিবার জাম্বিয়ার লুসাকার শোগ্রাউন্ডস প্রাঙ্গণে ‘জাম্বিয়া আপনাকে আন্দোলিত করে : সংস্কৃতির সংযোগ ও ভবিষ্যতের অনুপ্রেরণা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ষষ্ঠ ডিপ্লোম্যাটিক ফান ফেয়ার অনুষ্ঠিত হয়।

জাম্বিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সাংস্কৃতিক বৈচিত্র্য, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও আন্তর্জাতিক বন্ধুত্বের এক প্রাণবন্ত উদযাপনে পরিণত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাম্বিয়ার পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইভান্স মুহাঙ্গা। ৩০টিরও বেশি দূতাবাস, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মেলাটি সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। ঐতিহ্যবাহী খাবার, সংগীত, নৃত্য, পোশাক ও হস্তশিল্পের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো তাদের নিজ নিজ সংস্কৃতির সৌন্দর্য ও স্বাতন্ত্র্য তুলে ধরে।

বাংলাদেশের স্টলে দেশের ভাষা, ইতিহাস, ঐতিহ্য, লোকশিল্প, ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি, হস্তশিল্প, ঐতিহাসিক নিদর্শন এবং দর্শনীয় স্থাপনাগুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করে।

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পরিবেশিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আয়োজন করা হয় বর্ণিল ফ্যাশন প্যারেড, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত সমকালীন নকশাও প্রদর্শিত হয়। সংগীত, নৃত্য ও রঙিন পোশাকের এই উপস্থাপনা অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতির প্রাণবন্ত রূপকে আরো আকর্ষণীয় করে তোলে।

ডিপ্লোম্যাটিক ফান ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ প্রমাণ করে যে সংস্কৃতি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে, পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং আন্তর্জাতিক বন্ধুত্বকে আরো গভীর করতে পারে। এই আয়োজন বাংলাদেশ ও জাম্বিয়ার জনগণের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক জার্মান গোয়েন্দাপ্রধান অগাস্ট হ্যানিং গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক জার্মান গোয়েন্দাপ্রধান অগাস্ট হ্যানিং গ্রেপ্তার

বিদেশি শক্তির কাছে রাষ্ট্রের গোপন তথ্য পাচারের অভিযোগে সাবেক জার্মান গোয়েন্দাপ্রধান অগাস্ট হ্যানিংকে গ্রেপ্তার করা হয়েছে। গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগও রয়েছে। এই তথ্য জার্মানির ফেডারেল প্রসিকিউটর অফিসের একটি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বিবিসি সূত্রে জানা গেছে, হ্যানিং ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত জার্মানির বিখ্যাত ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পর তিনি একটি বেসরকারি সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করছিলেন।

তদন্তকারীদের দাবি, হ্যানিং এই অপরাধচক্রে একা ছিলেন না। অর্থের বিনিময়ে প্রায় ২,০০০ সংবেদনশীল ও অত্যন্ত গোপনীয় নথি পাচারের অভিযোগে ম্যানফ্রেড ডি নামের বিএনডির এক সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ম্যানফ্রেড ডি একসময় হ্যানিংয়ের ব্যুরোপ্রধান ছিলেন এবং ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিএনডির প্রধানদের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ উঠেছে, তিনি নিজের পদের প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য রাখা চরম গোপনীয় এসব নথি সংগ্রহ করেন এবং পারিশ্রমিকের বিনিময়ে হ্যানিংয়ের হাতে তুলে দেন।

সরকারি আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ম্যানফ্রেড ডি-এর কাছ থেকে পাওয়া এসব গোপন গোয়েন্দা তথ্য হ্যানিং ব্যবহার করে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য বিশেষ বিশ্লেষণমূলক রিপোর্ট তৈরি করেছিলেন। এছাড়া, তিনি অন্য একটি বিদেশি গুপ্তচর সংস্থার প্রতিনিধির সাথে বছরের পর বছর ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখেন এবং তাদের রাজনৈতিক তথ্য সরবরাহ করেন। তবে কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা বা বিদেশি শক্তি এতে জড়িত ছিল, তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।

একটি ভিন্ন মামলার তদন্ত করতে গিয়ে আকস্মিকভাবে হ্যানিংয়ের কাছে এসব গোপন নথি থাকার বিষয়টি ফাঁস হয়ে যায়। জার্মান স্টেকহাউসের উত্তরাধিকারী ক্রিস্টিনা ব্লকের সন্তানদের অপহরণসংক্রান্ত একটি মামলার তদন্ত চলাকালে পুলিশ একটি ইলেকট্রনিক ডেটা স্টোরেজ ডিভাইস উদ্ধার করে। সেটি পরীক্ষা করতেই বের হয়ে আসে সম্প্রতি সংগৃহীত বিএনডির একের পর এক সংবেদনশীল নথি।

জার্মান পুলিশ হ্যানিংকে মুনস্টারের নিকটবর্তী নর্ডওয়াল্ডের বাড়ি থেকে এবং ম্যানফ্রেড ডি-কে বাভারিয়া থেকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে ম্যানফ্রেড ডি ও হ্যানিংকে আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, জার্মানির গোয়েন্দা সংস্থায় এমন রাষ্ট্রদ্রোহের ঘটনা এবারই প্রথম নয়। ২০২৩ সালেও কার্স্টেন এল নামের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ ও ওয়াগনার গ্রুপ সম্পর্কিত তথ্য রাশিয়ার কাছে পাচার করে প্রায় ৪ লাখ ইউরো হাতিয়ে নেওয়ার অভিযোগে বিচার শুরু হয়েছিল, যা এখনো চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম আরো সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০০ এম


উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম আরো সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রমের মধ্যে আরো কার্যকর সমন্বয়ের পাশাপাশি তাদের কর্মসূচিগুলো বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের জন্য প্রণীত পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর (২০২৬-২০৩১) সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আরো জোরালো অংশীদারত্বের প্রতি।

মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে বৈঠকের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা আরো জোরদারে অঙ্গীকারবদ্ধ।’

জাতিসংঘের উন্নয়ন অগ্রাধিকার এগিয়ে নিতে ভূমিকা রাখায় ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি সম্প্রতি সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো তুলে ধরেন। এর মধ্যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রমের মধ্যে আরো কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং তাদের কর্মসূচিগুলো বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের কাঠামোর সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সমন্বয়ের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে হুমায়ুন কবির জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে অব্যাহত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

তিনি বলেন, মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনই এই সংকট সমাধানের একমাত্র স্থায়ী পথ।

ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরো গভীর করতে জাতিসংঘের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন এবং বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘের কান্ট্রি টিম প্রস্তুত রয়েছে বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%