ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

পিডিবি চেয়ারম্যান রেজাউল করিমের চুক্তির মেয়াদ বাড়াল সরকার


পিডিবি চেয়ারম্যান রেজাউল করিমের চুক্তির মেয়াদ বাড়াল সরকার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সরকার আরও এক বছর বৃদ্ধি করেছে।

 আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা স্থগিত রেখে পিডিবির চেয়ারম্যান পদে মো. রেজাউল করিমের চুক্তিভিত্তিক আরও এক বছর বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: মিষ্টির আসনে উপনির্বাচনের জন্য এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি

সরকারের জারি করা আদেশ অনুযায়ী, চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে এবং তিনি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:২৩ এম


শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে হলে দেশপ্রেম, সততা ও ত্যাগের মানসিকতা থাকতে হবে। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নেতাকর্মীরাই ছাত্রদল থেকে গড়ে উঠে বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেন। বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তারা শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে বলেন, তিনি দেশের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করেছিলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও তিনি সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আদর্শ, সাহসিকতা ও সততা অনুসরণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য কে এম আশরাফুল আলম নান্নু, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভার সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, কাজী রিয়াজুল ইসলাম বাবু, মোস্তাক আহমেদসহ জেলা ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:৩৫ এম


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় দোয়া মাহফিল

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে ভোলা জেলা যুবদলের আয়োজনে শহরের মহাজনপট্টি বড় জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

প্রধান অতিথি সংবাদ মাধ্যমকে বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা বিএনপির অন্যতম সদস্য জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভির তালুকদার, থানা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশক নিয়ন্ত্রণে ফ্লোরিডা নয়, স্থানীয় বাস্তবতা বোঝার পরামর্শ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:৪৪ এম


মশক নিয়ন্ত্রণে ফ্লোরিডা নয়, স্থানীয় বাস্তবতা বোঝার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার বদলে ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে, প্রধানমন্ত্রী এই পরামর্শ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি খবরটি নিশ্চিত করেছেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, 'মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেছেন, 'মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই।

দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:৫১ এম


লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলায়  ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১১ বছর বয়সি একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এই ঘটনার শিকার হয়। অভিযুক্তকে এ ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণে অভিযুক্ত যুবক হচ্ছে আনিছুর রহমান মামুন। ছবিটি: সময় সংবাদ।

প্রতিবেদক, লক্ষ্মীপুর

স্থানীয় এবং ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে।

দুপুরে সুযোগ পেয়ে প্রতিবেশী যুবক আনিছুর রহমান মামুন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন পালিয়ে যায়।

এই ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাটির গুরুত্বের সঙ্গে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে।

শিশুটির মা এই বিষয়ে বলেন, "আমার ছোট্ট মেয়েটা আনন্দের সঙ্গে নানার বাড়িতে ঈদ করতে এসেছিল। কিন্তু এই নরপশু মামুন আমার মেয়ের জীবনটা এভাবে বিষিয়ে দিল। আমি একজন মা হিসেবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।" শিশুটির নানি বলছেন, তিনি ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেছেন, অভিযুক্ত মামুনকে আটক করা হয়েছে এবং শিশুটির ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এরই মধ্যে ভিকটিমের নানি হাজেরা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামুনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%