ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাইয়ের শেষ সপ্তাহে চালু হচ্ছে পঞ্চবটি-চরসৈয়দপুর দ্বিতল সড়ক


জুলাইয়ের শেষ সপ্তাহে চালু হচ্ছে পঞ্চবটি-চরসৈয়দপুর দ্বিতল সড়ক

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগের আধুনিকীকরণ ও গতিশীলতা বাড়াতে নির্মিত পঞ্চবটি-চরসৈয়দপুর দ্বিতল সড়ক আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে যান চলাচল শুরু করবে। এই সড়কটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয় কিলোমিটার এবং বর্তমানে নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন পিচঢালাইয়ের শেষ স্তর (টপ লেয়ার), এক্সপানসন জয়েন্ট এবং সড়ক চিহ্নিতকরণের (রোড মার্কিং) প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ‘মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ ও দোতলাকরণ’ প্রকল্পের আওতায় নির্মিত ৬ দশমিক ২৮ কিলোমিটার দীর্ঘ এ দ্বিতল সড়ক চলু হলে দুই জেলার মধ্যে যান চলাচল আরও সহজ এবং গতিশীল হবে। এই মেগা অবকাঠামো তীব্র যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, দ্বিতল সড়কটির ওপরিভাগ ৩৬ ফুট প্রশস্ত এবং এটি দুই লেনবিশিষ্ট। সড়কের স্থায়িত্ব সুনিশ্চিত করতে প্রতি ৯০ মিটার পর পর এক্সপানসন জয়েন্ট স্থাপন করা হচ্ছে। বর্তমানে টপ লেয়ার বিটুমিনাস কার্পেটিংয়ের প্রস্তুতি হিসেবে শেষ ধাপের কাজ চলছে। এরপর রোড মার্কিং সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা

এই সড়ক চালু হওয়ার পর দ্বিতীয় তলা বা উপরতলা দিয়ে চলাচলকারী যানবাহনকে নির্দিষ্ট হারে টোল দিতে হবে। তবে নিচতলার ৫৪ ফুট প্রশস্ত চার লেনের সড়কটি আগের মতোই টোলমুক্ত থাকবে, এমনটি নিশ্চিত করেছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দ্বিতল সড়ক চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও পুরো প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। জমি অধিগ্রহণ, অবকাঠামো স্থানান্তর এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কের দেড় কিলোমিটার অংশের ঢালাই কাজ এখনও সম্পন্ন হয়নি।

ফলে দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজের কারণে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের ভোগান্তি হতে দেখা গেছে। বিভিন্ন স্থানে ধুলাবালি, খোঁড়াখুঁড়ি এবং আংশিক নির্মাণকাজের কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চলমান এ প্রকল্পের কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত বাকি কাজ সম্পন্ন করে পুরো সড়ক জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: চলতি বছরে ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ জন

জানতে চাইলে প্রকল্পের ভারপ্রাপ্ত টিম লিডার প্রকৌশলী জহুরুল হক বলেছেন, 'পঞ্চবটি-চরসৈয়দপুর দ্বিতল সড়ক জুলাইয়ের শেষ সপ্তাহে চালু করার লক্ষ্য নিয়ে দিনরাত কাজ চলছে। এদিকে মুক্তারপুর-পঞ্চবটি অংশের অবশিষ্ট কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।'

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার এই মেগা প্রকল্পের সব কাজ শেষ হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকা সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে এই শিল্পাঞ্চল ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনে সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্য হারে কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৩৬ এম


শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের ঘটনা শুরু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূচনা ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে কার্গো শেডে মালামাল রাখার স্থানে আগুনের খবর পাওয়া যায়। এর পর ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ২ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৩৭ এম


নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক


নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। কয়েক দিন আগে জেলা শহরে একটি কিশোর গ্যাং প্রকাশ্যে বড় ধরনের শোডাউন করে। এসব গোষ্ঠীর সদস্যরা নানা ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, কেপিজি (KPG) নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের পরিচয়, বয়স ও সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত শেষে শনিবার সকালে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে আহত সিটি কর্পোরেশনের কর্মচারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৩৯ এম


যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে আহত সিটি কর্পোরেশনের কর্মচারী

রাজधानी ঢাকা শহরের যাত্রাবাড়ী থানার সায়দাবাদ পানির পাম্পের সামনে দুর্বৃত্তদের গুলিতে তানজিদ (৩৫) নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শুক্রবার রাত ১১ টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বন্ধু মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ পানির পাম্পের সামনে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত এসে তানজিদের বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে, গুলিবিদ্ধ অবস্থায় তানজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। মামুন আরও বলেন, গুলিবিদ্ধ তানজিদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশার ওষুধ দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। তবে তিনি জানাতে পারছেন না কে বা কারা এবং কেন তাকে গুলি করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে এবং আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৪৬ এম


নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের পাওয়ার হাউজ রোড থেকে এই আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেমন টি.এ. রোড, হাসপাতাল রোড ইত্যাদি, এবং শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত করে।

সমাবেশটি জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, সদর উপজেলা যুবদলের সদস্য মো. তানভীর রুবেল এবং পৌর যুবদলের সদস্যসচিব ইয়াছিন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদ হক, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি আশিকুল ইসলাম সুমন, সহ-সভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।

বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তাদের মধ্যে একই সঙ্গে দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%