ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন অনেক আমেরিকান


ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন অনেক আমেরিকান

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার কারণে ইউরোপের একটি ছোট দেশ লুক্সেমবার্গের নাগরিকত্ব গ্রহণের প্রতি আমেরিকানদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, যাদের পূর্বপুরুষদের লুক্সেমবার্গের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে, তারা বংশপরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। ইউরোপের নাগরিকত্ব এখন অনেকের কাছে বিকল্প ভবিষ্যৎ গড়ার একটি উপায় হয়ে উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেনভার শহরের ৩৫ বছর বয়সী ক্যারিস ক্যাসিডি তাদের মধ্যে একজন। ছোটবেলা থেকেই তার ইউরোপে যাওয়ার ইচ্ছা ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন, সামাজিক সুযোগের সীমাবদ্ধতা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে তার উদ্বেগও বেড়েছে।

আরও পড়ুন: সৌদিতে কীভাবে কার্যকর হামলা চালাচ্ছে হুথিরা

ক্যাসিডি বলেছেন, "যুক্তরাষ্ট্রে কাজ করে নিজের জীবন উন্নত করতে গেলেও অনেক সময় ঋণের বোঝা নিতে হয়, নয়তো বাসস্থান ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতায় কাটছাঁট করতে হয়।" তার কাছে ইউরোপকে মনে হয়েছে একটু স্বস্তিতে নিজের মতো করে বাঁচার জায়গা।

পরে তিনি জানতে পারেন, তার পাঁচ প্রজন্ম আগের এক পূর্বপুরুষের জন্ম লুক্সেমবার্গে। অনলাইনে পারিবারিক ইতিহাস খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন, উনিশ শতকে তার কয়েকজন পূর্বপুরুষ লুক্সেমবার্গ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে তারা শিকাগো হয়ে মিনেসোটা, আইওয়া ও কানসাসে বসবাস করেন।

এই পারিবারিক সূত্র কাজে লাগিয়ে লুক্সেমবার্গের নাগরিকত্বের জন্য আবেদন করেন ক্যাসিডি। দেশটির আইনে নির্দিষ্ট শর্তে পূর্বপুরুষের সূত্র ধরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। তার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে প্রায় এক বছর লেগেছিল। তবে নাগরিকত্ব পেতে ভাষা পরীক্ষা দেওয়ার কিংবা দেশটিতে সশরীরে যাওয়ার প্রয়োজন হয়নি।

গত মার্চে নাগরিকত্ব পাওয়ার পর ক্যাসিডি যুক্তরাষ্ট্র ছেড়ে সুইডেনে চলে যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। বর্তমানে লিঙ্গান্তরের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ক্যাসিডি যুক্তরাষ্ট্রে ফিরে এসে আবার ইউরোপে কোথায় স্থায়ী হবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেনের ইজমাইল বন্দরে ড্রোন হামলা, দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত

নাগরিকত্ব গ্রহণে নতুন রেকর্ড

ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর লুক্সেমবার্গের নাগরিকত্ব নেওয়ার আগ্রহের পরিমাণ আরও বেড়েছে। দেশটির জাতীয় নিবন্ধনের তথ্য অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে ৩ হাজার ৫৭৪ জন আমেরিকান লুক্সেমবার্গের নাগরিক হিসেবে নথিভুক্ত হন। দেশটিতে এ ধরনের হিসাব রাখা শুরুর পর এটিই ছিল সবচেয়ে বড় সংখ্যা।

তবে লুক্সেমবার্গের বিচার মন্ত্রণালয়ের হিসাবে, ওই বছরে যুক্তরাষ্ট্রে বসবাসরত ৬৫৭ জন আমেরিকান নতুন করে নাগরিকত্ব পেয়েছেন। দুই হিসাবের পার্থক্যের কারণ হলো, জাতীয় নিবন্ধনে অন্তর্ভুক্ত অনেকেই আইনের শর্ত অনুযায়ী আগে থেকেই দেশটির নাগরিক হিসেবে বিবেচিত ছিলেন। তাদের নাগরিকত্বের বিষয়টি পরে নথিভুক্ত হয়েছে।

বিচার মন্ত্রণালয়ের হিসাবে, ৬৫৭ জন স্বেচ্ছায় আবেদন করে স্বাভাবিকীকরণ, বিশেষ বিধান কিংবা পূর্বের নাগরিকত্ব পুনরুদ্ধারের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৪০ শতাংশ বেশি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবদাহ ও ঝোড়ো হাওয়ার মধ্যে দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ

পূর্বপুরুষের সূত্রে নাগরিকত্ব

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় জন্ম নেওয়া ড্যানিয়েল অ্যাটজও পারিবারিক সূত্রে লুক্সেমবার্গের নাগরিকত্ব পেয়েছেন। তার প্রপিতামহী মার্গারিট ক্রুখটেন লুক্সেমবার্গে জন্মেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি কানসাসে চলে যান।

লুক্সেমবার্গের নাগরিকত্ব পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগিয়ে অ্যাটজ ২০১৪ সালে নাগরিকত্ব পান। এর মাধ্যমে তিনি ইউরোপে নিজের হারিয়ে যাওয়া আত্মীয়দের খুঁজে পান এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তার ভাষায়, "এই নাগরিকত্ব তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে।"

২০০৮ সালে লুক্সেমবার্গের নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে নির্দিষ্ট শর্তে পূর্বপুরুষের সূত্র ধরে নাগরিকত্ব ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়। পরে ২০১৭ সালেও এ বিষয়ে আরেকটি আইন করা হয়। ওই আইনের আওতায় আবেদন করার সময়সীমা ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর।

আরও পড়ুন: ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ২১ জন হতাহত

বর্তমানে অ্যাটজ তার প্রতিষ্ঠিত নাগরিকত্ববিষয়ক পরামর্শমাধ্যমের মাধ্যমে অন্য আমেরিকানদেরও আবেদনপ্রক্রিয়ায় সহায়তা করছেন। তার ভাষ্য, "২০১৬ সালে ট্রাম্প প্রথমবার নির্বাচিত হওয়ার সময়ও নাগরিকত্বের আবেদনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আগ্রহ আরও বেড়েছে।"

অ্যাটজ জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে তার প্রতিষ্ঠানের সেবা নেওয়ার আগ্রহ দ্রুত বাড়তে থাকে। গত বছর তাদের কর্মীর সংখ্যা দুই থেকে বেড়ে ১৫ জনে দাঁড়ায়। তার প্রতিষ্ঠান প্রায় ৯০০ আমেরিকানকে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেছে। তবে তার হিসাব অনুযায়ী, লুক্সেমবার্গের নাগরিকত্বের জন্য আবেদন করা আমেরিকানদের মোট সংখ্যার মাত্র ১৫ শতাংশের প্রতিনিধিত্ব করে তার প্রতিষ্ঠান।

তিনি আরও জানান, বর্তমানে তার সহায়তা নেওয়া অনেকের মধ্যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষ রয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তাদের নাগরিকত্ব নেওয়ার আগ্রহ বাড়াচ্ছে।

নাগরিকত্ব নিচ্ছেন, তবে সবাই যাচ্ছেন না লুক্সেমবার্গে

আরও পড়ুন: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি মোকাবেলায় বিশ্বব্যাংকের নতুন কৌশল

লুক্সেমবার্গের নাগরিকত্ব নেওয়ার সংখ্যা বৃদ্ধি পেলেও অধিকাংশ আমেরিকান দেশটিতে স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছেন না। অনেকের কাছে ইউরোপের নাগরিকত্ব অনিশ্চিত ভবিষ্যতের জন্য বিকল্প ব্যবস্থা। আবার অনেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাস ও কাজের সুযোগ পাওয়ার আশায় নাগরিকত্ব নিচ্ছেন।

অ্যাটজের মতে, নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫ শতাংশেরও কম লুক্সেমবার্গে স্থায়ীভাবে যাওয়ার পরিকল্পনা করছেন। এর একটি কারণ দেশটির উচ্চ জীবনযাত্রার ব্যয়। ইউরোপীয় ইউনিয়নের গড়ের তুলনায় সেখানে ভোক্তাপণ্যের দাম প্রায় ৫১ শতাংশ বেশি। পাশাপাশি নতুনদের জন্য সব ধরনের চাকরির সুযোগও নেই।

অ্যাটজ জানান, তার অনেক গ্রাহক শেষ পর্যন্ত স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে বসবাসের সিদ্ধান্ত নিচ্ছেন। ক্যাসিডিও লুক্সেমবার্গে থিতু হতে চান, তবে আর্থিক দিক থেকে সেটি তার জন্য কতটা সম্ভব, তা নিয়ে নিশ্চিত নন।

কেউ ছাড়ছেন মার্কিন নাগরিকত্ব, কেউ খুঁজছেন বিকল্প

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন

একদিকে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক ইউরোপীয় নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে বিদেশে বসবাসরত কিছু আমেরিকান মার্কিন নাগরিকত্ব ত্যাগ করছেন। গত দুই বছরে নাগরিকত্ব ত্যাগের সংখ্যাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ক্যাসিডি আপাতত মার্কিন নাগরিকত্ব ছাড়তে চান না। তার আশা, আগামী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি বলেন, "অনেক খারাপ ঘটনা ঘটলেও পরিস্থিতি বদলে যাওয়ার এবং শেষ পর্যন্ত ভালো কিছু হওয়ার আশা তিনি ছাড়েননি।"

ট্রাম্পের মেয়াদের বাকি বছরগুলোতে যুক্তরাষ্ট্রে কী ঘটে, তা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে বলেও মনে করেন ক্যাসিডি।

সূত্র: নিউজ উইক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

আগামী বছরের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর জন্য ‘হজ মিশন ভিসা’ ইস্যুর উদ্দেশ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জরুরি নির্দেশনা প্রদান করেছে। রবিবার (১১ অক্টোবর) এর মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ব্যাংক জমার মূল রসিদ দাখিল করতে হবে।

শুক্রবার (০৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে একটি সরকারি নোটিশ জারি করা হয়, যেখানে এই তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের হজ কার্যক্রমের জন্য নিবন্ধিত ১০০ জন বা তার বেশি হজযাত্রী রয়েছে এমন ২৬০টি এজেন্সির জন্য ১টি করে মিশন ভিসা প্রদান করা হবে। এছাড়া, নিবন্ধিত হজযাত্রী ১০০ জনের কম হলেও ৮টি লিড এজেন্সি এবং ২টি মোনাজ্জেম এজেন্সিকে ১টি করে মোট ২৭০টি হজ মিশন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক/মোনাজ্জেম বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর পূরণ করতে হবে। আগামীকাল রোববারের মধ্যে নির্ধারিত নম্বরে (01921-467718) হোয়াটসঅ্যাপে সফটকপি এবং এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষরিত হার্ডকপি দাখিল করতে বলা হয়েছে।

মিশন ভিসা প্রাপ্তির জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজম পানির ফি, লাগেজ পরিবহন ফি, তাবু ও মাশায়ের সার্ভিস ফিসহ অন্যান্য ফি জমা দিতে হবে। এসব ফি ধর্ম মন্ত্রণালয়ের অধীন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার হিসাব নম্বর ০০২-০০০২৬৩০০০০৯০৮ (Sale Proceeds of Haj Deposit)-এ জমা দিয়ে জমার মূল রসিদ ঢাকার আশকোনাস্থ হজ অফিসে জমা দেওয়া বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিমান ভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্সিকে নিজেদেরই বহন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনার অনুলিপি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ও মহাসচিব, আশকোনা হজ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘৯৬’ সিনেমায় তৃষার বদলে জ্যোতিকা, জানালেন পরিচালক সি প্রেম কুমার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


‘৯৬’ সিনেমায় তৃষার বদলে জ্যোতিকা, জানালেন পরিচালক সি প্রেম কুমার

ভারতের জনপ্রিয় তামিল সিনেমা ‘৯৬’-এ জানু চরিত্রে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণন। তবে, এই চরিত্রে তৃষার পরিবর্তে জ্যোতিকাকে নেওয়ার সম্ভাবনা ছিল কিনা, তা নিয়ে আলোচনা হয়েছে। এখন বিষয়টি পরিষ্কার করেছেন ছবির পরিচালক সি প্রেম কুমার। তিনি জানিয়েছেন, জানু চরিত্রে তার প্রথম পছন্দ ছিলেন তৃষাই। কিন্তু, অভিনেত্রীর ব্যস্ততার কারণে শুটিংয়ের সময়সূচি মেলানো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘৯৬’ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেন বিজয় সেতুপতি এবং জানু চরিত্রে দেখা যায় তৃষাকে। স্কুলজীবনের প্রথম প্রেম, দীর্ঘদিন পর পুরনো স্মৃতির মুখোমুখি হওয়া এবং না বলা অনুভূতি নিয়ে তৈরি এই সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। রাম ও জানুর সম্পর্কের গল্পে উঠে আসে সময়ের ব্যবধান, স্মৃতি ও হারিয়ে যাওয়া মুহূর্তের আবেগ।

সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে তৃতীয়বারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই উপলক্ষে ছবির অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে কথা বলেছেন পরিচালক প্রেম কুমার। তিনি জানিয়েছেন, চিত্রনাট্য লেখার সময় থেকেই রাম ও জানু চরিত্রে তার কল্পনায় ছিলেন বিজয় সেতুপতি ও তৃষা।

তৃষার সময়সূচি নিয়ে জটিলতা

পরিচালক জানিয়েছেন, শুরুতে তৃষার শুটিংয়ের সময়সূচি মেলানো কঠিন হয়ে পড়েছিল। তখন তিনি একাধিক সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে, বিজয় সেতুপতির শুটিংয়ের সময়সূচি পাওয়া গিয়েছিল। এই পরিস্থিতিতে অন্য কোনো অভিনেত্রীকে নেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে চাপ ও পরামর্শ আসে। তবে জানু চরিত্রে তৃষাকেই চেয়েছিলেন পরিচালক।

পরে তৃষার কাজের সময়সূচি পরিবর্তন করে বিজয় সেতুপতির শুটিংয়ের সময়ের সঙ্গে মিলিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে দুই অভিনয়শিল্পীকে নিয়েই সিনেমাটি নির্মাণ করেন প্রেম কুমার।

পরিচালক আরো জানিয়েছেন, প্রথমে নিজে সিনেমাটি পরিচালনা করার পরিকল্পনা তার ছিল না। অন্য কোনো পরিচালকের হাতে গল্পটি তুলে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু বিজয় সেতুপতি ও তৃষা দুজনই চিত্রনাট্য পছন্দ করায় শেষ পর্যন্ত নিজেই পরিচালনার দায়িত্ব নেন।

চেন্নাইয়ের বন্যার সময় লেখা হয় গল্প

‘৯৬’ সিনেমার গল্প লেখার পেছনেও রয়েছে বিশেষ স্মৃতি। ২০১৫ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে বন্যার সময় চিত্রনাট্যটি লিখেছিলেন প্রেম কুমার। তিনি জানিয়েছেন, গল্প যেন তাকে বেছে নেয়। একটি চিত্রনাট্য লেখা এবং সেই গল্পে অভিনেতা, প্রযোজক, সংগীত পরিচালক ও গীতিকারকে যুক্ত করতে পারাই তার কাছে আনন্দের বিষয়।

নিজের সাফল্যের পেছনে ভাগ্যের চেয়ে পরিশ্রমকে বেশি গুরুত্ব দেন পরিচালক। তার বিশ্বাস, চেষ্টা ও কাজের প্রতি নিষ্ঠাই গুরুত্বপূর্ণ। মুক্তির এত বছর পরও ‘৯৬’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তাকে অবাক করে। ছবিটির মুক্তির বার্ষিকীতে প্রতিবছর পোস্টার প্রকাশ করেন তিনি।

রাম ও জানুর গল্পের মাধ্যমে প্রথম প্রেম, পুরোনো স্মৃতি এবং সময়ের ব্যবধানে বদলে যাওয়া জীবনের অনুভূতি তুলে ধরা হয়েছে ‘৯৬’ সিনেমায়। বিজয় সেতুপতি ও তৃষার অভিনয় ছবিটিকে দর্শকের কাছে স্মরণীয় করে রেখেছে। তৃতীয়বারের মতো প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে আবারও দর্শকের সামনে এসেছে এই প্রেমের গল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান মিয়া এমপি মন্তব্য করেছেন যে, খেলাধূলার মাধ্যমে দেশের আন্তর্জাতিক সুনাম বৃদ্ধি পায়। একজন ভালো খেলোয়াড় সমাজের জন্য রোল মডেল হিসেবে কাজ করে। সমাজের অনেকেই তাকে অনুসরণ করে এবং তার খেলা দেখার জন্য দর্শকদের মধ্যে উদ্দীপনা থাকে। এজন্য তাকে মাদক ও অন্যান্য নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে।

মাদকমুক্ত সমাজ গঠনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী দেশের সমাজ উন্নয়নে নতুন কুঁড়ি, প্রাইম মিনিষ্টার গোল্ডকাপসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত ৯ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার সুখীপীর মাঠে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ ময়েন উদ্দিন শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মমিনুল ইসলাম মমিন, দিনাজপুর জেলা রেফারিজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

একটি তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ি একাদশ ৪-১ গোলে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশকে পরাজিত করেছে। বিজয়ী দলের ইয়াসিন আলী হ্যাট্রিক করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলাটি ২০ হাজারের বেশি দর্শক উপভোগ করেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ, বিজিবির পাল্টা গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর, সীমান্তবর্তী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আত্মরক্ষার্থে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলি চালিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় ৪৭ বিজিবির অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে।

এতে আরো জানানো হয়, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহল দল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং বাংলাদেশের সীমান্তে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা গুলি করে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির সার্বিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি স্পষ্টভাবে জানায়, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সীমান্ত এলাকায় অননুমোদিত যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%