০৭:০৮ পি.এম
রাজশাহীর দুর্গাপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে জংলীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ আলী উপজেলার ঝালুকা গ্রামের মোঃ মুনছুর রহমানের ছেলে।
আরও পড়ুন: নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ
শুক্রবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পারিবারিক আদালত আইন, ২০১৩-এর ১৭(৫) ধারায় তিন মাসের সাজা রয়েছে।
শুক্রবার বিকালে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#
আরও পড়ুন: রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ, গ্রিন ও ক্লিন সিটির প্রশংসা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন