১০:৪০ পি.এম
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক হুইপ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) একটি নিম গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনি, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম শাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, সহ-সভাপতি শরিফুল ইসলাম শাওন ও বায়েজিদ রহমান সাহিন এবং দফতর সম্পাদক আতাউর রহমান।
এছাড়া ফোরামের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আলিম আল রাজি লিটন, সহ-সভাপতি বজলুর রহমান বাবলু, মিজানুর রহমান মিজান ও মির্জা মোস্তফা জামান, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বাপ্পী ও সুমন ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, জাকারিয়া পান্না, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক ডিএম জাকির হোসেনসহ ফোরামের পাঁচ শতাধিক নেতাকর্মী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করেছে বিআরটিএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন