০৭:০৬ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিভিন্ন পরিচয়ে দখলদারি কায়েম করছে। তিনি উল্লেখ করেন, কখনো সামাজিক সংগঠনের নামে, কখনো প্রেসার গ্রুপ হিসেবে, আবার কখনো সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা এই ক্যাম্পাসে এক ধরনের দখলদারি প্রতিষ্ঠা করছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর নির্বাচনের আগে একটি পক্ষ ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পার্থক্য নেই এমন একটি বয়ান তৈরির চেষ্টা করছে। তবে তিনি দাবি করেন, দুই সংগঠনের মধ্যে পার্থক্য বিদ্যমান। বর্তমানে ছাত্রদল কোনো হল দখল করেনি এবং গণরুম ও গেস্টরুম প্রথা পুনঃপ্রবর্তন করেনি। ছাত্রদল মেধার বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করছে। ছাত্রশিবির ছাত্রদলের গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের বয়ান তৈরি করছে। যদি ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করত, তাহলে ছাত্রদলের আপত্তির জায়গা থাকত না।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অসংখ্য ছাত্র আন্দোলন পরিচালনা করেছেন। যখনই তারা আন্দোলনে অংশগ্রহণের চেষ্টা করেছেন, তখন ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়েছেন। ছাত্রলীগ তাদের নির্যাতন করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও তারা বারবার হামলার শিকার হয়েছেন। পূর্বে গণরুম ও গেস্টরুম প্রথা ছিল, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা আর নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন