ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে উদীচীর ২৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন


চট্টগ্রামে উদীচীর ২৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কান্তি নাথকে নির্বাচিত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক শীলা দাশগুপ্ত ও নওশাদ আলম চৌধুরীকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া ২০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদের আহ্বানে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, তিন মাসের মধ্যে সম্মেলন করে চট্টগ্রাম জেলা সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভায় অমল কান্তি নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, সহ-সভাপতি প্রবীর সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সাংগঠনিক সম্পাদক কাজী আনিস, সদস্য সাগর পাল এবং বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রামের সংগঠক প্রবাল দে, নুরুচ্ছাফা ভূঁইয়া, শীলা দাশগুপ্ত ও জয় সেন।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাহমুদ সেলিম উল্লেখ করেন, "মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বাংলা সংস্কৃতির ঐতিহ্য এবং স্বাধীনতার মূল আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।" তিনি আরও বলেন, "রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগিয়ে দেয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে চিহ্নিত গোষ্ঠী। এ অবস্থায় আর নীরব থাকার সুযোগ নেই। ধর্মের নামে বিভাজন, ইতিহাস বিকৃতি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মুক্তচিন্তার ওপর আঘাত মেনে নেয়া যাবে না। বাংলাদেশ কোনো গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এ দেশ ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের ত্যাগ এবং কোটি মানুষের সংগ্রামে অর্জিত। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় প্রতিবাদ, প্রতিরোধ ও ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কোনো আপস নয়।"

নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের শপথপাঠের মধ্য দিয়ে সাংগঠনিক সভার কার্যক্রম সমাপ্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর ১৫ মিনিট আগে আইফোন চার্জ করেছিল তাজমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


মৃত্যুর ১৫ মিনিট আগে আইফোন চার্জ করেছিল তাজমিন

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের হত্যাকাণ্ডের বিষয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। মৃত্যুর পূর্বে তাজমিন পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের একটি দোকানে আইফোন চার্জ করার জন্য গিয়েছিল।

এই তথ্য সম্প্রতি জানিয়েছেন রায়া ফ্যাশন নামক দোকানের মালিক রাসেল। তিনি জানান, তাজমিন প্রথমে পাশের একটি দোকান থেকে জানতে পারে যে, তার দোকানে মোবাইল চার্জ দেওয়া হয়। এরপর সে নিজেই রাসেলের দোকানে এসে আইফোন চার্জ দেওয়ার অনুমতি চায়।

রাসেল বলেন, "সে এসে বলল, আঙ্কেল, মোবাইল চার্জ দেওয়া যাবে?" আমি বললাম, "আংকেল, দেওয়া যাবে।" পরে সে মোবাইল চার্জে দেয়।

চার্জ দেওয়ার পর তাজমিনকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে বলেছিলেন রাসেল। প্রায় ১৫ মিনিট আইফোন চার্জ দেওয়ার সময় তাজমিন দোকানের আশপাশে হাঁটাচলা করছিল।

রাসেল আরও জানান, "আমার সঙ্গে তেমন কথা হয়নি। চার্জ হওয়ার পর মোবাইল নিয়ে সে চলে গেছে।"

এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে তাজমিন নামে। এরপর সে হোটেলের পশ্চিম পাশে কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যায়। সেখানে এক দোকানির সঙ্গে কথা বলে কিছুক্ষণ পর মহাসড়কের দিকে চলে যায়।

সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, রাত প্রায় ১২টার দিকে বাস থেকে নামার পর তাজমিনকে দোকানের সামনে কিছু একটা দেখাতে দেখা যায়। দোকানি তাকে কিছু নির্দেশনা দিচ্ছেন বলেও ফুটেজে দেখা গেছে। এরপর সে সেখান থেকে সরে অন্য পাশে যায়। রাত সোয়া ১২টার দিকে নূরজাহান হোটেল এলাকা ত্যাগ করতে দেখা যায় তাকে।

তবে ওই এলাকা ছাড়ার পর তাজমিন কোথায় গিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তার চলাচলের পথ ও সিএনজিচালিত অটোরিকশাকে কেন্দ্র করে তদন্ত করছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন রেজাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন রেজাই

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচি জানিয়েছেন, ওয়াশিংটনকে ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মার্কিন কর্মকর্তাদের তিনি সতর্ক করেছেন যে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে প্রকাশিত এক বার্তায় রেজাই উল্লেখ করেন, ‘ইরানের কাছে পরাজয় ও অপমানের শিকার হওয়ার পর তারা যখন এথেন্সে গিয়ে সভ্যতার সংঘাতের বয়ান তৈরির চেষ্টা করবে, তখন ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের পড়ে দেখা উচিত।’

তিনি আরও বলেন, ‘সাসানীয় সাম্রাজ্যের সম্রাট প্রথম শাপুরের সামনে রোমান সম্রাটের নতজানু হওয়ার ইতিহাসটি তাদের মনে রাখা দরকার।’

ইতিহাসের প্রসঙ্গ সামনে আনার ক্ষেত্রে রেজাই মন্তব্য করেন যে, যারা ইতিহাসের পুনরাবৃত্তির কথা বলেন, তাদেরও প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ঐতিহাসিক প্রসঙ্গটি তুলে ধরেন। সাসানীয় সাম্রাজ্যের শাসক প্রথম শাপুরের অধীনে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিমান জানায়, তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

তারা জানায়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিমান আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহ্য রক্ষা করি, প্রত্নসম্পদ সংরক্ষণে ঐক্য গড়ি’ এই স্লোগান নিয়ে একটি দিনব্যাপী রোড-শো অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এবং ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই রোড শোটি সম্পন্ন হয়।

শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে নির্ধারিত সব প্রত্নস্থল পরিদর্শন, লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।

কমিটির সদস্যরা পানাম নগরী থেকে যাত্রা শুরু করেন। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রত্নস্থল পরিদর্শন শেষে পানাম নগরীতে কর্মসূচির সমাপ্তি ঘটে। এর আগে, পানাম নগরীতে রোড শোর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আকমল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা। রোড শোতে অংশগ্রহণ করেন কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব এবং লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। সদস্যদের মধ্যে ছিলেন ব্যাংকার ও সংগঠক মতিউর রহমান; লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল; সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন; সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক; লেখক ও শিক্ষক আসমা আখতারী; লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার; লেখক ও সংগঠক শংকর প্রকাশ; লেখক মোফাখখার সাগর; লেখক সেলিম আহমেদ প্রধান; লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংবাদিক মোঃ সালাউদ্দিন ও মো. বিল্লাল প্রধান।

পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে ছিল মহজমপুর শাহী জামে মসজিদ, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, জ্যোতিবসুর স্মৃতিবিজড়িত বাড়ি, কোম্পানি-কা ব্রিজ, প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, শরফুদ্দিন আবু তাওয়ামা ও ইব্রাহিম দানিশমান্দের সমাধি এবং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। এছাড়াও অংশগ্রহণকারীরা ইউসুফগঞ্জ মসজিদ, ফতেহ শাহ মসজিদ, গোয়ালদি শাহী মসজিদ, শাহ আবদুল হামিদ মসজিদ, পানাম সেতু, নীলকুঠি, ক্রোড়ি বাড়ি, পোদ্দারবাড়ি, বড় সরদারবাড়ি, ছোট সরদারবাড়ি ও পানাম নগরী পরিদর্শন করেন।

কর্মসূচির সময় প্রত্নসম্পদের গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজন সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ে প্রত্নস্থলের সুরক্ষা এবং সংরক্ষণে নাগরিকদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনারগাঁওয়ের প্রত্ননিদর্শনের সঙ্গে স্থানীয় মানুষের পরিচয় বাড়ানো এবং সংরক্ষণের কাজে তাঁদের সম্পৃক্ত করা এই আয়োজনের অন্যতম লক্ষ্য। তাঁরা গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে পুরাকীর্তিগুলোর ইতিহাস, বর্তমান অবস্থা ও সংরক্ষণের প্রয়োজন দেশের মানুষের কাছে তুলে ধরতে চান। যথাযথ বিশেষজ্ঞ মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ পুরাকীর্তির সংস্কার ও সংরক্ষণে সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যকর উদ্যোগের জন্য জনমত গড়ে তোলাও তাঁদের উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%