০৫:২৭ পি.এম
শনিবার (৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, মাদক ও দারিদ্রমমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, বেকার হাতকে দক্ষকর্মীর হাতে পরিণত করতে আমরা বিনামূল্যে হতদরিদ্র নারীদের সেলাই মেশিন দেওয়ার কার্যক্রম শুরু করেছি। যাতে তারা শুধু স্বাবলম্বী হবেন না, বরং দেশের অর্থনীতিতে তাদের অবদান থাকবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এমপি রোকন উদ্দিন বাবুল উল্লেখ করেন, মাদক ছেড়ে যুবকদের খেলার মাঠে নিয়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বলেন, সুস্থ দেহ এবং সুস্থ মন গঠনে তরুণ যুবকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুবকরা খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক
আদিতমারী উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে বিতরণ করা হয়েছে ১৩ জন হতদরিদ্র প্রশিক্ষক বেকার নারীকে সেলাই মেশিন, ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৬৭ জন কৃষককে স্প্রে মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানে ৫৯টি ফ্যান, বিভিন্ন বিদ্যালয়ের জন্য ড্রাম সেট এবং ক্লাবে ক্রীড়া সামগ্রী।
এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, ওসি নাজমুস সাকিব সজীব, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু বিধান চন্দ্র এবং বিএনপির বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন