০৩:৩৭ পি.এম
মধ্যপ্রাচ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি না হওয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেহরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে না। এই তথ্য জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।
রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গরিবাবাদি উল্লেখ করেন, “ইরানের শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা এসব স্থাপনায় আইএইএর প্রবেশের অনুমতি দেব না।”
গত সপ্তাহে আইএইএ ইরানকে পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শন কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছিল। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন: কুয়েতে অবৈধ আবাসন ও ব্যবসায় অভিযান, আটক ২৩
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধের সময়েও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।
আইএইএর পরিদর্শকরা গত সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছিলেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ হামলায় ক্ষতিগ্রস্ত অন্যান্য স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি তাদের দেওয়া হয়নি।
গরিবাবাদি দাবি করেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইএইএর অনুরোধের পেছনে সম্ভবত মার্কিন অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্য রয়েছে।
এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ থাকায় দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরও জটিল হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: আহমেদ তিবি ইসরাইলের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন