১০:২১ এম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা. হাছানাত আলী মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার মেধাবীদের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি উল্লেখ করেন, সরকারপ্রধান মেধাবীদের যথাযথ মূল্যায়নের প্রতি গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রযুক্তি ও মেধানির্ভর শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য তারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১০১ নম্বর কক্ষে আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিসি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করার চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, একাডেমিক ক্যালেন্ডারের নির্দেশনা অনুযায়ী নওগাঁ বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। গত ১৮ জুলাই শুরু হয়ে ২৯ অক্টোবর ১ম বর্ষের ১ম সেমিস্টার সফলভাবে সম্পন্ন হয়েছে। মাত্র ৩ মাস ১০ দিনের মধ্যে সকল ক্লাস শেষ করে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কঠিন সাফল্য অর্জনের জন্য তিনি শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
অনুষ্ঠানে প্রো-ভিসি ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভ, সাংবাদিক কায়েস উদ্দিন ও আব্দুর রউফ পাভেলসহ নতুন যোগদানকারী শিক্ষক ও চিকিৎসকগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে অনুষ্ঠানের সমাপ্তি কেক কাটার মাধ্যমে ঘোষণা করা হয়।
ভিসি ক্যাম্পাসে শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে দৃঢ় সতর্কবার্তা প্রদান করেন। তিনি বলেন, সিনিয়র শিক্ষার্থীরা জুনিয়রদের প্রতি স্নেহের হাত বাড়াতে পারেন, তবে রাতের অন্ধকারে ডেকে নিয়ে ম্যনারিজমের নামে কোনো র্যাগিং সহ্য করা হবে না। যেকোনো মেসে র্যাগিংয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ছাত্রত্ব বাতিল ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, ল্যান্ড ডেভেলপমেন্ট, সীমানা প্রাচীর এবং পাঁচটি ইউনিক ভবন নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সরকারের কাছে প্রেরিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: টানা ৫মবার বর্ষসেরা এয়ারলাইনের পুরস্কার পেল ইউএস-বাংলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন