ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রুম ভাড়া মওকুফ


সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রুম ভাড়া মওকুফ

প্রবল বর্ষণের কারণে রাঙামাটির পর্যটন নগরী বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৬০০ পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, প্রবল বর্ষণের ফলেই সাজেকের মাচালং সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। যদি বিকেলের মধ্যে সড়ক থেকে পানি সরে যায়, তবে আটকা পড়া পর্যটকদের খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে।

রিসোর্ট মালিক সমিতির এই নেতা জানান, আপাতকালীন সময়ে আটকাপড়া পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙামাটি জেলায় চলমান টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। সেইসঙ্গে কয়েকটি স্থানে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে। এই অবস্থায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

এসময়ে সাজেক ভ্যালির সমস্ত পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও সকলকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিতে স্মার্ট প্রযুক্তির প্রয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


কৃষিতে স্মার্ট প্রযুক্তির প্রয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ: প্রধানমন্ত্রী

সরকার কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জাতীয় সংসদে জানিয়েছেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরে একগুচ্ছ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এ লক্ষ্যে ডিজিটাল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা, স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষিযন্ত্রের সম্প্রসারণ এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২১তম দিন প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

 

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও যান্ত্রিকীকরণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী জানান, কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষিসেবা, মোবাইলভিত্তিক আবহাওয়ার তথ্য, বাজারদর, কৃষি পরামর্শ, ই-এক্সটেনশন সেবা এবং কৃষিসেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষকের ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ এবং সরকারি সেবা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এর মাধ্যমে সারা দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, উৎপাদন ব্যয় কমানো, শ্রম সংকট মোকাবেলা এবং কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

 

সংসদ নেতা জানান, কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ড্রোন, জিপিএস, স্যাটেলাইট তথ্য ও বিগ ডাটাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সরকার কাজ করছে।

এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য ও বৃদ্ধি পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা আরো কার্যকর ও বিজ্ঞানভিত্তিক হবে।

 

সরকার তথ্যনির্ভর প্রিসিশন অ্যাগ্রিকালচার চালুর মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকের আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

একই সঙ্গে সুষম, নিরাপদ ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতকে পুনর্বিন্যাস ও বিকশিত করা হবে।

তিনি জানান, কৃষকদের জন্য ‘খামারি অ্যাপ’ চালু করা হয়েছে।

এর মাধ্যমে দেশের কোন এলাকায় কোন সময়ে কোন ফসল ভালো হবে, কী পরিমাণ সার প্রয়োজন এবং আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন পরামর্শ পাওয়া যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়োফার্টিলাইজার এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

একইসাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু-স্মার্ট ও অভিযোজনক্ষম খাতে রূপান্তরের কার্যক্রমও চলছে।

এসব উদ্যোগ বাস্তবায়নের ফলে দেশের কৃষি আরো উৎপাদনশীল, লাভজনক, প্রযুক্তিনির্ভর ও টেকসই খাতে পরিণত হবে।

এটি জাতীয় অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


কক্সবাজারে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসা চাপা পড়ে পাহাড়ধসের কারণে বহু রোহিঙ্গা শিশু আটকা পড়েছে। বুধবার বিকেল পৌনে ৩টা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৭ শিশুর মরদেহ।

এই ঘটনায় আরও বহু শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে, যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় জনতা সক্রিয় ভূমিকা পালন করছে।

বিস্তারিত আসছে..।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবকেন্দ্রিক এআই ও নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ৫৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


মানবকেন্দ্রিক এআই ও নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ৫৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ঢাকায় স্থানীয় একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন আইএআইএলসি প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর বি সি পান্ডে।

প্রফেসর বি সি পান্ডে তাঁর বক্তব্যে জানান, আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫ জুলাই ঢাকায় হোটেল সোনারগাঁও এ পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারের পুরো আয়োজন করেছে কানাডাভিত্তিক সংস্থা ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন-ইউএইচএফ।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানানো হয়, অ্যাওয়ার্ডের মূল্যায়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিল ইনস্টিটিউশনাল রিসার্চ, ডিউ ডিলিজেন্স, কমপ্লায়েন্স স্ক্রিনিং, গভর্ন্যান্স রিভিউ এবং ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশন—এই পাঁচটি ধাপ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সমগ্র প্রক্রিয়ার পর বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট ৫৭ বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেন আইএআইএলসি প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর বি সি পান্ডে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রফেসর বি সি পান্ডে ভার্চুয়াল বক্তব্যে দৃঢ়ভাবে বলেন, দেশের বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, উন্নয়ন সহযোগী সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ের অবদানকে দীর্ঘ গবেষণা ও আন্তর্জাতিক মূল্যায়নের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ে সিরিজে ভারতের কোচিং দায়িত্বে আসছে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


জিম্বাবুয়ে সিরিজে ভারতের কোচিং দায়িত্বে আসছে পরিবর্তন

ভারতীয় ক্রিকেট দলের জন্য সময়টা ভালো যাচ্ছে না। দলটি লাগাতার টি-টোয়েন্টি সিরিজে একের পর এক হার দেখছে।

কয়েক দিন আগে নতুন অধিনায়ক নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও কাটেনি হারের ভাগ্য। প্রথমে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারছে। এর পর ইংল্যান্ড সিরিজে টানা দুই হার হয়েছে।

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতীয় দল ৭৫ রানে অলআউট হয়ে লজ্জাজনক হার স্বীকার করেছে। এ কারণে প্রধান কোচের আসন বদলে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ফের দ্বৈত কোচিংয়ের পথে হাঁটতে চলেছে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ব্যস্ত সূচিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাই প্রধান কোচ গৌতম গম্ভীরকে বিশ্রাম দিয়ে জিম্বাবোয়ে সিরিজ এবং জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় থাকবেন ভিভিএস লক্ষ্মণ। তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সের প্রধান এবং এর আগেও এই ভূমিকায় দেখা গিয়েছিলেন।

এছাড়াও, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচের সঙ্গে জিম্বাবোয়ে সিরিজের প্রথম ম্যাচের মধ্যে পার্থক্য মাত্র চার দিনের। ১৯ জুলাই হবে শেষ এক দিনের ম্যাচ, এবং ২৩ জুলাই শুরু হবে জিম্বাবোয়ে সিরিজ।

এ কারণে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরের পর গম্ভীরকে বিশ্রাম দেওয়া হবে। ব্যাটিং কোচ হিসেবে সাবেক ক্রিকেটার ঋষিকেশ কানিতকার এবং সুনীল যোশী বোলিং কোচের সঙ্গে লক্ষ্মণের সহকারী হিসেবে যোগ দেবেন।

সম্প্রতি শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ভারতীয় এ দলের সঙ্গে ছিলেন দুজন কোচ। সামনে ঠাসা সূচি রয়েছে। এশিয়ান গেমসের পর বাংলাদেশে সাদা বলের সিরিজ এবং পরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি হোম সিরিজ।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের পর ইংল্যান্ড সিরিজে ভারতের শুরুটা ছিল জঘন্য। পাঁচ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ০-২-এ পিছিয়ে পড়ে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর, পরপর দুই ম্যাচে হার দেখা গেল। বিস্ময়করভাবে সিরিজ হারার মুখে কোণঠাসা ভারত। ড্র করতে হলে শেষ দুই ম্যাচ জিততেই হবে। বর্তমান খেলার প্রতিফলনের কারণে এটাই যথেষ্ট চ্যালেঞ্জিং। মঙ্গলবার দ্বিতীয় টি-২০ তে ২০১ রান তাড়া করতে গিয়ে ভারতীয় ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তারা ৭৬ রান অল আউট হয়েছে। ১২৫ রানে ভারত জিতেছে। এটি টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হার। মাত্র চারজন ব্যাটার দুই অক্ষরের রানে পৌঁছাতে সক্ষম হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ রান এসেছে ১৩। কিছু মাসের ব্যবধানে বিশ্বসেরা ভারত বিদেশের মাটিতে নাস্তানাবুদ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%