ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইসরাইল বিশ্বে অস্থিতিশীলতার উৎস: হুথি নেতা


যুক্তরাষ্ট্র-ইসরাইল বিশ্বে অস্থিতিশীলতার উৎস: হুথি নেতা

ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বিশ্বের ‘অশুভ শক্তি ও অস্থিতিশীলতার উৎস’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি, তিনি অভিযোগ করেছেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য বাস্তবায়নে সৌদি আরব সহযোগিতা করছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল-হুথি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলই বিশ্বের অশুভ শক্তি এবং অস্থিতিশীলতার মূল উৎস।’ তার অভিযোগ, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্ররা যুদ্ধ উসকে দিয়ে এবং ফিলিস্তিনসহ বিভিন্ন অঞ্চলের সম্পদ লুটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আল-হুথির মতে, মধ্যপ্রাচ্যের সব যুদ্ধের মূল চালিকাশক্তি হলো তথাকথিত ‘গ্রেটার ইসরাইল’ প্রতিষ্ঠার জায়নবাদী প্রকল্প। তিনি তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে, এই ধারণার মধ্যে ইসরাইলের ভূখণ্ড মিসরের নীল নদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট আন্তর্জাতিক চুক্তি বা জাতিসংঘের প্রস্তাবের প্রতি কর্তৃত্ব দেখায় না এবং বরং বিভিন্ন জাতির বিরুদ্ধে গণহত্যা ও সভ্যতা ধ্বংসের চর্চা করে। আল-হুথি ভাষণে সৌদি আরবের সমালোচনা করেছেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান দুর্বল করতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও যুক্তরাজ্যের সঙ্গে সৌদি আরবের সহযোগিতা এখন ‘সম্পূর্ণ স্পষ্ট’। তাঁর বক্তব্য অনুযায়ী, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের যে সামরিক অভিযান চলছে, সেটি বহু বছর ধরে অব্যাহত রয়েছে এবং এর কোনো আইনগত ভিত্তি নেই। বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আনুগত্যের অংশ হিসেবে বলা হয়। চলতি সপ্তাহে হুথি এবং সৌদির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত সোমবার, হুথিদের নিয়ন্ত্রণে থাকা সানা আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ বোমা হামলা চালায়। কয়েক ঘণ্টার মধ্যে হুথিরা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা করে এবং এর ফলে সৌদি ও ইরান-সমর্থিত গোষ্ঠীর মধ্যে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়িং ও এয়ারবাস দিয়ে বহর সম্প্রসারণ করবে বিমান: শামা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


বোয়িং ও এয়ারবাস দিয়ে বহর সম্প্রসারণ করবে বিমান: শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য সরকার বোয়িং ও এয়ারবাস উভয় ধরনের বিমান কিনবে। এই উদ্যোগ নেওয়া হচ্ছে জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তোলার লক্ষ্যে।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমাদের দেশের বোয়িংও প্রয়োজন, এয়ারবাসও প্রয়োজন। আমরা দুটিই কিনব।'

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার পরিকল্পনা ফ্রান্স থেকে এয়ারবাস কেনার আগ্রহের সঙ্গে সাংঘর্ষিক কি না, কিংবা বোয়িং কেনা কোনো বাহ্যিক চাপের ফল কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ ধরনের ধারণা নাকচ করে দেন।

তিনি বলেন, সরকার দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে শক্তিশালী করার পাশাপাশি বিচক্ষণ অর্থনৈতিক ব্যবস্থাপনায়ও প্রতিশ্রুতিবদ্ধ। শামা বলেন, 'প্রধানমন্ত্রী আগের সরকারগুলোর কাছ থেকে একটি দুর্বল অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন। অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে একদিকে আমাদের সাশ্রয়ী নীতি অনুসরণ করতে হবে, অন্যদিকে দেশের প্রয়োজনীয় জিনিসও কিনতে হবে। আমাদের বোয়িংও প্রয়োজন, এয়ারবাসও প্রয়োজন। আমরা দুটিই কিনব।'

বিনিয়োগ ও বাণিজ্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশকে বিশেষ অগ্রাধিকার দেয় না। তিনি বলেন, 'একেবারেই না। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।'

এর একদিন আগে সরকার জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য টেকসই মিশ্র বহর গড়ে তুলতে এয়ারবাস বিমান কেনার আগ্রহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনিয়া টারস্টাইন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের উপপ্রধান বাইবা জেরিন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী বৈঠকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ কর্মসূচিতে এয়ারবাস উড়োজাহাজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত রেখে একটি টেকসই মিশ্র বহর গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

ইউরোপীয় কূটনীতিকরা এয়ারবাস কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানান এবং সম্ভাব্য এয়ারবাস ক্রয় ও বেসামরিক বিমান চলাচল খাতে বৃহত্তর সহযোগিতার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বহুমাত্রিক অংশীদারত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকীকরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প নোয়াতে বাধ্য হলেন, যৌন নিপীড়নের দায়ে ৫৬ লাখ ডলার পরিশোধ করলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


ট্রাম্প নোয়াতে বাধ্য হলেন, যৌন নিপীড়নের দায়ে ৫৬ লাখ ডলার পরিশোধ করলেন

প্রায় ৩০ বছর আগে ঘটেছিল একটি ঘটনা। একটি পোশাকের দোকানের চেঞ্জিং রুমে ভয়ংকর এক ঘটনা ঘটে। আর এই ঘটনার চারপাশে যুক্তরাষ্ট্রের ইতিহাসে শুরু হয় অন্যতম আলোচিত এক আইনি লড়াই। তিনি বহুবার অভিযোগ অস্বীকার করেছেন। আপিল আদালতে গিয়েছেন, এমনকি পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেও। তবে শেষ পর্যন্ত এড়াতে পারেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে কলাম লেখক ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ২০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ পরিশোধ করেছেন।

এই অর্থের অন্তর্ভুক্ত রয়েছে আদালতের নির্ধারিত ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ এবং গত তিন বছরে জমা হওয়া সুদ। ক্যারলের আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে এ অর্থ পাওয়ার বিষয়টি হয়েছে। ফোর্বস সাময়িকীর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ঘটনার সূচনা ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে। ই. জিন ক্যারল অভিযোগ করেন, নিউইয়র্কের একটি বিলাসবহুল ডিপার্টমেন্ট স্টোরের পোশাক বদলানোর কক্ষে ডোনাল্ড ট্রাম্প তাঁকে যৌন নিপীড়ন করেছেন। দীর্ঘদিন পরে ২০১৯ সালে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন। কিন্তু ট্রাম্প শুরু থেকেই এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

এরপর ২০২২ সালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ক্যারলকে নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। ক্যারলের অভিযোগ, সেই পোস্ট তাঁর মানহানি করেছে। এরপর দুটি বিষয় সংক্রান্ত আইনি লড়াই শুরু হয়। ২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি সর্বসম্মতিক্রমে রায় দেয় ক্যারলের পক্ষে। আদালত ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির ঘটনায় দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেয়। তবে ট্রাম্প সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে থাকেন। এমনকি মামলাটি পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি।

কিন্তু গেল মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আবেদন রিজেক্ট করেছে। এর ফলে কার্যত ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পথ পরিষ্কার হয়ে যায়। পরে আদালতের নির্দেশে অবশেষে সেই অর্থ ক্যারলের হাতে পৌঁছেছে।

বর্তমানে ই. জিন ক্যারলের বয়স ৮২ বছর। ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পর তাঁর আইনজীবীরা বলেন, জুরির দেওয়া রায় অনুযায়ী তিনি তাঁর প্রাপ্য অর্থ পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা এখনো এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। তবে এখানেই শেষ নয়। ২০২৪ সালে আরেকটি মানহানির মামলায় ক্যারলকে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল জুরি বোর্ড। সেই রায়ের বিরুদ্ধেও আপিল করেছিলেন ট্রাম্প। কিন্তু ফেডারেল আদালত সেই আপিলও খারিজ করে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে তোলপাড়: প্রবাসীর প্রলোভনে ভেঙে গেল ১৮ বছরের সাজানো সংসার!

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ঝালকাঠিতে তোলপাড়: প্রবাসীর প্রলোভনে ভেঙে গেল ১৮ বছরের সাজানো সংসার!

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে দুই সন্তান ও স্বামীকে রেখে এক সৌদি প্রবাসীকে বিয়ে করার অভিযোগ উঠেছে তাসলিমা বেগম নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের (ফেসবুক) সূত্রে সিলেটের বাসিন্দা ও সৌদি প্রবাসী যুবক হাফেজ আল আমিনের সঙ্গে তাসলিমার পরিচয় হয়। সময়ের ব্যবধানে তাদের এই পরিচয় ঘনিষ্ট সম্পর্কে রূপ নেয়। চলতি মাসেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

১২ বছরের সাজানো সংসার ভাঙার অভিযোগ

ভুক্তিভোগী পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রায় ১৮ বছর আগে তাসলিমা বেগমের বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবনে ১৫ ও ১৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, প্রবাসী যুবক হাফেজ আল আমিন বিভিন্ন লোভ-লালসা ও প্রলোভন দেখিয়ে তাদের এই দীর্ঘদিনের সাজানো-গোছানো সংসারটি ভেঙে দিয়েছেন।

এদিকে, দুই সন্তানকে ফেলে মায়ের এমন সিদ্ধান্তে একদিকে যেমন সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে বিষয়টি নিয়ে পুরো ইউনিয়নজুড়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি

প্রতারণা, পরকীয়া কিংবা অন্যের প্ররোচনায় সংসার ভাঙার এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত তাসলিমা আক্তার এবং হাফেজ আল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরকলে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১১:০০ পি.এম


বরকলে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি

বরকল উপজেলায় বন্যাদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ করেছে ছোট হরিণা ১২ বিজিবি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১২ বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়।

বিজিবির দক্ষ মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান এই চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করেন।

তিনি জানান, বরকল উপজেলার ছোট হরিণা জোনের পক্ষ থেকে প্রায় ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

এ সময়, ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান আশ্রয়কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, বিজিবি এ ধরনের দুর্যোগে বন্যার্তদের পাশে ভবিষ্যতে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%