০৪:০৮ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে র্যাব-১১ বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবাইল এলাকার প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত ফ্যাক্টরিতে এই অভিযানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। এরপর ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কুতুবাইল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার আলামত ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন