ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাইয়ের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে: চিফ প্রসিকিউটর


জুলাইয়ের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাইয়ের প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের যাদেরই জড়িত রাখা হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। বুধবার সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে ১৪০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জনের ডিএন শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তকরণের কাজ চলমান রয়েছে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে বহু শহীদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এতে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত ও অপরাধীদের শনাক্তকরণে কাজ করছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ পি.এম


কাউখালীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বুধবার (১৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সদর ইউনিয়নের কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ ক্লান্তি সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ লুৎফর রহমান, কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালি, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

এছাড়াও, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক শিক্ষা পদক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করা হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ।

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষা পদক শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি দেয় এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্ব।

শিক্ষা ও পরিবেশ—এই দুই ক্ষেত্রেই সবাইকে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার উন্নয়ন এবং সবুজায়নের উদ্যোগকে আমরা সবসময় সমর্থন করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: গৌরবের অর্জন, সবুজের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১২ পি.এম


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: গৌরবের অর্জন, সবুজের অঙ্গীকার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার দেওভোগ আদর্শ বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (সোনারগাঁও উপজেলা), শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং শ্রেষ্ঠ কাব শিশু ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক জনাব অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আলীনূর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানের শেষে নারায়ণগঞ্জ জেলার ৫১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটির ভিতরে ন্যূনতম ৩টি করে বৃক্ষরোপণ করা হয়।

দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ || ১৫ জুলাই, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

ইরানের তেল খাতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানাচ্ছে, তেল পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্কের বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার নেওয়া এই পদক্ষেপের আগে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা চতুর্থ দিন হামলা চালায় এবং পুনরায় নৌ অবরোধ আরোপ করে। এর প্রতিক্রিয়া হিসেবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন জানাচ্ছে।

এএফপি’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান ফেব্রুয়ারিতে জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর, ওয়াশিংটন এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর প্রথম দফায় অবরোধ আরোপ করে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালীতে ইরান অস্থিতিশীল হামলা শুরু করার পর দেশটির সরকারের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

অর্থ মন্ত্রণালয় অভিযোগ করে যে, শামখানি নেটওয়ার্ক ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং বৈশ্বিক পণ্য বাণিজ্যেও নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় ৫০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি কর্তৃপক্ষকে আর্থিকভাবে লাভবান করতে সহায়তা করেছে।

অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, শামখানির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ২০০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোহাম্মদ হোসেইন শামখানি, ইরানের নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানির ছেলে এবং আলী শামখানি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিন এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর দিন ২৮ ফেব্রুয়ারি উভয়েই নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হামলায় ইউক্রেনের ওদেসায় নিহত ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


রাশিয়ার হামলায় ইউক্রেনের ওদেসায় নিহত ৩ জন

 ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় বুধবার রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন এবং অপর তিনজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে।

ওদেসা সামরিক প্রশাসনের প্রধান সেরহি লিসাক টেলিগ্রামে একটি বার্তা প্রেরণ করে জানান, ‘শত্রুপক্ষ আবারও শহরটিতে হামলা চালিয়েছে।’ তিনি বলেন, হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে খবর প্রকাশ করেছে।

পরে এক বার্তায় লিসাক আরো জানান, ‘এ পর্যন্ত পাওয়া তথ্যে, শত্রুপক্ষের হামলায় তিনজন নিহত হয়েছেন।’ লিসাক জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%