ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে ন্যাটো


প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে ন্যাটো

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার আগে ইউরোপের দেশগুলো নিজেদের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণাটি দিতে যাচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোর প্রতিরক্ষা সম্মেলনে কয়েক হাজার কোটি ডলারের একাধিক বিশাল অস্ত্র চুক্তি প্রকাশ করা হবে, যা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ইউরোপের দেশগুলো এবং কানাডা ২০২৫ সালে তাদের সামরিক বাজেট ২০% বাড়ানোর পরিকল্পনা করছে। ২০২৫ সালে তারা প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ৯০ বিলিয়ন ডলার বেশি খরচ করার পরিকল্পনা করছে, ফলে তাদের মোট সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫৭০ বিলিয়ন ডলারের বেশি। এর প্রধান দুটি কারণ হচ্ছে—ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার দ্বারা সৃষ্ট ভয়াবহতা এবং প্রতিরক্ষায় খরচ বাড়ানোর জন্য ট্রাম্পের চাপ।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

চুক্তিগুলোর বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও জানা গেছে যে, নেদারল্যান্ডস বেলজিয়াম ও ব্রিটেনের সহযোগিতায় ৩ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি সামরিক চুক্তিতে অংশগ্রহণ করবে।

এদিকে, কানাডা নিজেদের নৌবাহিনীর জন্য জার্মানি থেকে ১২টি নতুন সাবমেরিন বা ডুবোজাহাজ তৈরি করানোর উদ্যোগ নিয়েছে। ন্যাটো জোট পুরনো মার্কিন নজরদারি বিমানগুলো বাদ দিয়ে সুইডেনের আধুনিক 'গ্লোবালআই' বিমান কিনছে।

২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার কারণে তুরস্কের ওপর ক্ষুব্ধ হয়ে আমেরিকা তাদের 'এফ-৩৫' অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার চুক্তি বাতিল করেছিল। তবে ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ওপর রাগ কমিয়ে তাদের আবারও যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিতে পারেন।

সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার ঘটনায় ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে পুরো সাহায্য করতে পারেনি—এমন অভিযোগে ট্রাম্প কিছুদিন ধরেই রেগে আছেন। তিনি এমনকি ন্যাটো জোট ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। তবে ন্যাটো নেতারা আশা করছেন, ট্রাম্পের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। পাশাপাশি, এই সম্মেলন থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এই বছরের জন্য আরো প্রায় ৮০ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে এনসিপির জনসভায় হামলার তীব্র নিন্দা জানালেন ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


সাভারে এনসিপির জনসভায় হামলার তীব্র নিন্দা জানালেন ইশরাক হোসেন

ঢাকার সাভারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার কারণে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (০৭ জুলাই) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এসব কথা তুলে ধরেন।

ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি দাবি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মতে, সাভারে এনসিপির জনসভায় যে ন্যাক্কারজনক হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা দেশের রাজনীতির জন্য এক নতুন কালো অধ্যায়।

তিনি বলেছেন, এ ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে। যদি রাজনীতি ধ্বংস হয়, তাহলে দেশ এবং জাতি চরম সংকটের সম্মুখীন হবে, যা স্বাধীন বাংলাদেশরের অস্তিত্বকে বিপন্ন করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ‘এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে ক্ষমতায় রয়েছে এবং যারা জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি শক্তির দয়া নিয়ে রাজনীতি করছে, আমি মনে করি এই ঘটনায় কেবল তারা লাভবান হবে।’

ইশরাক হোসেন আরো বলেন, ওই অপশক্তির যারা রয়ে গেছে, তাদের উচ্ছিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) করা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগতভাবে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে রক্তক্ষয়ী হামলায় ৯ পুলিশ নিহত, ভারতকে দুষল ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


পাকিস্তানে রক্তক্ষয়ী হামলায় ৯ পুলিশ নিহত, ভারতকে দুষল ইসলামাবাদ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জিয়ারাত জেলার একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ৯ পুলিশ সদস্যকে হত্যা করেছে এবং ৫ জনকে অপহরণ করেছে। এ হামলার ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যার পর মাঙ্গি এলাকায়।

জিয়ারাতের পুলিশ সুপারিনটেনডেন্ট আবদুল কুদুস জানান, সোমবার সন্ধ্যার পর সশস্ত্র হামলাকারীরা অতর্কিতে পুলিশের চেকপোস্টে হামলা চালায়। হামলার সময় উভয় পক্ষের মধ্যে এবারের বন্দুকযুদ্ধ অনুষ্ঠিত হয়। এতে ৯ পুলিশ সদস্য নিহত হন এবং হামলাকারীরা ৫ জনকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর পরই মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেন, হামলাকারীরা ভারতের মদতপুষ্ট।

মোহসিন নাকভি হামলাকে 'কাপুরুষোচিত' হিসেবে নিন্দা জানিয়ে বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই ধরনের হামলা সেই প্রচেষ্টাকে ব্যাহত করতে পারবে না।

আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সশস্ত্র সহিংসতার ঘটনা বেড়ে গেছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে বালোচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ প্রায়শই ঘটছে।

গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি বিস্ফোরণে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হন। পরবর্তী সময়ে ২৫ জুন খারান ও মাসটাং জেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বিএলএর ৮ সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান।

এখন ধারণা করা হচ্ছে, ২৫ জুনের ওই অভিযানের প্রতিশোধ হিসেবে সর্বশেষ পুলিশ চেকপোস্টে হামলা চালানো হয়েছে।

সূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ: ৮ বছর ধরে ভাড়া ঘরে ধুঁকছে ডাকসেবা, চরম ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ: ৮ বছর ধরে ভাড়া ঘরে ধুঁকছে ডাকসেবা, চরম ভোগান্তি
পিরোজপুরের কাউখালী উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভবনটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। কবে নাগাদ এই নির্মাণকাজ শেষ হবে এবং কবে নাগাদ নিজস্ব ভবনে ডাকসেবা চালু হবে, তা নিয়ে স্থানীয় গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে কাজ বন্ধ থাকার কারণ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ডাক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পোস্ট অফিসের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করার পর ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের দুটি ছোট কক্ষ ভাড়া নিয়ে কোনোমতে পোস্ট অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘ ৮ বছর ধরে এই সংকীর্ণ ও জরাজীর্ণ জায়গায় অফিস পরিচালনা করতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। পর্যাপ্ত জায়গা না থাকায় গুরুত্বপূর্ণ আসবাবপত্র, নথিপত্র এবং সরকারি ফাইলপত্র সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে অবহেলা ও অযত্নের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আধুনিক ও নিজস্ব ভবন না থাকায় উপজেলার সামগ্রিক ডাক সেবার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষণেও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
ডাক বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই কাজ সম্পন্ন করার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ সময় পার হলেও আর কোনো অগ্রগতি হয়নি। এতে ভবন নির্মাণ সম্পন্ন হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পোস্টমাস্টার পারভেজ হাওলাদার বলেন, ভাড়া করা ছোট দুটি কক্ষে স্থান সংকুলান না হওয়ায় আমাদের দাপ্তরিক কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল রাখার মতো নিরাপদ জায়গা নেই। আধুনিক ভবন না থাকায় ডিজিটাল ডাকসেবা প্রদানও ব্যাহত হচ্ছে। নতুন ভবনের কাজ দ্রুত শেষ না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাতিষ্ঠানিক ক্ষতি হয়ে যেতে পারে।
নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ জালাল হোসেন বলেন, আমাদের কাজের কোনো গাফিলতি নেই। ডিপার্টমেন্টের কিছু অভ্যন্তরীণ ও কারিগরি জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রাখতে হয়েছে। সমস্যাগুলোর সমাধান হলে আমরা দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু করতে পারব।
এ ব্যাপারে বরিশাল অঞ্চলের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মোঃ মোশারফ হোসেন বলেন, নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি আমরা অবগত আছি। আমরা সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রুত কাজ চালুর চেষ্টা চলছে।
উপজেলার এই গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠানের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা পোস্ট অফিসের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজ এভাবে ঝুলিয়ে রাখা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি বিষয়টি  সংশ্লিষ্ট ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করেছি।যাতে দ্রুততম সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে এবং জনগণের ভোগান্তি দূর হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯ জন

 রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধে ৯ জনকে গ্রেফতার করেছে।

সোমবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

গ্রেফতারকৃতদের নাম হলো-মো. মহিউদ্দিন কাজল (৩৫), মো. সেলিম (৩৫), মোসা. আমেন (২৩), জামিরুল ইসলাম (৩৪), হিরা ওরফে চাঁদ (২৭), মো. আকাশ ওরফে মোহন (৩২), মো. আলী হোসেন (১৯), মেনন আহমেদ (২২) ও মো. জাহিদ মিয়া (৩০)।

এতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনকে পরোয়ানামূলে, তিনজনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং তিনজনকে পুরাতন মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%