ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ এবং ভারত সিরিজ খেলার জন্য চলতি মাসেই বাংলাদেশে আসার কথা ভারতের। দুই দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সূচি অনুযায়ী, সিরিজটি শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর। তবে, দ্বিপক্ষীয় সিরিজটি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে, আগামী ২৮ আগস্ট ভারত আসবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়নের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে, সিরিজ নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয় নিয়ে কথা বলেছেন। সম্প্রতি ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের আলোচনা অনুযায়ী, সিরিজের বিষয়টি সেখানে ছিল।

আমিনুল বলেন, 'ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে এবং তাঁরাও খুব আশাবাদী। গত বিশ্বকাপ থেকে যে দোটানা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করতে পারব। আমি এখন পর্যন্ত আশাবাদী আছি। বাংলাদেশ-ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা মাধ্যমে সমাধান হবে।'

আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান

আমিনুল মনে করেন স্পোর্টসের মাধ্যমেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। তিনি আরও বলেছেন, 'আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আশা করি স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারব। যে দোটানা তৈরি হয়েছে তা স্মুথলি রান করতে চাই। আজ আমি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম। তিনিও অত্যন্ত আশাবাদী। ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তিনি। তিনি খুব ইতিবাচকভাবে বলেছেন, 'আমরা দ্রুতই ভারত-বাংলাদেশ সিরিজ, কীভাবে দ্রুত খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি।'

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের ফলে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যেতে পারায় পুনরায় সমালোচনা করেছেন আমিনুল। তিনি বলেন, 'গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হটকারি সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি এটি মেনে নিতে পারি না। এটা ঠিক হয়নি। এই কারণেই পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে দোটানা সৃষ্টি হয়েছে... আমি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনে আয় ছিল মাত্র ৪৬ টাকা, এখন ২১ কোটির বাড়ির মালিক সেই অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:০২ পি.এম


দিনে আয় ছিল মাত্র ৪৬ টাকা, এখন ২১ কোটির বাড়ির মালিক সেই অভিনেতা

পকেটে এক কুঁড়ে টাকা ছিল না, ভবিষ্যৎও অন্ধকার ছিল। তার দিনে আয় ছিল একদমই মাত্র ৩৬ রুপি, যা বাংলাদেশি টাকায় ৪৬ টাকার সমান।

এই কঠিন সময় পেরিয়ে এখন তিনি কোটি টাকার সম্পত্তির অধিকারী, ভারতীয় অভিনেতা গুরমিত চৌধুরী।

এ সম্পর্কে জানা গেছে, তার বাড়ির মূল্য প্রায় ১৬ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় ২০ কোটি ৭৩ লাখের বেশি। এটি ছাড়াও, নিজের স্বপ্নের ফার্মহাউস তৈরির পরিকল্পনা রয়েছে অভিনেতার।

কিন্তু গুরমিতের এই সাফল্য একদিনে আসেনি। অভিনেতা হওয়ার আগে তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। অর্থের সংকটকালীন সময়ে লড়াই করে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেছেন।

গুরমিতের জনপ্রিয়তা মূলত টেলিভিশনে শুরু হয়। ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।

এরপর ‘গীত হুই সবসে পরায়ি’ এবং ‘পুনর্বিবাহ’ এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।

অভিনয়ের পাশাপাশি, গুরমিত নাচেও নিজের প্রতিভা দেখিয়েছে। তিনি জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-য় অংশ নিয়ে শিরোপা জিতেছিলেন। এর পর তিনি বলিউডে পা রাখেন। ‘খামোশিয়াঁ’, ‘মিস্টার এক্স’ এবং ‘ওয়াজাহ্ তুম হো’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।

ব্যক্তিগত জীবনেও গুরমিত সুখী সংসারী হওয়ার সুখ পেয়ে গেছেন। তিনি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। নিজেদের সংসারের নানা মুহূর্ত মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা।

বর্তমানে, প্রায় ২১ কোটি টাকার বাড়ির মালিক হলেও, গুরমিতের স্বপ্নের আকার আরও বড়। তার উদ্দেশ্য হলো, নিজের একটি ফার্মহাউস তৈরি করা। একটি সময় যেখানে প্রতিদিনের জীবন নির্বাহ করা ছিল বড় চ্যালেঞ্জ, আজ সেখানে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন তিনি।

গুরমিতের জীবন শুধু বিপুল অর্থ ও সম্পত্তির মালিক হওয়ার কাহিনি নয়, বরং অভাব ও অনিশ্চয়তার মাঝে ওঠে এসে নিজের পরিচয় তৈরি করার এক দীর্ঘ সংগ্রামের গল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো ‘গুপ্ত মন্ত্রণালয়’ শিক্ষক নিয়োগের প্রাথমিক আলোচনার রেজুলেশনটি কাটছাঁট করে প্রকাশ করেছে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


কোনো ‘গুপ্ত মন্ত্রণালয়’ শিক্ষক নিয়োগের প্রাথমিক আলোচনার রেজুলেশনটি কাটছাঁট করে প্রকাশ করেছে: শিক্ষামন্ত্রী

অন্যদিকে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, শিক্ষক নিয়োগের প্রাথমিক আলোচনার রেজুলেশনটি কোনো ‘গুপ্ত মন্ত্রণালয়’ কাটছাঁট করে প্রকাশ করেছে। তিনি গুজব ছড়িয়ে যারা মিছিল করছেন তাদের প্রতি সতর্কবার্তা পাঠান।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগ সম্পর্কিত গুজব ছড়ানোর অভিযোগে শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএ’র কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নেয়ার সিদ্ধান্ত হয়নি। গুজব ছড়ানো হয়েছে এবং এটি চিলে কান নেয়ার মতো। মূল বিষয়টি না জেনে সমালোচনা ও গুজব ছড়ানো হয়েছে এবং শিক্ষক নিয়োগের প্রাথমিক আলোচনার রেজুলেশনটি কাটছাঁট করে প্রকাশ করেছে কোনো গুপ্ত মন্ত্রণালয়।

এছাড়া, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, গত বছরের তুলনায় পাসের হার ৬ দশমিক ২ শতাংশ কম এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২২ হাজার ৩৫৬ জন কম। এই বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে রিভার্স গিয়ারে নিয়ে গেছে। বর্তমানে যে রেজাল্ট এসেছে, তা স্বচ্ছ। এসএসসির রেজাল্টের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। অনেকে বলছেন, রেজাল্ট ড্রপ করেছে এবং এটি মিস ইনফরমেশন। জোর করে পাস কিংবা ফেল করানো সম্ভব নয়। এসএসসি রেজাল্ট প্রভাবিত করার জন্য বোর্ডের প্রতি সরকার কোনো চাপ প্রয়োগের মানসিকতা নেই। এছাড়াও, শতভাগ ফেল করা ৩১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। প্রয়োজনে পূর্বের মতো বন্ধ করে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী এ ছাড়াও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বেশি কাজ করছেন। এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। তাই এটি নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই। ভবিষ্যতে শিক্ষাব্যবস্থায় গবেষণায় সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শনের সুযোগ শিক্ষার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শনের সুযোগ শিক্ষার্থীদের

সরকার জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের একটি দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে। এই সুযোগের আওতায় স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীরা জামায়াত হবে।

শিক্ষার্থীদের জন্য জাদুঘর পরিদর্শনে টিকিট লাগবে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, টিকিট ফ্রি, ইটস ফ্রি অব কস্ট।’

তিনি আরো জানান, শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে সব ধরনের স্কুলের শিক্ষার্থীদের জাদুঘরের আওতায় আনা হবে। এটি শুধু জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর নয়, আমাদের জাতীয় জাদুঘরও রয়েছে, সেখানে স্কুলের ছাত্র-ছাত্রীদের এনে সেটা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়।

ডা. জাহেদ উর রহমান বলেন, ঢাকা ও ঢাকার বাইরের অন্যান্য জাদুঘরেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাদুঘরের সঙ্গে অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোর ক্ষেত্রেও শিক্ষার্থীদের নিয়ে গিয়ে সেগুলো দেখানোর ব্যবস্থা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের বিষয়টি তুলে ধরে উপদেষ্টা বলেন, জনপ্রিয়তার কারণে প্রথমদিকে সামান্য ব্যবস্থাপনার সমস্যা হয়েছিল, তবে পরে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন শৃঙ্খলাভরে সবাই জাদুঘর পরিদর্শন করছেন।

শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের এই উদ্যোগের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে তাদের প্রত্যক্ষ ধারণা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং জাদুঘরমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মেঘলা মুক্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


সড়ক দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মেঘলা মুক্তা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর নিজের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার বর্ণনা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা।

অভিনেত্রী মেঘলা মুক্তা জানান, প্রায় ৯-১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিপদমুক্ত থাকলেও শরীরের পাশাপাশি তার মুখে বেশ কিছু ক্ষত, সেলাই ও দাগ হয়েছে।

সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে মেঘला মুক্তা বলেন, সবার দোয়া, ভালোবাসা ও চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি এখন অনেকটাই বিপদমুক্ত।

image

এদিকে, দূর-দূরান্ত থেকে যারা হাসপাতালে তাকে দেখতে ছুটে গেছেন এবং যারা যেতে না পারলেও দূর থেকে তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মেঘলা বলেন, প্রায় ৯-১০ ঘণ্টার অস্ত্রোপচারের সময় অনেকেই হাসপাতালের ওটির বাইরে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করেছেন। পরে মোবাইল হাতে পাওয়ার পর তিনি অসংখ্য মেসেজ, দোয়া ও ভালোবাসা পেয়েছেন বলেও জানান।

দুর্ঘটনায় মুখে বেশ কিছু ক্ষত ও দাগ হয়েছে জানিয়ে অভিনেত্রী বলেন, এসব ক্ষত সারতে বেশ কিছু সময় লাগবে। দুর্ঘটনার আঘাত পুরো মুখের ওপর দিয়ে যাওয়ায় অনেক সেলাইয়ের দাগ এখনও স্পষ্ট। নিজের পরিবর্তিত চেহারা মেনে নেওয়াটাই এই মুহূর্তে তার জন্য সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মেঘলা বলেন, একজন অভিনেত্রীর কাছে চেহারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনয় তার কাজ, ভালোবাসা ও স্বপ্ন। সেই চেহারায় হঠাৎ করে এতগুলো ক্ষত, সেলাই ও দাগ দেখতে হওয়াটা তার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টের। তবে তিনি হাল ছাড়তে চান না এবং ধীরে ধীরে এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন বলে আশাবাদী।

দুর্ঘটনা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলেও জানান মেঘলা। এ বিষয়ে তিনি পরিষ্কার করে বলেন, তার অ্যাডমিন প্যানেল থেকে আগে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সেটিই সত্য। রাস্তা পার হওয়ার সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় ইতোমধ্যে বনানী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে ঘটনার বিস্তারিত জানাতে চান না তিনি। সুস্থ হয়ে সবার সামনে এসে দুর্ঘটনার পুরো ঘটনা, নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন।

দুর্ঘটনার পর আপাতত কিছুদিন নিজেকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেঘলা। ক্ষত সারিয়ে পুরোপুরি সুস্থ হতে সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে দুর্ঘটনার কারণে তার বেশ কয়েকটি কাজ পিছিয়ে যেতে পারে। বেশ কিছু স্ক্রিপ্ট পড়া এবং নতুন কয়েকটি কাজ শিগগিরই শুরুর কথা থাকলেও সেগুলোর কিছু পিছিয়ে যেতে পারে বলে জানান তিনি। তবে সবকিছুর আগে বেঁচে থাকা, সুস্থ হয়ে ওঠা এবং আবার দাঁড়িয়ে যাওয়াকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন।

প্রয়োজন অনুযায়ী দেশে কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। সময়, চিকিৎসা, নিজের মানসিক শক্তি এবং মানুষের দোয়া সবকিছু মিলিয়ে আবারও সবার সামনে ফিরতে পারবেন বলে আশাবাদী এই অভিনেত্রী।

মেঘলার ভাষায়, হয়তো একটু সময় লাগবে, হয়তো আগের মতো হতে কিছুটা পথ হাঁটতেও হবে। তবে তিনি ফিরবেন তার কাজ, স্বপ্ন ও ভালোবাসার মানুষদের জন্য।

গত ২৯ জুলাই রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন মেঘলা মুক্তা। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিয়মিত শারীরিক অবস্থার আপডেট জানানো হয়।

মডেলিং ও র‍্যাম্পের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মেঘলা মুক্তা। ভারতের তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বাংলাদেশে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%