ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন গ্রেপ্তার


মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার পুলিশ।

রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছে।

মিরপুর মডেল থানার বরাত অনুযায়ী, রোববারের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয় এবং এতে ৩১ জন গ্রেপ্তার হয়।

আরও পড়ুন: জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে চায় বাংলাদেশ

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— আব্দুর রহমান (৪৮), আতিকুর রহমান শাওন (২২), মাহারুব ইসলাম শুভ (১৮), নিখল (২৫), শাহ (২২), নাদিম (২০), ইউসুফ আলী (৩৮), মোজেম্মেল (২২), সাব্বির সরদার (২১), আব্দুল্লাহ (৪৪), রিপন (৩০), টোকন হোসেন (৩৪), বিল্লাল ইসলাম (৩৬), বিপ্লব (২৩), রুবি বেগ (৩৭), সম্রাট (২৪), সুমন (২২), আরিফ হোসেন (২১), জাকির আলম (২৮), শাহাদৎ (২৫), মনির সরদার (২৯), ইকবাল হোসেন রতন (৩৫), নূরু (৩৫), ইমরান (৩৫), সানা উদ্দিন (২১), সুমন (২২), হাসানাইন আহমেদ রমন (২৬), ওয়াসিম (৩৫), সোনিয়া আক্তার ওরফে সুমিয়া (৩০), মনির শেখ (৩৮) এবং মাসিন ইসলাম (২৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের ২০২৬ সালের সাধারণ নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটের কালাই প্রেস ক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


জয়পুরহাটের কালাই প্রেস ক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আগামী তিন বছরের জন্য জয়পুরহাটের কালাই প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় কালাই প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়।

সভায় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিদায়ি কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতি হিসেবে দৈনিক দিনকালের কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাকের কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মুনছুর রহমান-দৈনিক নয়াদিগন্ত ও সাজ্জাদুর রহমান-দৈনিক নিরপেক্ষ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়হান আলী-দৈনিক আমার দেশ, সাংগঠনিক সম্পাদক রনি আকন্দ-দৈনিক আমার সংবাদ, কোষাধ্যক্ষ আবদুল বাতেন-দৈনিক ইনকিলাব, দপ্তর সম্পাদক মোকারম হোসাইন-দৈনিক জনকণ্ঠ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাইফুর রহমান-দৈনিক বাংলাদেশ সমাচার এবং তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম আকন্দ-নয়াদিগন্ত মাল্টিমিডিয়া।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম আব্দুল্লাহ (সউদ)-দৈনিক কালের কণ্ঠ, রেজুওয়ান আহমেদ, দৈনিক সংগ্রাম এবং সোহেল খন্দকার-দৈনিক জয়পুরবার্তা।

নবনির্বাচিত সভাপতি আব্দুল করিম বলেছেন, কালাই প্রেস ক্লাবকে আরো কার্যকর, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তালুকদার লায়নর বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কালাই প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সব সদস্যের সহযোগিতা নিয়ে প্রেস ক্লাবকে আরো শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা থাকবে।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই একটি ঐতিহাসিক অভ্যুত্থান। নিঃসন্দেহে এই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়। রবিবার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। আর জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও মানুষের কণ্ঠের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তরুণরা রক্ত দিয়েছে। ইতিহাস বলে প্রতিটি বিপ্লবেই রক্ত ঝরে। কিন্তু জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ রক্ত ঝরেছে, তা পৃথিবীর অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তরুণদের লাশ পড়ে থাকতে দেখা গেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রের দমন-পীড়নের শিকার হয়েছে। এই আন্দোলনের মানবিকতা ছিল অনন্য। এক বন্ধু গুলিবিদ্ধ হলে আরেক বন্ধু তাকে বাঁচাতে ছুটে গেছে। কেউ আহত হলে অন্যরা পানি নিয়ে এগিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন বিপ্লবে এমন দৃশ্য দেখা গেলেও আমরা তা নিজের চোখে জুলাই বিপ্লবে প্রত্যক্ষ করেছি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা মনে করেছিলেন গুলি চালিয়ে, রক্তগঙ্গা বইয়ে দিয়ে তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু তিনি এ দেশের মানুষের সাহস ও বীরত্বের ইতিহাসকে মূল্যায়ন করতে পারেননি। ক্ষমতা ধরে রাখতে তিনি হেলিকপ্টার থেকেও গুলি চালিয়েছেন। ক্ষমতার জন্য নিজের দেশের মানুষের রক্তের ওপর দিয়েও হাঁটতে তার দ্বিধা ছিল না। সামনে, পেছনে, ডানে-বামে সব দিক থেকে গুলি ছুড়েও এই আন্দোলন থামানো যায়নি। ছাত্ররা মৃত্যুকে উপেক্ষা করে এগিয়ে গেছে। ১৯ জুলাই আমি গ্রেফতার হই। জেলে থেকেও বুঝতে পেরেছিলাম শেখ হাসিনার পতন অনিবার্য। পরে যখন জানতে পারলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, তখন নিশ্চিত হই জনগণের বিজয় সন্নিকটে। এই জুলাই বিপ্লব আসলে ১৭ বছরের দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পরিণতি, যার নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা দীর্ঘ সংগ্রামে অনেক ফুল দেখেছি, কিন্তু ফুল ফুটতে দেখিনি। সেই ফুল ফুটেছে জুলাই মাসে। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, जुलाईয়ের রক্তক্ষয়ী আন্দোলনে প্রকাশ্যে রাজপথে থেকে সংগ্রাম করেছে ছাত্রদল। গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছে। শহীদ ওয়াসিম ও শহীদ রাব্বিসহ সবাই একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। এ আন্দোলনে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন সফলতা লাভ করে। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজশাহী মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিকল্পিত অবকাঠামো গড়তে চট্টগ্রাম নগরীতে গুরুত্ব দেওয়া হচ্ছে: চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


পরিকল্পিত অবকাঠামো গড়তে চট্টগ্রাম নগরীতে গুরুত্ব দেওয়া হচ্ছে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘চট্টগ্রামকে একটি আধুনিক, নিরাপদ ও যানজটমুক্ত মেগাসিটি হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিত অবকাঠামো নির্মাণের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।’

বন্দরনগরীর ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে সম্ভাব্যতা যাচাই ও কৌশলগত পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে তিনি একটি টেকনিক্যাল প্রেজেন্টেশন পর্যালোচনা করেছেন।

আজ রোববার নগর ভবনে অনুষ্ঠিত সভায় ‘খুলশী রেলওয়ে ওভারপাস নির্মাণ’ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা, কারিগরি বৈশিষ্ট্য, ব্যয়, জনসেবা ও ভবিষ্যৎ উপকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়েছে। সভা শেষে মেয়র শাহাদাত হোসেন এ মন্তব্য করেন।

এসময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট প্রকৌশলী, ডিলাইট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেড-এর বিশেষজ্ঞ প্রতিনিধি দল এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা প্রকল্পটির বিভিন্ন কারিগরি বিষয়, বাস্তবায়ন কৌশল, সম্ভাব্য ব্যয় এবং ধাপভিত্তিক কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

সভা শেষে মেয়র সাংবাদিকদের বলেন, এই প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ খুলশী রেলগেটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা হাজারো মানুষের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে। পাশাপাশি, দেওয়ানহাটে সাড়ে চার দশকের পুরোনো জরাজীর্ণ ওভারপাসটি নতুন করে ভেঙে না ফেলে আধুনিক ‘রেট্রোফিটিং ও শক্তিশালীকরণ’ প্রযুক্তির মাধ্যমে এর আয়ুষ্কাল আরও ৩০ বছরের বেশি বাড়ানো সম্ভব হবে। এতে সিটি কর্পোরেশনের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে এবং নগরবাসী দ্রুত এর সুফল পাবেন।

প্রেজেন্টেশনে বলা হয়, ১৯৭৮-১৯৮০ সালে নির্মিত প্রায় ৪৫ বছরের পুরোনো দেওয়ানহাট ওভারপাসের বিদ্যমান অবস্থা বিপজ্জনক (কংক্রিট ক্ষয়, রডের মরিচা ও সারফেস ক্র্যাকিং)। প্রতিদিনের ভারি কনটেইনার ও পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সমস্যা সমাধানে চসিক মেয়রের সামনে ৩টি বিকল্প ও রেট্রোফিটিং কৌশল উপস্থাপন করা হয়। এর ফলে বিদ্যমান অবকাঠামো শক্তিশালীকরণ ও আধুনিকায়ন করা হবে, ফলে কোনো উচ্ছেদ ছাড়াই পিলারের লোড ক্ষমতা ৪৫ শতাংশ বাড়বে। কম খরচে এটির মেয়াদ আরও ৩০ বছর বৃদ্ধি পাবে।

পর্যালোচনার পর মেয়র ডা. শাহাদাত হোসেন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরিণ চুরির অভিযোগ পর্যটনকেন্দ্রের নিরাপত্তাকর্মী ২ কর্মীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


হরিণ চুরির অভিযোগ পর্যটনকেন্দ্রের নিরাপত্তাকর্মী ২ কর্মীর বিরুদ্ধে

বরিশালের দুর্গাসাগর পর্যটনকেন্দ্র থেকে হরিণ চুরির ঘটনায় ওই নিরাপত্তাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই নিরাপত্তাকর্মী হলেন জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের মন্নান মৃধার ছেলে মো. জামাল মৃধা (৪০) এবং একই ইউনিয়নের চর আইচা গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে মো. অলি হাওলাদার (৩২)। তাঁরা দুজনই দুর্গাসাগর পর্যটন কেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গত বছরের ৩ আগস্ট দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরি হয়। এ ঘটনায় পর্যটন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘদিন তদন্তের পর পুলিশ হরিণ চুরির সঙ্গে ওই দুই নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততা সম্পর্কে তথ্য-প্রমাণ পায়। এই তথ্য-প্রমাণের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে গত বছরের ৩ আগস্ট একটি হরিণ চুরির ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, সোমবার (৩ আগস্ট) তাদের আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%