০২:৩৪ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রমূলক কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেকে চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে দোসররা নাশকতামূলক কাজ করছে। তিনি দেশের সকলকে এসব কর্মকাণ্ডের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে: হুইপ দুলু
তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে বিদেশে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় দাঁড়িয়েছে, তা নিয়ে চিন্তা করতে হবে।
অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপনসহ অন্যান্য বক্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাস-এর জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন এবং চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান এর সেলাই মেশিন বিতরণ করেন।
আরও পড়ুন: শত্রুর হুমকি দেখলে তাৎক্ষণিক হামলার নির্দেশ খামেনির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন