১১:৫২ এম
মানুষের জীবনে হঠাৎ করে ভয়, আতঙ্ক, অস্বস্তি অথবা দুঃস্বপ্নের মতো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে। বিশেষত ঘুমের মধ্যে ভয় পেয়ে জেগে ওঠার মুহূর্তটি অনেকের জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় একজন মুমিনের প্রথম আশ্রয় হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলা। কারণ, সব ধরনের অনিষ্ট থেকে প্রকৃত নিরাপত্তা দেওয়ার ক্ষমতা একমাত্র তাঁরই রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো,
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
আরও পড়ুন: আল্লাহর হক আদায় করার ১৬ উপায় ও গুরুত্ব নিয়ে আলোচনা
উচ্চারণ : ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি, ওয়া শাররি ইবাদিহি, ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।’
অর্থ : ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের আমার কাছে উপস্থিত হওয়া থেকে আশ্রয় চাই।’ (আবু দাউদ, হাদিস : ৩৮৯৩; তিরমিজি, হাদিস : ৩৫২৮)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন