ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

এনসিপি আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে


এনসিপি আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি নেওয়ার সুযোগ দেখাচ্ছে। এর অংশ হিসেবে, দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলটি আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার (৮ জুন) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে সারজিস আলম লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৫ জুন ২য় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

এর পূর্বে, গত ১০ মে দলের পক্ষ থেকে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ৩৩ জন পৌরসভার মেয়র এবং ৬৭ জন উপজেলা চেয়ারম্যান পদের জন্য প্রার্থী ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রলোভনে ২ বছর শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, গোমস্তাপুরে যুবকের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


বিয়ের প্রলোভনে ২ বছর শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, গোমস্তাপুরে যুবকের বিরুদ্ধে অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর যাবত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার পর অবশেষে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী তরুনী ও তার পরিবার এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সড়কপাড়া (নিমতলা) গ্রামের কেতাব মাষ্টারের ছেলে মো: সামিমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী খোসালপাড়া গ্রামের আতাউর রহমানের মেয়ে মোসা: রোজী বেগমের।

অভিযোগ রয়েছে, সম্পর্কের এক পর্যায়ে মো: সামিম ভুক্তভোগী রোজী বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সম্প্রতি তরুণীটি সামিমকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে স্পষ্ট অস্বীকৃতি জানায় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।

ভুক্তভোগী তরুণীর পরিবার জানায়:
"বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সামিম আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। দুই বছর ধরে নানাভাবে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করার পর এখন সে সব অস্বীকার করছে। আমরা এর সঠিক বিচার চাই।"

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত সামিম ও তার পরিবার বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে জানা গেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটি প্রস্তুতি নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার জিরতলীয় ইউনিয়নের মধ্যম জিরতলীয় গ্রামের নতুন খামার বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত রাহি ওই গ্রামের আহসান উল্লার মেয়ে এবং স্থানীয় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাহির বড় ভাই ও ভাবী ঘরে ছিলেন। বাবা বাহিরে ছিলেন, মা নানার বাড়িতে ছিলেন। ওই সময় পরিবারের সদস্যদের অগোচরে সে রান্না ঘরে আাঁড়ার সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই সময় একটি চিরকুটে রাহি একই ইউনিয়নের ইমাইল নামে এক যুবকের নাম লিখে যান। স্থানীয়দের ভাষ্যমতে, রাহি ওই যুবকের দ্বারা যে কোন ভাবে ব্ল্যাক মেইলের শিকার হয়ে থাকতে পারেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি চিরকুটে ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা থামানোর আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা থামানোর আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরায়েল ও ইরানকে অবশ্যই অবিলম্বে গুলি চালানো বন্ধ করতে হবে।

এর আগে রবিবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন। ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানান।

লেবাননে অবিরাম হামলার কারণে রবিবার রাত থেকে ইসরায়েলজুড়ে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া, সোমবার সকালে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরায়েলে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এসব হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী ইরানে দুই দফায় হামলা চালিয়েছে।

ইসরায়েল বলেছে, তারা রাতভর ইরানের নয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এছাড়া, ইরানের দক্ষিণপশ্চিমে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

জবাবে ইসরায়েলের হাইফা শহরে একটি কেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইরানি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইযোদ্ধা সুজনের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


জুলাইযোদ্ধা সুজনের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করা জুলাইযোদ্ধা সুজনের পাশে দাঁড়িয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি সুজনের পারিবারিক ও আর্থিক দুর্দশার কথা বিবেচনা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দেন।

আজ সোমবার (৮ জুন) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাইযোদ্ধা সুজনের অসহায়ত্বের করুণ বর্ণনা শুনে জেলা প্রশাসক এই সহায়তার হাত বাড়িয়ে দেন।

 এ সময় সুজন জানান, জুলাই আন্দোলনে আহত হয়ে বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া সত্ত্বেও শারীরিক অক্ষমতার কারণে তিনি সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন। সুজনের পরিবারে বর্তমানে একাধিক সংকট চলছে।

 তার বাবা দীর্ঘদিন ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ঘরে রয়েছেন এক ডিভোর্সপ্রাপ্ত বোন, যার দেখভালের দায়িত্বও এই পরিবারের ওপর। অন্যদিকে তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় চিকিৎসা ও সংসার ব্যয়ের চাপ আরো বেড়েছে। এমন চরম সংকটময় পরিস্থিতিতে জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন জানান তিনি।

সুজনের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের গভীর দায়িত্ব রয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছে। সুজনের বর্তমান অবস্থা অত্যন্ত কষ্টকর। তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি তার জন্য একটি স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আমরা উদ্যোগ নেব।’

তিনি আরো উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সবসময় অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে রয়েছেন এবং সেই ধারাবাহিকতায় জেলা প্রশাসনও মানবিক দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে।

 আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত সুজন বলেন, ‘জুলাই আন্দোলনে আহত হওয়ার পর জীবনটা যেন একেবারে থমকে গেছে। বাবা স্ট্রোক করে শয্যাশায়ী, বোনের সংসার ভেঙে গেছে, আমার স্ত্রীও সন্তানসম্ভবা। পরিবারের দিকে তাকালে নিজেকে খুব অসহায় লাগত।’

তিনি আরো বলেন, ‘অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আজ জেলা প্রশাসক ম্যাডাম আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। শুধু আর্থিক সহায়তাই দেননি, ভবিষ্যতে কাজের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন। এই সহযোগিতা আমার পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।’

 সহায়তা প্রদানকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%