০৬:২৬ পি.এম
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধকে অটুট রেখে অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, বর্তমানে পাকিস্তান সফরে থাকা অবস্থায় স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, সবাই আমাদের অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আন্তরিক ও অর্থবহ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, "আমরা অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকবে। তাদের আতিথেয়তা সত্যিই অসাধারণ, আর এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৭৫ জন গ্রেফতার
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বা মন্তব্যগুলো কোন প্রেক্ষাপটে করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন হাফিজ উদ্দিন আহমদ। এই সফরে তার সঙ্গে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান অন্তর্ভুক্ত আছেন।
সফরকালে স্পিকার বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সরকারি বাসভবন 'আইওয়ান-ই-সদর'-এ সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের দেওয়া এক নৈশভোজেও তিনি অংশ নেন। প্রতিনিধিদলটির রোববার (২৮ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: মুকসুদপুর থানায় নতুন ওসি মো. মাহমুদুর রহমান যোগদান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন