ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু


বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনা স্থলে তিনি দগ্ধ হয়ে পড়েছিলেন।

মৃত হনুফা বেগমের পরিচয় হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলমের স্ত্রী।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

এর আগে গত ৩ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামের শাহ আলমের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, তার মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম দগ্ধ হন। ওই দিনের পর তাদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

নয় দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বুধবার হনুফা বেগমের মৃত্যু হয়।

মৃত হনুফার মেয়ের জামাই সুজন কালের কণ্ঠকে জানিয়েছেন, তার শাশুড়ি শুরু থেকেই অসুস্থ ছিলেন। বুধবার দুপুরে তার অবস্থার অবনতি ঘটে। বিকেল ৪টার দিকে তার মৃত্যু পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

তবে তার স্ত্রী এবং ভাগনে সুস্থ হয়ে উঠেছে এবং তাদের আজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, মৃত হনুফার জামাতা সুজন ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুন খন্দকার আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, হনুফার বার্ন মারাত্মক ছিল। এ কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে তার মেয়ে ও নাতি বর্তমানে সুস্থ হয়ে রিলিজ নিয়েছে।

আরও পড়ুন: পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ভিসা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ, নিরাপদ লেনদেন নিশ্চিতকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশের ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং ‘টাকা-পে’সহ আধুনিক পেমেন্ট অবকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা জোরদার এবং পেমেন্ট ব্যবস্থায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং পেমেন্ট সিস্টেমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


আর্জেন্টিনার গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (এএফপি) : আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক হেরোনিমো রুল্লিকে মার্সেই থেকে দুই বছরের চুক্তিতে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। উভয় ক্লাবই বিষয়টি নিশ্চিত করেছে। ৩৪ বছর বয়সী রুল্লি ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পর সিটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। দলবদল প্রসঙ্গে রুল্লি বলেন, “এটি আমার জন্য দারুণ একটি সুযোগ, আর আমাকে সেটি কাজে লাগাতেই হতো।” ২০১৬-১৭ মৌসুমে ইত্তিহাদে থাকলেও মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া রুল্লি এবার দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার সিটিতে ফিরলেন। রুল্লি বলেন, “ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সুযোগ যখন আসে, তখন সেটি গ্রহণ করতেই হয়। সবাই জানে, এটি কতটা দুর্দান্ত একটি ক্লাব। দীর্ঘ সময় ধরে সিটির সাফল্য অসাধারণ। সিটি সম্পর্কে যাদের সঙ্গে কথা বলেছি, সবাই আমাকে এখানে যোগ দিতে বলেছে। কারণ এটি অত্যন্ত উঁচু মানের একটি ক্লাব।” “এখন আমার কাজ কঠোর অনুশীলন করা, খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজের সেরা পর্যায়ে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা।” আর্জেন্টিনার হয়ে আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুল্লি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালেও দলের সঙ্গে ছিলেন, যেখানে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ইউরোপে এর আগে রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, মন্টেপেলিয়ার ও আয়াক্সের মতো ক্লাবে খেলেছেন রুল্লি। ২০২১ সালের ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভিয়ারিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেই ম্যাচের টাইব্রেকারে নিজে পেনাল্টি গোল করার পর প্রতিপক্ষ গোলরক্ষক ডেভিড দে হেয়াকে রুখে দিয়ে ভিয়ারিয়ালের ১১-১০ ব্যবধানে শিরোপা জেতার মূল কারিগর ছিলেন রুল্লি। ইউয়েফার আর্থিক সমতা সংক্রান্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় ১ কোটি ইউরো জরিমানা গুনতে হয়েছে মার্সেইকে। ফলে হিসাবের ভারসাম্য ঠিক রাখতে চলতি গ্রীষ্মে খেলোয়াড় বিক্রি করতে হচ্ছে ফরাসি ক্লাবটিকে। ২০২৫-২৬ মৌসুমে লিগ ওয়ানে পঞ্চম হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবে না মার্সেই। এতে বড় অঙ্কের আয়ের সুযোগ থেকেও বঞ্চিত হবে ক্লাবটি। মঙ্গলবার মার্সেই আরও এক আর্জেন্টাইন খেলোয়াড় ডিফেন্ডার ফাকুন্ডো মেদিনার বিদায়ের ঘোষণা দিয়েছে। মাত্র এক মৌসুম পরই বায়ার লেভারকুজেনে যোগ দিয়েছেন তিনি। এর আগে ইংলিশ ফরোয়ার্ড মেসন গ্রিনউডকে ফেনারবাখে এবং গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে স্পেনের দেপোর্তিভো লা করুনায় ছেড়ে দিয়ে উচ্চ বেতনের কয়েকজন খেলোয়াড়কে বিদায় করেছে মার্সেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জকে দুই উপজেলায় বিভক্ত করতে গণশুনানি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


কেরানীগঞ্জকে দুই উপজেলায় বিভক্ত করতে গণশুনানি অনুষ্ঠিত

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ : নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলাকে দুটি পৃথক উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যমাত্র গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা সহজীকরণের জন্য জাতীয় সংসদীয় আসন (ঢাকা-২ ও ঢাকা-৩) অনুযায়ী কেরানীগঞ্জকে দুটি আলাদা উপজেলায় বিভক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন স্থানীয় জনগণ।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছেন।

আমান উল্লাহ আমান এমপি বলেন, ‘নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। কেরানীগঞ্জের বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যার কথা চিন্তা করে প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বাড়াতে ২০১০ সালের সময়কালেই তৎকালীন সরকার প্রধানের কাছে এটি দুই ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ১৭ বছর পেরিয়ে গেলেও সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি।’

জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি নতুন দুটি উপজেলার সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানার প্রস্তাব তুলে ধরেন। কেরানীগঞ্জ মডেল উপজেলার (ঢাকা-২ আসন) আওতায় কালিন্দী, বাস্তা, শাক্তা, রোহিতপুর, তারানগর, কলাতিয়া এবং হযরতপুর—এই ৭টি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে।

এদিকে, কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলার (ঢাকা-৩ আসন): জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, তেঁঘুরিয়া এবং কোন্ডা—এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উমর ফারুক বলেন, ‘গণশুনানিতে সর্বস্তরের মানুষের মতামত ও যুক্তিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের এই যৌক্তিক দাবি খুব দ্রুত একটি আনুষ্ঠানিক প্রস্তাব আকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।’

এছাড়া, কেরানীগঞ্জ উপজেলার মাসিক সাধারণ সভা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা করা হয় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, শিক্ষার মান উন্নয়ন, সড়ক নির্মাণ, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, ভূমি জরিপ এবং ব্যবস্থাপনা, বিদ্যুৎ সমস্যা সহ নানা বিষয়ের ওপর।

সভায় উপস্থিত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি ও জবাবদিহিতা তুলে ধরেন এবং সভায় উত্থাপিত সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বৃহস্পতিবার জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী নির্বাচনে আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে।

বুধবার (১২ আগস্ট) রাতের দলের পক্ষ থেকে জানা গেছে, চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেয়ার জন্য বৈঠক আহ্বান করেছেন।

বিএনপির একাধিক শীর্ষ সূত্র জানিয়েছে, দলের নীতিনির্ধারণী ব্যক্তিদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে কিছুদিন ধরেই বিচার-বিশ্লেষণ চলছে। তবে বৃহস্পতিবারের বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার সাথে সাথে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দাখিল করা হবে। জানা গেছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৩ আগস্ট নির্ধারিত।

এজন্য, একেবারে শেষ দিনেই নিজেদের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়ার সকল প্রস্তুতি আগে থেকেই গুছিয়ে রেখেছে দলটি।

এদিকে, রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে যে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম কতো যে দলটির হাইকমান্ডের বিবেচনায় রয়েছে।

তবে এখনও পর্যন্ত দলের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত বা নেতার নাম প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%