ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মুসলিম পরিচয়ে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা, শূন্যরেখায় মানবেতর জীবন বৃদ্ধের


মুসলিম পরিচয়ে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা, শূন্যরেখায় মানবেতর জীবন বৃদ্ধের

 

বাংলাদেশে ‘পুশইনের’ অভিযোগের মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে।

ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃদ্ধ, যিনি প্রায় ৬০ বছর বয়সী, কয়েকদিন ধরে দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছেন। প্রখর রোদের তাপে, বৃষ্টিতে ভিজে, এবং অনাহারে দিন কাটাতে হচ্ছে তাকে। খোলা আকাশের নিচে, আতঙ্ক ও অসহায়ত্বের মাঝে তাঁর দিন-রাত চলছে।

আরও পড়ুন: ভৈরব রেলস্টেশনে ৩ ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা ও স্বর্ণালংকার উদ্ধার

স্থানীয় সূত্র এবং বিজিবি জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। সকালে তাকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার ঘটনাটি ঘটে।

খবর পাওয়ার পর জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা তৎক্ষণাৎ সীমান্তে অবস্থান নিতে যান। পুশইন ঠেকাতে স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হয়। পরে তিনি ভারতের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা আবার তাকে ধাওয়া দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এতে তিনি শূন্যরেখায় আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধটি অসহায়ভাবে সীমান্তের কাঁটাতারের মাঝখানে এদিক-ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। তার চোখেমুখে ছিল আতঙ্ক ও ক্লান্তির ছাপ।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, “কয়েকদিন ধরে বিএসএফ এ সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে যাচ্ছে। আজ সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় ঠেলে পাঠিয়েছে তারা। কিন্তু বিজিবি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে, তবে হয়নি। তবে বিজিবি পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।”

আরও পড়ুন: পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন, ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

সীমান্তবাসীর অভিযোগ, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় মুসলিম নাগরিকদের পুশইন করার একাধিক ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই ভারতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদেরও বাংলাদেশি দাবি করে সীমান্তে পাঠানোর চেষ্টার অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, দরিদ্র মুসলিম জনগণের একটি অংশ এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, “কোনো ব্যক্তিকে তার নাগরিকত্ব যাচাই ছাড়া জোরপূর্বক অন্য দেশের ভূখণ্ডে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার পরিপন্থী।” এ ধরনের ঘটনা মানবিক মূল্যবোধের চরম অবমাননা বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, শূন্যরেখায় দাঁড়িয়ে থাকা অসহায় বৃদ্ধের দিকে তাকিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন— একজন মানুষের পরিচয় কি শুধুমাত্র তার ধর্ম? যদি তিনি ভারতের নাগরিক হন, তাহলে কেন তাকে নিজের দেশের সীমান্তেই অবাঞ্ছিত হতে হবে? সীমান্তের কাঁটাতারের দুই পাশে রাষ্ট্রের অবস্থান থাকলেও মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধ যেন মানবতা, নাগরিকত্ব ও রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন।

আরও পড়ুন: জামালপুরে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হরমুজে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ, গোপন সহায়তায় চলাচল করছে জাহাজ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৪৮ এম


‘হরমুজে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ, গোপন সহায়তায় চলাচল করছে জাহাজ’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী গোপনে প্রণালীটি দিয়ে ২০০টি বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা করেছে। এই গোপন সহযোগিতার কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম তুলনামূলক কম রয়েছে।

ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘এই অভাবনীয় সফলতার কারণ হলো হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, ইরানের নয়। তাদের সামরিক বাহিনী পরাজিত হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।’

এর আগে, ওভাল অফিসে সাংবাদিকদের কথোপকথনকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোপন তৎপরতার ফলস্বরূপ তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারের ওপরে না গিয়ে প্রায় ৯০ ডলারের কিনারায় অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও সংঘাত-পূর্ব সময়ের তুলনায় অনেক কম। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের পণ্য কৌশল বিভাগের বৈশ্বিক প্রধান হেলিমা ক্রফট সিএনবিসিকে জানান, প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহণের সুযোগ নেই।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার আগে বিশ্বের মোট পেট্রোলিয়াম সরবরাহের প্রায় ২০ শতাংশ, অর্থাৎ দৈনিক প্রায় ২ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো।

এদিকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যানের বিশ্লেষকরা গত সপ্তাহে মন্তব্য করেন, প্রকাশ্যে যা দেখা যাচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারে। তাদের অনুমান, যেসব ট্যাংকার তাদের ‘ট্রান্সপন্ডার’ বা অবস্থান সনাক্তকারী যন্ত্র বন্ধ করে রেখেছে, সেগুলো থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহণ হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত মে মাসে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল, পারস্য উপসাগরে আটকে পড়া তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করা। যদিও পরে কর্মসূচিটি স্থগিত করা হয়, তবুও মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, নৌবাহিনী গোপনে জাহাজ চলাচলে সহায়তা অব্যাহত রেখেছে।

এছাড়া, একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো জাহাজকে পাহারা দিয়ে সাহায্য করছে না। বরং হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করতে চাওয়া জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে পাকিস্তান দলের নেতৃত্বে সাহেবজাদা ফারহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৫৩ এম


এশিয়ান গেমসে পাকিস্তান দলের নেতৃত্বে সাহেবজাদা ফারহান

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে ওপেনার সাহেবজাদা ফারহানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত দলের তালিকা থেকে সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং শাদাব খানকে বাদ দেওয়া হয়েছে।

এই এশিয়ান গেমসে ফারহান প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আব্দুল সামাদকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

দলে আবরার আহমেদ, উসমান খান এবং সাইম আইয়ুবের মতো কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। অন্যদিকে ডাক পাওয়া আকিফ জাভেদ, আলী রাজা, মাআজ সাদাকাত এবং সাদ মাসুদ এখনও টি-টোয়েন্টিতে অভিষেক অর্জন করতে পারেনি।

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। ১০ দলের পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের কোরোগি অ্যাথলেটিক পার্কে অনুষ্ঠিত হচ্ছে।

এই টুর্নামেন্টটি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অংশগ্রহণের যোগ্যতা অর্জনের একটি পথ হিসেবে কাজ করতে পারে।

পাকিস্তান স্কোয়াড: সাহেবজাদা ফারহান (অধিনায়ক), আব্দুল সামাদ (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলী রাজা, আরাফাত মিনহাস, হায়দার আলী, হাসান নওয়াজ, মাআজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মকিম এবং উসমান খান (উইকেটরক্ষক)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:০২ এম


ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের উত্তর রায়ভোগ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসা. নুপুর বেগম (৩৫) ও তার ছেলে শাহদাত হোসেনের (২) মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনাটি বুধবার (১০ জুন) বিকেলে ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নুপুর বেগম ওই গ্রামের মিরাজের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রান্তরে জানা গেছে, মঙ্গলবার রাতের ঝড়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির একটি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গিয়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে। বুধবার সকালে ঘটনার বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও, অভিযোগ করা হচ্ছে যে, তাতেও সংযোগ বন্ধ করা হয়নি এবং কেউ ঘটনাস্থলে আসেনি।

নিহত নুপুরের দুটি সন্তান সকাল ৯টার দিকে স্কুলে গিয়েছিল। স্কুল ছুটি শেষে তারা বাড়ি ফিরে মাতৃবিহীন অবস্থায় খোঁজাখোঁজি শুরু করে। পরে বিগত বিকেলে বিদ্যুতের কর্মীরা ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য বাড়িতে আসেন। সে সময় পুকুরে পড়ে থাকা তারটি তোলার চেষ্টা করলেই নুপুর ও তার শিশুপুত্রের মরদেহ ভেসে ওঠে।

ঢলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, রাতের ঝড়ে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। এর পর সকালে বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়, তবে তারা আসেনি এবং বিদ্যুৎ সংযোগটি বন্ধ করা হয়নি। ফলে পুকুরে গোসল করতে নামার সময় তারা বিদ্যুতায়িত হয়ে মারা যান।

বিকেলে পল্লী বিদ্যুতের কর্মীরা ঝড়ে ভেঙে যাওয়া লাইন মেরামতের জন্য ওই বাড়িতে এলে সেখানে পুকুরে পরে থাকা বিদ্যুতের তার টেনে তুলার সাময়েই নুপুর ও তার ছেলের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তোভোগী পরিবারটি বিদ্যুৎ বিভাগের কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, অবহেলার কারণে দুটি লোকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (এজিএম) মুহাম্মদ আছফা উদ্দিন জানিয়েছেন, ঝড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে পুকুরে পড়ে থাকার জন্য এই ঘটনাটি ঘটে। তিনি জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি তদন্তে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো গাফিলতি ধরা পড়ে, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা-২ আসনের দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী এমপি রাশেদা বেগম হীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:০৭ এম


কুমিল্লা-২ আসনের দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী এমপি রাশেদা বেগম হীরা

রাশেদা বেগম হীরা, যিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস‍্য, কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলের মূখ‍্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)’র আসন এবং কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস‍্য এ জামায়েত ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর আসনে দায়িত্ব গ্রহণ করেছেন। এই বিষয়টি বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগ মাধ‍্যমে সারা দিন বিষয়টি নিয়ে আলোচনা চলে। কুমিল্লার ১৭ টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের জন্য আবেদন করলেও একজনও মনোনীত হতে পারেননি। অন্য জেলা থেকে ধারকরা এমপি দিয়ে কাজ চালাতে হচ্ছে, এ কারণে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে প্রার্থীদের যোগ‍্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা উত্তর জেলার সভাপতি সুফিয়া বেগম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, কুমিল্লা জেলার ১১টি আসনে ৩০ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে ফরম পূরণ করলেও ইন্টারভিউ বোর্ডে ২৯ জন অংশ নিলেও তিনি (সুফিয়া বেগম) সহ কেউই মনোনয়ন পাননি। এর আগে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা চাঁদপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে তৃতীয়বারের মতো মনোনীত হন। গত ২০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় আবারও স্থান পেয়েছেন দুইবারের সাবেক মহিলা সাংসদ রাশেদা বেগম হীরা। এমপি রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তার স্বামী মরহুম মো. রফিকুল ইসলাম মজুমদার চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা ছিলেন। তার পিতার নাম অলিউল্লাহ। রাশেদা বেগম হীরা বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তাছাড়া তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে কারা নির্যাতিত নেত্রী ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ১৯৭৯ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের ভি.পি. ও জি.এস. পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রনেত্রী হিসেবে, ১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে রাষ্ট্রীয় সফরে নেপাল যান এবং টেলেন্ট স্টুডেন্ট হিসেবে তিনি হিজবুল বাহার সফর ও বঙ্গভবনে আমন্ত্রিত হন। ১৯৮৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যেমন অল্ফাম, সেভ-দি-চিলড্রেন, ভিএসওতে জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন, পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ আজ পর্যন্ত দলের সকল রাজনৈতিক কর্মসূচিতে তিনি ছিলেন একজন লড়াকু সৈনিক। তিনি (২০০১ সালের) ৮ম এবং (২০০৮ সালের) ৯ম জাতীয় সংসদে দলের মনোনয়নে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%