ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড পদকজয়ীদের সাক্ষাৎ


শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড পদকজয়ীদের সাক্ষাৎ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দল গত ৪ জুলাই থেকে ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
বিশ্বের ৯৫টি দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ এবং একটি সম্মানসূচক পদক অর্জন করে।

সাক্ষাৎকালে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "তোমরাই আগামীর বাংলাদেশ।"
"ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে।"
মন্ত্রী আরও বলেন, "এজন্য শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে।"
তিনি এ সময় প্রত্যাশা করেন যে, বাংলাদেশ দল ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বৈষম্য কমাতে স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।

....

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দল’-এর সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে গত ৪ জুলাই থেকে ১২ জুলাই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল অংশগ্রহণ করে।
বিশ্বের ৯৫ টি দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ এবং একটি সম্মানসূচক পদক অর্জন করে।

আরও পড়ুন: ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর গুজব: উপাচার্য সতর্কতা

সাক্ষাৎকালে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "তোমরাই আগামীর বাংলাদেশ।"
"ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে।"
মন্ত্রী আশা প্রকাশ করেন, "এজন্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে।"
বাংলাদেশ দল ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করবে বলে তিনি এসময় প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজিপি: চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


আইজিপি: চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি উল্লেখ করেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের পর নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার বিপুল জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে, যা জনপ্রত্যাশা, মানবাধিকার, নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীল। নবপদায়িত পুলিশ কর্মকর্তাদের নব উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনপ্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন অ্যাম্বাসেডর হিসেবে জনতার পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, পুলিশিং একটি সেবা ও চ্যালেঞ্জ। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।

নবীন পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার আখ্যায়িত করে আইজিপি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে। নিত্যনতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দায়িত্ব পালনকালে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আইন ও বিধি-বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পুলিশ প্রধান বলেন, জনগণের সঙ্গে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তাদের সেবা দিতে হবে।

৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ বছর পর নতুন রূপে প্রকাশিত হলো 'প্রেমের সমাধি ২.০'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


৩০ বছর পর নতুন রূপে প্রকাশিত হলো

নব্বইয়ের দশকের একটি জনপ্রিয় গান ‘প্রেমের সমাধি’ নতুন প্রজন্মের জন্য নতুন আঙ্গিকে ফিরে এসেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেমের সমাধি’র এই কালজয়ী গানটি দীর্ঘ ৩০ বছর পর নতুন রূপে প্রকাশিত হয়েছে। নতুন সংস্করণের নামকরণ করা হয়েছে ‘প্রেমের সমাধি ২.০’ হিসেবে।

এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি একসময় শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সম্প্রতি সিনেমাটির ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুরোনো গানটি নতুন করে আলোচনায় এসেছে।

গানটির মূল কোরাস অক্ষুণ্ন রেখে নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে সেই জনপ্রিয়তাকে সামনে রেখে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘প্রেমের সমাধি ২.০’ ভিডিও আকারে প্রকাশ করা হয়।

নতুন গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে মিলনের সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে ইমরান মাহমুদুলেরও উপস্থিতি রয়েছে।

মূল ‘প্রেমের সমাধি’ গানটির কথা লিখেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু এবং সংগীতায়োজন করেছিলেন আনোয়ার জাহান নান্টু। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজের অভিনয়ের দৃশ্যের সঙ্গে গানটি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিল। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো এই জনপ্রিয় গানকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতেই ‘প্রেমের সমাধি ২.০’ তৈরি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে এলো সৌদির সড়কে নিহত ২ প্রবাসীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


দেশে এলো সৌদির সড়কে নিহত ২ প্রবাসীর মরদেহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী, আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২০৬) তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ ডেস্ক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর নিহতদের দুই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সেখান থেকে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

নিহত দুই প্রবাসী হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবারকে আরো ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।’

এর আগে গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে একটি প্রাইভেট কারে জেদ্দা বিমানবন্দরে যাচ্ছিলেন কয়েকজন বাংলাদেশি। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে গাড়িচালকসহ চার বাংলাদেশি নিহত হন।

দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রায় এক মাস পর বৃহস্পতিবার তাদের মধ্যে সিলেটের দুই প্রবাসীর মরদেহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। স্বজনেরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ‘নিহত দুজনই আমার ইউনিয়নের বাসিন্দা। পরিবারের সচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার

‎রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দীন মৃধাপাড়ার ছোরাপ মন্ডলের মেয়ে বিথী আক্তার (২৭) আর নে"ই।

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরে অ"সুস্থ থাকার পর শেষ পর্যন্ত না ফে"রার দেশে চলে গেলেন তিনি।

‎বিথী আক্তার পেশায় একজন ডিপ্লোমা মিডওয়াইফ ছিলেন। তিনি স্বামীর সঙ্গে গোয়ালন্দের জামতলা হাট এলাকায় বসবাস করতেন।

‎পরিবারের অভিযোগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক ডা. অরবিন্দের মাধ্যমে বিথীর অ"স্ত্রোপচার করা হয়। পরিবারের দাবি, ওই অস্ত্রোপচারের পর তার পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছিল।

‎অ"স্ত্রোপচারের পর থেকেই বিথী আক্তার নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সি"সিইউতে ছিলেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃ"ত্যু হয়।

‎‎পরিবারের সদস্যরা জানান, প্রায় চার মাস ধরে অসুস্থতার কারণে বিথী নিজের নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেননি। এমনকি সন্তানকে কোলে নেওয়া কিংবা দুধ খাওয়ানোর মতো অবস্থাতেও ছিলেন না তিনি। মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে তার ছোট্ট সন্তান।

‎বিথীর পরিবার দাবি করেছে, চিকিৎসায় অবহেলার কারণে তার এমন পরিণতি হয়ে থাকলে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসকদের জবাবদিহিতা, শাস্তি ও জরি"মানার দাবি জানিয়েছেন তারা।

‎‎পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসা সংক্রান্ত নথিপত্র ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তাদের কাছে সংরক্ষিত রয়েছে। বিথী নিজেও তার চিকিৎসার বিষয়ে ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক ডা. অরবিন্দের নাম উল্লেখ করেছিলেন বলে পরিবার জানিয়েছে।

‎বিথীর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, চিকিৎসার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, পরিবারের প্রতি ন্যায্য ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎বিথী আক্তারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেছেন।


‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%