ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন


ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে— এমন রায় স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এই আবেদনটি দাখিল করা হয়।

ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সোমবারই চেম্বার আদালতে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

 

আরও পড়ুন: এনসিপিকে স্থানীয় নির্বাচনে বিজয়ী করতে হবে: আসিফ

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় প্রদান করে। আদালত রায়ে উল্লেখ করেন, আগামী ৩ অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে এই অর্থ পরিশোধ করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআর কর্তৃক দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় প্রত্যাহার করে। সেই সঙ্গে প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়। পরে নতুন বেঞ্চে মামলাটি পাঠানো হয়।

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭— এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় কর দাবি নিয়ে ড. ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দু’টি রিট করে। এরপর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে। কিন্তু গত বৃহস্পতিবার নতুন বেঞ্চ রুলটি খারিজ করে। পাশাপাশি রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায় করতে এনবিআর সক্ষম হবে।

আরও পড়ুন: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সেই চেষ্টা করছে সরকার: মোদি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ অক্টোবর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


৯ অক্টোবর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

বাপ্পা মজুমদার তিন দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের সুর ও গায়কীর মায়াজালে মুগ্ধ করে রেখেছেন। যদিও তাঁর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন, একক কনসার্টের সংখ্যা তুলনামূলকভাবে কম। এবার প্রায় আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে ফিরছেন এই নন্দিত শিল্পী।

‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক কনসার্টটি আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার প্রকাশ করে নিজেই কনসার্টের ঘোষণা দিয়েছেন বাপ্পা মজুমদার। তিনি ভক্তদের তারিখটি মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান। তবে বর্তমানে টিকিট বিক্রি শুরু হয়নি। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে, তখনই জানা যাবে টিকিটের মূল্য, আসন বিন্যাস ও অন্যান্য নিয়ম-শর্ত।

বাপ্পা মজুমদারের একক কনসার্টের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ ইতোমধ্যে কনসার্টে উপস্থিত থাকার আগ্রহও জানিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে বাপ্পা মজুমদার ২০২২ সালে প্রথম একক কনসার্ট করেন। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয় একক শো করেন। গত বছরের জুলাইতেও একটি একক কনসার্টে গান পরিবেশন করেন বাপ্পা, তবে সেটি ছিল তুলনামূলক ছোট পরিসরে।

এবার বড় আয়োজনের একক কনসার্টে বাপ্পা মজুমদার তাঁর জনপ্রিয় গানগুলো নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন। তিন দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করা এই শিল্পী এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। পাশাপাশি কনসার্ট ও নানা ধরনের ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের সঙ্গে তাঁর সখ্যও ধরে রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে

দীর্ঘ আট বছরের বিরতির পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি প্রদান করেছেন। নির্ধারিত তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।

উপাচার্য বলেন, ‘মহামান্য রাষ্ট্রপ্রতির সঙ্গে দেখা করে আমরা ইবির ৫ম সমাবর্তনের বিষয়ে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন।’

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মোট চারবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ সমাবর্তন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সংবাদে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের ছবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ঢাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার পর, এবার সাঁটানো হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আযমের একটি ছবি।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি টাঙানো হয়। ডাকসুর সংগ্রহশালায় ছবিটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন’।

ছবিটি সাঁটানোর কাজটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

গোলাম আযমের ছবি সাঁটানোর বিষয়ে অর্ক বড়ুয়া মন্তব্য করেন, ‘বেসিক্যালি এখানে ডাকসু সংগ্রহশালা.. ইটস মিন্ট টু বি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ।’

তিনি আরও বলেন, ‘সেই ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভের জায়গায় এই ছবিটি কেন রেখেছি? কারণ আমরা পরিষ্কার দেখছি যে আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি যখন এখানে জিন্নাহর ছবি লাগান, তখন তিনি বলেছেন যে তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগাইছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগাইছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের ১১ পয়েন্ট কাটল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


পাকিস্তানের ১১ পয়েন্ট কাটল আইসিসি

পাকিস্তান সম্ভবত ইংল্যান্ডের কাছে তিন টেস্ট সিরিজে হারের শোক কাটিয়ে উঠতে পারেনি। এই কঠিন পরিস্থিতিতে আইসিসির শাস্তি যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে।

আইসিসি পাকিস্তানের ১১ পয়েন্ট কেটেছে স্লো ওভাররেটের কারণে। পাশাপাশি, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও আরোপ করেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে নামার আগে পাকিস্তানের পয়েন্ট ছিল ১৬। এজবাস্টন টেস্টের পর আইসিসির শাস্তির ফলে তাদের পয়েন্ট এখন ৫। এটা প্রথমবার নয়, এর আগেও পাকিস্তান পয়েন্ট হারিয়েছে।

গত মে মাসে বাংলাদেশ সফরের সময় পাকিস্তানের ৮ পয়েন্ট কাটা হয়েছিল। এর ফলে, বাবর আজমদের মোট পয়েন্ট কাটা হয়েছে ১৯। তারা মোট ২৪ পয়েন্ট অর্জন করেছিল।

১১ পয়েন্ট কাটা যাওয়ার কারণে পাকিস্তান বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। তারা ৯ নম্বরে রয়েছে। তালিকাটি শতকরার ভিত্তিতে হওয়ায় পাকিস্তানের পিসিটি এখন ৪.৬৩। ৮০ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

শীর্ষ পাঁচের মধ্যে বাংলাদেশও রয়েছে। ৫৫.৫৬ শতাংশ নিয়ে তারা চারে অবস্থান করছে, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। বাংলাদেশের উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ) ও নিউজিল্যান্ড (৭২.২২)। ৫১.৫২ শতাংশ নিয়ে পাঁচে রয়েছে ভারত। পরবর্তী পজিশনে আছে ইংল্যান্ড (৩৮.৫৪), শ্রীলঙ্কা (৩৩.৩৩) এবং ওয়েস্ট ইন্ডিজ (২০.৮৩)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%