১২:৫৭ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নরওয়ের রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাজা হ্যারাল্ডকে তিনি ‘দৃঢ়চেতা, গর্বিত ও অত্যন্ত সম্মানিত একজন মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘তিনি তার দেশকে ভালোবাসতেন এবং তার দেশের মানুষও তাকে সত্যিই ভালোবাসত ও সম্মান করত। এই কঠিন সময়ে আমাদের হৃদয় রাজপরিবার ও নরওয়ের সব মানুষের সঙ্গে রয়েছে। এটি সত্যিই এক বিরাট ক্ষতি!’
আরও পড়ুন: একই হামলায় পরিবারে ১২ সদস্যকে হারানো ইরানির হৃদয়বিদারক অভিজ্ঞতা
হ্যারাল্ড ২৮ আগস্ট শুক্রবার শেষনিশ্বাস ত্যাগ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন