ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁয় শুরু হলো ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা


নওগাঁয় শুরু হলো ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

নওগাঁ, ১৪ নভেম্বর ২০২৬ : আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।

শনিবার দুপুর ১টায় নওগাঁ চত্বরে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িতে এই মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

এরপর খামার বাড়ি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

আরও পড়ুন: এক যুগপূর্তি উৎসব পালন করল সন্দ্বীপ মেডিকেল সেন্টার

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম, সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন প্রমুখ।

এর আগে, অতিথিবৃন্দ মেলায় স্থাপিত স্টলসমূহ পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলায় মোট সাতটি স্টল রয়েছে। এই কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস চাপায় নিহত ১, আহত ৩; আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনে বিয়ে-সংবর্ধনা এমনকি জানাজাতেও ইসরাইলি বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


ফিলিস্তিনে বিয়ে-সংবর্ধনা এমনকি জানাজাতেও ইসরাইলি বাহিনীর হামলা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিয়ের অনুষ্ঠান, কারামুক্ত ব্যক্তিদের সংবর্ধনা এবং জানাজায় একের পর এক অভিযান পরিচালনা করছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ এই অভিযানগুলো উত্তর পশ্চিম তীরে বেশি লক্ষ্য করা গেলেও, মধ্যাঞ্চলের রামাল্লা ও আল-বিরেহ এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত আল-মুঘাইয়ির গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি সেনারা অভিযান চালায়। এই অভিযানে বরকে আটক করে কয়েক ঘণ্টা ধরে আটকে রাখা হয় এবং পরে তাকে ব্যাপক মারধর করা হয়। বর ছাড়াও তার কয়েকজন স্বজনকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, অভিযানে অংশগ্রহণকারী নারী ইসরাইলি সেনারা কনেকে লাঞ্ছিত করেন এবং তার বিয়ের পোশাক তল্লাশি করেন। বিয়ের অনুষ্ঠানে একদল কিশোরের আতশবাজি ফোটানোর ঘটনাকে অভিযানের কারণ হিসেবে দেখায় ইসরাইলি বাহিনী।

এদিকে, জেরিকো শহরে ইসরাইলি সেনারা ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনির সংবর্ধনা অনুষ্ঠানে অভিযান চালায়। এ সময় অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য যে বাড়িতে আয়োজন করা হয়েছিল, সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেনারা বাড়ির বিভিন্ন জিনিসপত্র ধ্বংস করে দেয়।

শুধু বিয়ে কিংবা কারামুক্তির আনন্দ আয়োজন নয়, ফিলিস্তিনিদের জানাজাতেও হামলার অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। সর্বশেষ সিলওয়াদ শহরে ১৭ বছর বয়সী এক কিশোরের জানাজায় হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির দাবি, ওই কিশোর ইসরাইলি কারাগারে অনাহারে মারা যায়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনিদের এবং তাদের সম্পত্তি লক্ষ্য করে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ২১টির বেশি হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাফেয়ার্স।

ফিলিস্তিনিদের অভিযোগ, বিয়ে, কারামুক্ত ব্যক্তিদের সংবর্ধনা কিংবা জানাজার মতো সামাজিক ও পারিবারিক আয়োজনেও ইসরাইলি বাহিনীর অভিযান তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও সামাজিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। অধিকৃত পশ্চিম তীরে এসব অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহকারী উপজেলা শিক্ষা অফিস অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক মাহফুজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


সহকারী উপজেলা শিক্ষা অফিস অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক মাহফুজ

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জের এটিইউ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনের এটিইউ মো. মাহফুজ মিয়া। নতুন কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সম্প্রতি সংগঠনটির একটি সভায় এই কমিটি গঠন করা হয়। আজ শনিবার (১৪ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনির চৌধুরী অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এই নির্বাচনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় তিন শতাধিক সহকর্মী উপস্থিত ছিলেন। সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদারের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হয় এবং ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া এক যৌথ বিবৃতিতে সকল সদস্য, ব্যাচ প্রতিনিধি এবং সংশ্লিষ্টদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা জানান, আগামী দিনগুলোতে সংগঠনের সদস্যদের কল্যাণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন এবং প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ এবং পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা প্রদান করা হয়।

বগুড়া লেখক চক্রের সভাপতি এবং কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, এ বছর কবি সম্মেলনে ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো. বায়েজিদ শেখ রয়েছেন।

তিনি আরও জানান, আগামী ২৭-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক এবং লিটল ম্যাগাজিন কর্মীরা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সংগঠনের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওনসহ সংগঠনের অন্যান্য কবিরা।

এছাড়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল অন্যরকম এর অলক পাল।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক আরও জানান, বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৮ বছর ধরে বগুড়া লেখক চক্র কাজ করে আসছে। প্রতি বছরের মতো এ বছরও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৭-২৯ নভেম্বর, ২০২৬ তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক কবি সাহিত্যিক এবং লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। ২৭ নভেম্বর সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, ২টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের ২য় দিন অর্থাৎ ২৮ নভেম্বর বিকাল ৪টায় স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৮ (আট) জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিন প্রধান অতিথি তাঁদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন। উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়েছে। কবি সম্মেলন সফল করতে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিজন, সুধীজনসহ সবার সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চট্টগ্রামের ৪৫ তরুণ নিয়ে মোবাইল স্টোরিটেলিং কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


পার্বত্য চট্টগ্রামের ৪৫ তরুণ নিয়ে মোবাইল স্টোরিটেলিং কর্মশালা

পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, পরিবর্তন ও ঘুরে দাঁড়ানোর গল্প তরুণদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে রাঙামাটিতে একটি তিন দিনব্যাপী মোবাইল স্টোরিটেলিং কর্মশালা শুরু হতে যাচ্ছে। এই কর্মশালার নাম ‘ভয়েসেস ফ্রম দ্য হিলস: ইয়ুথ মোবাইল স্টোরিটেলিং ওয়ার্কশপ অন কমিউনিটি, চেঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স’ এবং এতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ৪৫ জন তরুণ অংশগ্রহণ করবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশের- ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস (ইআরআরডি-সিএইচটি) প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালাটি ১৫ থেকে ১৭ নভেম্বর রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

ইআরআরডি-সিএইচটি প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুশাসন, সামাজিক সম্প্রীতি ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটি ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়তা প্রদান করছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান, বিভাগের প্রভাষক মেহেরুন নাহার ও মো. তানভীর রহমান। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, আশিকা ও ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিরাও কর্মশালার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

কর্মশালায় তরুণেরা মোবাইল ফোনের মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ, গল্প তৈরি, সাক্ষাৎকার গ্রহণ এবং ভিডিও সম্পাদনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবেন। মাঠপর্যায়ে তাঁরা শিক্ষা, জীবিকা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর অংশগ্রহণ, তরুণদের স্বপ্ন, সংস্কৃতি ও পরিবেশ নিয়ে স্থানীয় মানুষের গল্প ধারণ করবেন। দলগতভাবে তাঁরা মোট নয়টি ছোট ভিডিও স্টোরি তৈরি করবেন। এসব গল্পে স্থানীয় মানুষের অভিজ্ঞতা, নিজেদের উদ্যোগে পরিবর্তন আনার চেষ্টা এবং ইতিবাচক পরিবর্তনের চিত্র উঠে আসবে। গল্প ধারণ ও প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%