ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মেসির ১০ নম্বর জার্সি অবসরে নেবে না আর্জেন্টিনা


মেসির ১০ নম্বর জার্সি অবসরে নেবে না আর্জেন্টিনা

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ উপলক্ষে ১০ নম্বর জার্সি নিয়ে বিশেষ আয়োজন করা হলেও, ফিফার নিয়ম অনুযায়ী স্থায়ীভাবে এই নম্বরটি অবসরে পাঠানোর অনুমতি নেই আর্জেন্টিনার।

আর্জেন্টিনা যদি চায়, তবে লিওনেল মেসির সম্মানে জাতীয় দলের ১০ নম্বর জার্সিটি সাময়িকভাবে তুলে রাখতে পারে, কিন্তু এটি স্থায়ীভাবে অবসরে পাঠানো সম্ভব নয়। কারণ, বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিফার স্বীকৃত অন্যান্য প্রতিযোগিতায় দলের জার্সি নম্বর ১ থেকে ধারাবাহিকভাবে ব্যবহার করতে হয়; এর মধ্যে কোনো নম্বর বাদ রাখা যাবে না। এই একই কারণে, পর্তুগালের রাফায়েল লিয়াও বা অন্য কাউকে ৭ নম্বর জার্সি পরতে হয়েছে, কারণ রোনালদো উপস্থিত ছিলেন না।

ফিফার এই নিয়মের কারণে ২০০২ বিশ্বকাপের আগে দিয়েগো ম্যারাডোনার সম্মানে ১০ নম্বর জার্সি অবসরে নেওয়ার আর্জেন্টিনার উদ্যোগও প্রত্যাখ্যাত হয়েছিল। শেষ পর্যন্ত ওই সময় ১০ নম্বর জার্সিটি পরেছিলেন ওরটেগা।

আরও পড়ুন: প্রথম পাওয়ারপ্লেতেই তাসকিনের ৩ শিকার, বিপদে জিম্বাবুয়ে

তবে প্রীতি ম্যাচের ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা রয়েছে। তাই ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের পর অ-প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনা চাইলে ১০ নম্বর জার্সি কাউকে না-ও দিতে পারে। মেসির শেষ ম্যাচের জন্য ইতিমধ্যে বিশেষ স্মারক জার্সি প্রস্তুতের খবর পাওয়া গেছে, এবং ম্যাচটির টিকিটের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

তবে ২০২৭ সাল থেকে প্রতিযোগিতামূলক ম্যাচে ১০ নম্বর জার্সি কাউকে পরতেই হবে। ফলে ম্যারাডোনা এবং মেসির উত্তরসূরি হিসেবে কে এই ঐতিহাসিক নম্বরটি পাবেন, তা নিয়ে আর্জেন্টিনায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাড্ডায় ভাঙচুর

মিরপুরে ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


মিরপুরে ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি গ্রেফতার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন।

তিনি জানিয়েছেন, রাড্ডা ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, গ্রেফতার সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এর আগে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম পৌঁছেছে

কড়া নিরাপত্তার পরিবেশে পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর রূপপুরে পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২১ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় তিনটি লরিতে করে আনা জ্বালানির গাড়িবহর নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

এ সময় প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাছানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ কনভয়গুলোকে স্বাগত জানান।

প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকসহ শ্রমিক-কর্মকর্তারা গাড়িবহরকে উষ্ণ অভ্যর্থনা জানান।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন।

ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। নিরাপত্তার কারণে বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

তার আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ

রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সোনাইকান্দি, ইউসুফপুর, তালাইমারী ও চারঘাট বিকল্প বিওপির পৃথক আভিযানিক দল এসব অভিযান চালায়।
শনিবার দুপুরে ১বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ১ হাজার ৬৯টি ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৬২ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ এবং ৩০০টি Ambolev-LM ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
শনিবার সকালে জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এসব মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন সর্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজারীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম। বক্তব্য দেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য সচিব মানিক চন্দ্র এবং মধুপুর মদন গোপাল আঙ্গিনা সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার প্রমুখ।
এ সময় মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ হামিদ, পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লিটন ঘোষ, পৌর কমিটির সদস্য সচিব আবির চৌহান, মধুপুর মদন গোপাল সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র সাহাসহ উপজেলার ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজারীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজার সময় মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%