ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রিন্স উইলিয়ামসের বাড়িতে চুরির ঘটনায় দুই জন গ্রেপ্তার


প্রিন্স উইলিয়ামসের বাড়িতে চুরির ঘটনায় দুই জন গ্রেপ্তার

ব্রিটেনের প্রিন্স উইলিয়ামস এবং প্রিন্সেস কেট মিডলটনের গ্রামের বাড়িতে চুরি ও অনধিকার প্রবেশের কারণে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত অ্যানমার হল নামের বাড়িটি তখন খালি অবস্থায় ছিল।

নরফোক পুলিশ জানায়, অ্যানমার হলে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়ার পর সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক আগে তারা একটি কল পায়। পুলিশ এলাকা তল্লাশি করার জন্য কুকুর, ড্রোন এবং একটি হেলিকপ্টার মোতায়েন করে এবং এস্টেট থেকেই দুজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। তবে কেনসিংটন প্যালেস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করে না।

প্রিন্স অব ওয়েলস এবং প্রিন্সেস অব ওয়েলস অ্যানমার হলে স্থায়ীভাবে বসবাস করেন না। তাঁরা ছুটির দিনগুলোতে অবকাশযাপনের জন্য এই গ্রাম্য আবাসটি ব্যবহার করেন। ১০ শয়নকক্ষ বিশিষ্ট এই গ্রাম্য অবকাশযাপন কেন্দ্রটি ২০১১ সালে বিয়ের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এই দম্পতিকে উপহার দিয়েছিলেন।

আরও পড়ুন: দুই ধাক্কা সামলে অটল ভারতের অর্থনীতি, প্রবৃদ্ধি ধরে রাখল ৭.৮ শতাংশে

নরফোকের ব্যক্তিগত স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত লাল ইটের তৈরি জর্জীয় আমলের এই প্রাসাদটি রাজার অন্যতম ব্যক্তিগত বাসভবন স্যান্ড্রিংহাম হাউস থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। স্যান্ড্রিংহাম এস্টেট প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্রিন্স ও প্রিন্সেসের প্রধান বাসভবন বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেল এস্টেটে অবস্থিত।

স্যান্ড্রিংহাম হাউস এবং এর বাগান বর্তমানে বন্ধ থাকলেও সাধারণ মানুষ এস্টেটটি পরিদর্শন করতে পারেন। মূল বাড়ির পশ্চিমে অবস্থিত বনাঞ্চল ‘রয়্যাল পার্কল্যান্ড’ সারাবছরই সাধারণ মানুষের জন্য খোলা থাকে।

রাজপরিবারের আরও অনেক সদস্য এই এস্টেটে বসবাস করেন, যাঁদের মধ্যে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরও রয়েছেন, যিনি ফেব্রুয়ারি মাসে মার্শ ফার্মে উঠেছেন। সূত্র: বিবিসি

আরও পড়ুন: পাকিস্তানে শিশুদের ওপর গৃহকর্মের নির্যাতন বন্ধে আট দফা প্রস্তাব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা নয়ন

রাজধানীর পল্টন এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন এবং তার অনুসারীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পল্টন এলাকায় ওই নেতাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আটকের পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ভিডিওতে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন বা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই ওই ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

একপর্যায়ে আটক ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের তার মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। কোনো জিনিস যেন খোয়া না যায়, সে বিষয়েও সতর্ক করেন।

পরে ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল: নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল: নির্বাচন কমিশন

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে যে, নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদান না করলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করা হবে।

মঙ্গলবার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসস’কে এ বিষয়ে তথ্য দেন।

তিনি উল্লেখ করেন, যারা দীর্ঘ সময় ধরে বায়োমেট্রিক তথ্য জমা দিচ্ছেন না, তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে রয়েছে। ফলে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বৃদ্ধি পেলেও কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এই ধরনের আবেদনের নিষ্পত্তির জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আখতার আহমেদ আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তীতে আবার আবেদন করতে পারবেন।

ইসি সচিব বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ দেওয়া হবে না। তাই বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা আবশ্যক।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসস’কে জানান, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু যদি কেউ সাড়া না দেয় এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেয়, তাহলে তার আবেদন বাতিল করা হবে।

তবে, এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন। কারণ, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ইসিতে ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি এনআইডি সংশোধন আবেদনের জন্য জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি সব আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহর জামায়াতের বিক্ষোভ মিছিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


শহর জামায়াতের বিক্ষোভ মিছিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে কক্সবাজার শহর জামায়াত একটি প্রস্তুতি সভা করেছে।

সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই সভাটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। সভাটি সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।

সভায় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান ও মাওলানা আবদুর রশিদ, সাংগঠনিক সেক্রেটারি শহীদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য আব্দুল মোতালেব মাসুদ, বদিউল আলম, জাহেদুল ইসলাম নোমান, আবু সায়েম মোহাম্মদ ফুরকানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিনিধিরা।

সভায় আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কক্সবাজার পাবলিক হল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিল সফল করার জন্য সাংগঠনিক প্রস্তুতি, ব্যাপক জনসম্পৃক্ততা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় সংগীত পরিচালক সলিল চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


নওগাঁয় সংগীত পরিচালক সলিল চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁ, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলার প্রখ্যাত সংগীত পরিচালক, সুরস্রষ্টা, কবি এবং লেখক সলিল চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সংলগ্ন মুক্ত মঞ্চে সঙ্গীত সৃজন সংস্কৃতি সংগঠন এই উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগীত সৃজন সংস্কৃতি সংগঠন নওগাঁর সভাপতি প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোসাদ্দেক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা (ভিপি রানা), বিএনপি নেতা আজিজ জাহান দিপু, দেওয়ান ফারুক হোসেনসহ শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোসাদ্দেক হোসেন, আসিফা বানু রিনা, আজহার আলী সেতু, পপি, নওরীন আকতারসহ অন্যান্য শিল্পীরা সলিল চৌধুরীর গান পরিবেশন করেন এবং আবৃত্তি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%