০৯:০৩ পি.এম
কোস্টগার্ড সুন্দরবনের কয়রা এলাকায় দুটি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার (১৫ নভেম্বর) দুপুরে এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় আজ সকাল ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উক্ত এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা এবং ২টি হরিণের চামড়া জব্দ করা হয়।
আরও পড়ুন: রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫
তিনি আরও উল্লেখ করেন, জব্দ করা আলামত বজবজা ফরেস্ট স্টেশনের নিকট পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন