ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি, ডিসেম্বরে এল নিনোর তাণ্ডব শুরু


বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি, ডিসেম্বরে এল নিনোর তাণ্ডব শুরু

চলতি বছরের এল নিনো ডিসেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা আরও শক্তিশালী হয়ে উঠবে। এই আবহাওয়াগত পরিস্থিতি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতিসংঘের আবহাওয়া সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) প্রকাশিত মাসিক জলবায়ু বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি জানায়, এল নিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে। এটি ১৯৫০ সালের পরের সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি হতে পারে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘এল নিনো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ। এটি অন্তত ১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি হতে পারে।’

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে থানায় নেওয়ার পর মুসলিম যুবক বরজাহান শাহের মৃত্যু, ক্ষোভ ও বিক্ষোভ

জাতিসংঘের আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এল নিনোর কেন্দ্রস্থল মধ্য ও পূর্বাঞ্চলীয় গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এটি হবে নতুন রেকর্ড।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ডব্লিউএমও।

সেলেস্তে সাওলো বলেন, ‘সমুদ্র থেকে যে তাপ আসছে, সেটি এখন পর্যন্ত আমাদের পরিমাপ করা সবচেয়ে উষ্ণ। ফলে ছেড়ে দেওয়ার মতো তাপের পরিমাণও অনেক বেশি।’

এল নিনো হলো প্রাকৃতিকভাবে সংঘটিত এল নিনো-সাউদার্ন অসিলেশন চক্রের উষ্ণ পর্যায়। এই জলবায়ুগত প্রবণতা বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর প্রভাব ফেলে। সাধারণত দুই থেকে সাত বছর পরপর এল নিনো দেখা দেয়।

আরও পড়ুন: ফ্রান্সের শাতো দ্য শঁতিলি জাদুঘরে ১০০ বছর পর প্রদর্শিত হবে বিরল গোলাপি হীরা

এল নিনোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটতে পারে। এর ফলে কিছু এলাকায় খরা দেখা দিতে পারে, আবার অন্য অঞ্চলে অতিবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার তথ্য অনুযায়ী, গত আগস্টে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৬.৯৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ সালের জুলাইয়ের সঙ্গে যৌথভাবে এটিই রেকর্ড করা সবচেয়ে উষ্ণ মাস।

এদিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষকেরা গত মাসে পূর্বাভাস দিয়েছেন, চলতি বছরের ‘সুপার এল নিনো’র কারণে বিশ্বজুড়ে ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

সোর্স: রয়টার্স

আরও পড়ুন: গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপির মহাপরিচালকের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠির কাঁঠালিয়ায় আবাসন প্রকল্পে প্রশাসনের চোখ এড়িয়ে দেদারসে চলছে মাদক ব্যবসা, নেপথ্যে প্রভাবশালী চক্র

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৩ এম


ঝালকাঠির কাঁঠালিয়ায় আবাসন প্রকল্পে প্রশাসনের চোখ এড়িয়ে দেদারসে চলছে মাদক ব্যবসা, নেপথ্যে প্রভাবশালী চক্র

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার জোরাপোল বাজার সংলগ্ন আবাসন প্রকল্পে প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে চলছে রমরমা মাদক ব্যবসা। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এই মাদক কারবারি চক্রটি এলাকায় তাদের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রশাসনের নজরদারি এড়াতে এই মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন টেকনিক ও কৌশল অবলম্বন করছে। অভিযোগ রয়েছে, এলাকার কিছু অসাধু ব্যক্তি এই মাদক সিন্ডিকেটকে চড়া সুদে টাকা ধার দেয়। সুদের সেই টাকা পুঁজি করেই কারবারিরা মাদকের বড় বড় চালান নিয়ে আসছে এবং আবাসন প্রকল্পকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে। শুধু মাদক ব্যবসাই নয়, জোরাপোল বাজার ও আবাসন প্রকল্প এলাকায় ঘটে যাওয়া চুরি, ছিনতাই এবং চাঁদাবাজির মতো অপরাধের নেপথ্যেও এই মাদক চক্রটির প্রত্যক্ষ ইন্ধন ও হুকুম রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ ও গণমাধ্যমকর্মীকে হুমকি
এই ভয়ঙ্কর মাদক সিন্ডিকেটের তথ্য সংগ্রহ করতে গিয়ে চরম জীবননাশের হুমকির মুখে পড়েছেন জাতীয় একুশে নিউজ পেপারের রিপোর্টার মো: সাইফুল ইসলাম রানা। তিনি জানান, "আমি নিজে ওই এলাকারই সন্তান হওয়ায় অপরাধীরা প্রথমে আমার উদ্দেশ্য বুঝতে পারেনি। ফলে কৌশল অবলম্বন করে তাদের ভেতরের নানা চাঞ্চল্যকর তথ্য এবং এই চক্রের সাথে জড়িত মূল মাদক কারবারিদের একটি পূর্ণাঙ্গ তালিকা (লিস্ট) সংগ্রহ করতে সক্ষম হই। তবে পরবর্তীতে তথ্য ফাঁসের বিষয়টি টের পেয়ে তারা আমাকে হত্যার হুমকি দেয়। সময়মতো সতর্ক না হলে তারা আমাকেও মেরে ফেলত বলে ধারণা করছি।" বর্তমানে ওই তালিকাটি এই প্রতিবেদকের নিকট সুরক্ষিত রয়েছে।

কাঁঠালিয়া থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
আবাসন প্রকল্পের সাধারণ বাসিন্দারা এখন চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। এই মাদকের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাঁঠালিয়া থানা পুলিশের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। অনতিবিলম্বে এই আবাসন প্রকল্পে বিশেষ অভিযান ও সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হলে মূল মাদক কারবারি ও তাদের গডফাদারদের গ্রেফতার করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ এম


পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

ভারতে গিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না পাকিস্তান। তাদের পরিবর্তে বাংলাদেশ এই ছয় দলের টুর্নামেন্টে সুযোগ পেয়েছে।

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত হবে। খেলা অনুষ্ঠিত হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল মন্তব্য করেছেন, “পাকিস্তান হকি দল ভারতে খেলতে যাবে না। যে কারণে এশিয়ান হকি ফেডারেশন আমাদের কাছে প্রস্তাব দিয়েছিল, খেলতে চাই কিনা। আমরা খেলার সম্মতি দিয়েছি। ইনশাআল্লাহ এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে।”

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের ফলস্বরূপ ২০০৮ সালের পর থেকে ভারত-পাকিস্তান কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিচ্ছে না। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হলো- ভারত, জাপান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ। শুরুতে পাকিস্তানের অংশগ্রহণের কথা ছিল, কিন্তু দেশটি তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া না মেলায় পাকিস্তান শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে।

বাংলাদেশকে পাকিস্তানের পরিবর্তে মূল পর্বে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আগে রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল। ওমানও ছিল রিজার্ভ তালিকায়। কোনো দল সরে দাঁড়ালে ছয় দলের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে রিজার্ভ দল রাখা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ এম


বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে আটকে রেখেছে।

মাহদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯.৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’ তিনি আরও দাবি করেন যে, সব মামলায় জামিনে থাকার পরও তাকে যাত্রা করতে দেওয়া হয়নি।

পুলিশের পক্ষ থেকে তাকে দেশের বাইরে যাওয়ার জন্য আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনের হিথ্রো বিমানবন্দর বিশ্বসেরার মুকুট হারাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৭ এম


লন্ডনের হিথ্রো বিমানবন্দর বিশ্বসেরার মুকুট হারাল

একসময় সিল্ক রোডের বাণিজ্যপথ এবং ইউরোপ-এশিয়ার সংযোগস্থল হিসেবে পরিচিত ছিল ইস্তাম্বুল। রেলযুগে বিখ্যাত ওরিয়েন্ট এক্সপ্রেসের যাত্রাপথও এই শহরে এসে থামত। এবার আকাশপথে নতুন রেকর্ড গড়েছে ইস্তাম্বুল। বিশ্বের সবচেয়ে সংযুক্ত বিমানবন্দর হিসেবে শীর্ষে উঠে এসেছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা লন্ডনের হিথ্রো বিমানবন্দর এবার পেছনে পড়েছে।

আন্তর্জাতিক বিমান চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওএজি প্রকাশিত ২০২৬ সালের ‘মেগাহাবস’ সূচকে ইস্তাম্বুল প্রথম স্থান অর্জন করেছে। ২০২৫ সালে দ্বিতীয় অবস্থানে থাকা বিমানবন্দরটি এবারই প্রথমবারের মতো তালিকার শীর্ষে উঠেছে।

৩৩৭ গন্তব্যে সংযোগ

ইস্তাম্বুল বিমানবন্দর থেকে বিশ্বের ৩৩৭টি গন্তব্যে সংযোগ রয়েছে। বিমানবন্দরটির ৮০ শতাংশ ফ্লাইট পরিচালনা করে তুর্কিশ এয়ারলাইনস। ফলে বিপুলসংখ্যক আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে ইস্তাম্বুলের সংযোগ আরও শক্তিশালী হয়েছে।

ওএজির বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বের ১০০টি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটের তথ্য ব্যবহার করে এই র্যাংকিং তৈরি করা হয়েছে। বিমানবন্দরে আগত ও সেখান থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটের সম্ভাব্য সংযোগ এবং বিমানবন্দরটি কতটি গন্তব্যে সেবা দেয়- এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। এবারের সূচকে ব্যস্ততম দিনের ছয় ঘণ্টার সংযোগ-সম্ভাবনাও হিসাব করা হয়েছে।

কেন এগিয়ে গেল ইস্তাম্বুল?

ইস্তাম্বুলের ভৌগোলিক অবস্থানই এর সবচেয়ে বড় শক্তি। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে থাকা শহরটি দীর্ঘদিন ধরে পূর্ব ও পশ্চিমের মধ্যে যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর সঙ্গে যুক্ত হয়েছে তুর্কিশ এয়ারলাইনসের বিস্তৃত নেটওয়ার্ক এবং ইস্তাম্বুল বিমানবন্দরের বিশাল অবকাঠামো। ওএজির প্রধান বিশ্লেষক জন গ্রান্টের মতে, "তুর্কিশ এয়ারলাইনসের নেটওয়ার্ক এবং ইস্তাম্বুলের ভৌগোলিক অবস্থান- দুটিই বিমানবন্দরটির শীর্ষে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"

ইস্তাম্বুল বিমানবন্দরকে ভবিষ্যতে আরও সম্প্রসারণের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। একই সঙ্গে এর রানওয়ে ও টার্মিনাল অবকাঠামোও বড় পরিসরের আন্তর্জাতিক সংযোগ সামলাতে সক্ষম।

দ্বিতীয়, তৃতীয়

গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে সংযুক্ত বিমানবন্দরের তালিকায় শীর্ষে ছিল লন্ডন হিথ্রো। এবার সেটি নেমে গেছে দ্বিতীয় অবস্থানে। হিথ্রোর সম্ভাব্য সংযোগ গত বছরের তুলনায় ৬ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ওই অঞ্চলের সঙ্গে ফ্লাইট চলাচল কমে যাওয়াও এর অন্যতম কারণ। আগস্টে মধ্যপ্রাচ্যের সঙ্গে হিথ্রোর উড়োজাহাজ আসন সক্ষমতা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম ছিল।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দর। চতুর্থ অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। এটি এশিয়ার সবচেয়ে সংযুক্ত বিমানবন্দরও। যুক্তরাষ্ট্রের শিকাগো ও’হেয়ার বিমানবন্দর উঠে এসেছে পঞ্চম স্থানে। ২০২৫ সালে সপ্তম অবস্থানে থাকা বিমানবন্দরটি এবার সম্ভাব্য সংযোগ ৯ দশমিক ৮ শতাংশ বাড়িয়ে বিশ্বের সবচেয়ে সংযুক্ত বিমানবন্দরগুলোর তালিকায় আরও ওপরে উঠেছে।

এশিয়ার দাপট

বিশ্বের শীর্ষ ২০টি সংযুক্ত বিমানবন্দরের তালিকায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আধিপত্যও চোখে পড়ার মতো। এই অঞ্চলের আটটি বিমানবন্দর জায়গা করে নিয়েছে শীর্ষ ২০-এ। চীনের বিমানবন্দরগুলোও এবার উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সাংহাই পুডং ১৯তম থেকে উঠে ১৪তম, গুয়াংজুর বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর ৩৬তম থেকে ১৯তম এবং হংকং বিমানবন্দর ২২তম থেকে উঠে ২০তম অবস্থানে এসেছে।

তবে কম খরচের এয়ারলাইন বা লো-কস্ট ক্যারিয়ারের সংযোগের তালিকায় শীর্ষে রয়েছে কুয়ালালামপুর। সেখানে প্রায় ১৫ হাজার সম্ভাব্য লো-কস্ট সংযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%