ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন এমবাপ্পের, যুক্ত হলেন টেনিস রাজার প্রতিষ্ঠানে


নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন এমবাপ্পের, যুক্ত হলেন টেনিস রাজার প্রতিষ্ঠানে

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে নাইকির সঙ্গে ২০ বছরের দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছেন। বিশ্বের বৃহত্তম ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটির পরিবর্তে তিনি সুইজারল্যান্ডের দ্রুত বর্ধনশীল স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অন-কে নতুন স্পন্সর হিসেবে বেছে নিয়েছেন। এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে, রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড সুইজারল্যান্ড-ভিত্তিক ব্র্যান্ডটির বিশ্বব্যাপী অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এটি একটি সাধারণ স্পনসরশিপ নয়। অন ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির কাঠামোতে নগদ অর্থের পাশাপাশি ইকুইটি (শেয়ার) অন্তর্ভুক্ত রয়েছে, ফলে এমবাপ্পে এই কোম্পানির একজন শেয়ারহোল্ডার হয়ে উঠছেন।

২০১০ সালে মূলত রানিং ও টেনিস জুতা দিয়ে যাত্রা শুরু করা এই সুইস কোম্পানিটি এবার ফুটবল বাজারে বড় ধরনের ধাক্কা দিতে যাচ্ছে। তারা ২০২৭ সালে তাদের প্রথম ফুটবল বুট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন: মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার ২০১৯ সাল থেকেই এই ব্র্যান্ডটির অন্যতম সহ-মালিক। এছাড়া, ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি এই ব্র্যান্ডটির 'ডিরেক্টর অব ফুটবল' হিসেবে যোগ দিয়েছেন।

এমবাপ্পে ২০০৬ সাল থেকে মাত্র ৮ বছর বয়সে নাইকির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি লামিনে ইয়ামাল নাইকি ছেড়ে অ্যাডিডাসে যোগ দেওয়ার পর এমবাপ্পের এই দলবদল মার্কিন পরাশক্তি নাইকির জন্য একটি বড় ব্যবসায়িক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে, ২০৩৪ সাল পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের কিট স্পনসর নাইকি হওয়ায়, জাতীয় দলের জার্সিতে এমবাপ্পেকে নাইকির লোগোই পরতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসডিজি অর্জনে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


এসডিজি অর্জনে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে তিনি একটি ভিডিও বার্তায় উল্লেখ করেন, “টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।”

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তাঁর বার্তায় এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্বকে জোরদার করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণও ভিডিও বার্তা প্রদান করেছেন।

উল্লেখ্য, আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল মন্তব্য করেছেন, বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি দীর্ঘকাল ধরে ছিল। সম্প্রতি সরকার প্রধান তাদের আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা প্রদান করেছেন, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু, দুঃখজনক বিষয় হলো, তাদের হাতে যে বইটি তুলে দেওয়া হয়েছে, তাতে একজন সমকামী লেখকের একটি বই অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেক্সাস নামের এই বইয়ে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং সমকামীতাকে স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে। এটি জাতির জন্য লজ্জাজনক। আমরা আশা করি, এই ঘটনা ভুলবশত ঘটেছে। তাই সরকারকে আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের প্রত্যাশামাফিক সংস্কার নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে।

খুলনা বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল জলিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


মিরপুরে যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসের চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বাসটিতে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ অপু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


শরীয়তপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ অপু

শরীয়তপুর, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি, শরীয়তপুর প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটি বহুল কাক্সিক্ষত একটি প্রকল্প।

আজ শনিবার দুপুরে, শরীয়তপুর জেলা শহরের প্রাণকেন্দ্র পালং মধ্য বাজার সংলগ্ন এলাকায় তিনি প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় হুইপ অপু মন্তব্য করেন, "শরীয়তপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী।" তিনি নিজেকে সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান সংবাদ প্রকাশের ক্ষেত্রে।

তিনি আরও বলেন, ‘আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন এবং আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন। তবে এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি।’

হুইপ বলেন, অচিরেই শরীয়তপুর প্রেসক্লাব একটি পূর্ণাঙ্গ প্রেসক্লাবে পরিণত হবে। তিনি সাংবাদিকদের সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরকার একেএম নাসির উদ্দিন কালু, বাসস জেলা প্রতিনিধি ও শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান দিপু, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর প্রেসক্লাব ভবন প্রতিষ্ঠা ছিল স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের প্রাণের দাবি। মহান স্বাধীনতার পর ৫৫ বছর ধরে দাবি আদায়ে শরীয়তপুরের সাংবাদিকরা বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর কাক্সিক্ষত প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%