ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ


সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ

সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য (মহিলা আসন-৩১) সানজিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনের অবস্থান ও গতি সহজেই পর্যবেক্ষণ করা যাবে। ফলে গণপরিবহন যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি বলেন, কোনো গণপরিবহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বা ট্রাফিক আইন অমান্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ৭৬ হাজার ৪৬৩ জন গাড়িচালককে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

প্রশিক্ষণে ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, মাদক সেবন করে মোটরযান চালানোর কুফল, নিরাপদ সড়কের গুরুত্ব এবং দূষণ রোধে করণীয় সম্পর্কে চালকদের সচেতন করা হচ্ছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মন্ত্রী আরও জানান, ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’-এর আওতায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৪০ হাজার নতুন চালককে মৌলিক প্রশিক্ষণ এবং ২০ হাজার ভারী যানবাহনের চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

এর মাধ্যমে দক্ষ ও নিরাপদ চালক তৈরি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি করে চিরকুট রেখে গেল চোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি করে চিরকুট রেখে গেল চোর

যুক্তরাষ্ট্রে একটি ভারতীয় নারীর ভাইয়ের গাড়ি থেকে চারটি চাকা চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। এক্সে (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী জানান, যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল হাউস এলাকায় গত সপ্তাহান্তে অন্তত তিনটি গাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা কয়েকটি গাড়ির চাকা খুলে নিয়ে যায়।

জানায়, তার ভাই সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, পার্কিংয়ে রাখা তার গাড়ির চারটি চাকাই খুলে নিয়ে যাওয়া হয়েছে। চোরেরা গাড়ির চাকা নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনাস্থলে একটি নোটও রেখে যায়।

নোটটিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহান্তে ক্রিস্টাল হাউসের পার্কিং এলাকায় অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনটি গাড়ির চাকা চুরি হয়েছে। নোটে আরো বলা হয়, পার্কিং এলাকায় চুরির ঘটনা ঠেকাতে ক্রিস্টাল হাউস কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ব্যাপারে আলোচনা চলছে, এনডিটিভি এর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন বা বক্তব্যও প্রকাশ করা হয়নি। এছাড়া গাড়ির চাকা চুরির ঘটনা ঠিক কোন স্থানে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ঘটনার প্রতি নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ ওই পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন, আবার কেউ গাড়ি নিরাপদ রাখার জন্য বাস্তবসম্মত পরামর্শ দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় গাড়ির চাকা চুরির ঘটনা ঘটে থাকে। তাই গাড়ির মালিকদের হুইল লক ব্যবহার এবং পার্কিং এলাকায় নিরাপত্তা ক্যামেরা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

একজন মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় অপরাধের হার বেশি হলেও আবার এমন অনেক জায়গা রয়েছে যেখানে অপরাধ প্রায় নেই।

 

তাহলে গাড়ি কোথায় রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। আরেকজন ব্যঙ্গ করে বলেন, এটি শুধু চুরি নয়, বরং গাড়ির মালিককে ‘শিক্ষা দেওয়ার’ চেষ্টা বলেও মনে হতে পারে। কারণ চোরেরা চুরি করার পরও একটি নোট রেখে গিয়ে সতর্ক করে গেছে।

তৃতীয় একজন ব্যবহারকারী মজা করে মন্তব্য করেন, অন্তত চোরেরা গাড়িটিকে মাটিতে না ফেলে একটি শক্ত জিনিসের ওপর রেখে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব মন্তব্যে ঘটনার জন্য উদ্বেগ ও সহানুভূতি দেখা গেছে, তবে কেউ কেউ বিষয়টি নিয়ে মজাও করেছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনে অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় ফের গ্রেপ্তার ফুল মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ট্রেনে অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় ফের গ্রেপ্তার ফুল মিয়া

রেলওয়ে পুলিশ ফুল মিয়া (৫৬) নামে এক অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে, যিনি আন্ত নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেন।

অচেতন হয়ে পড়া যাত্রী হাজী মফিজুর রহমান বর্তমানে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সীমান্ত এক্সপ্রেসের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনে অবস্থান করছিলেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাফেলা গ্রামে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে রেলওয়ে থানার পুলিশ জানায়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন অতিক্রম করার পর মফিজুর রহমান অচেতন হয়ে পড়েন। এ সময় ট্রেনে দায়িত্ব পালনরত রেলওয়ে পুলিশ ফুল মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে মফিজুর রহমানের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ৩০ আগস্ট একই ট্রেনে দুই নারী যাত্রীকে জুস পান করিয়ে অচেতন করার অভিযোগে ফুল মিয়াকে আটক করা হয়েছিল।

ওই সময় অচেতন দুই নারীর কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। পাশের এক যাত্রী বিষয়টি বুঝতে পেরে ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছে থাকা জুস পরীক্ষা করতে তাকেই পান করানো হলে তিনি নিজেও অচেতন হয়ে পড়েন।

সৈয়দপুর রেলওয়ে থানার এএসআই মিজানুর রহমান বাদী হয়ে ফুল মিয়াসহ তার অজ্ঞাতনামা দুই থেকে তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘ওই যাত্রীর সঙ্গে ফুল মিয়ার আলাপচারিতার একপর্যায়ে তাঁকে জুস পান করানো হয়। এর পর তিনি অচেতন হয়ে পড়েন।’

নীলফামারী সংবাদদাতা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গতকাল বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর বোয়ালিয়া থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার এ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার স্বপন শাহর ছেলে সোহান ইসলাম ওরফে নিশান (২৬), পঞ্চবটি এলাকার কালামের ছেলে অন্তু (২৩) এবং  চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল হোসেন রানা (৩০)। 

পুলিশ জানায়, গত সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা প্রদান ও তাদের নিষেধ করলে তারা বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। 

পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাদীকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে। এতে বাদী ভীত হয়ে ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে চলে যায়।  

এ ঘটনায় এজাহার নামীয় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এই তিন আসামিকে গ্রেফতার করা হয়।
 
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের  তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে চার পরিবর্তনেও বদলায়নি ভাগ্য, শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


একাদশে চার পরিবর্তনেও বদলায়নি ভাগ্য, শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

পাকিস্তান, চারটি পরিবর্তন নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাঠে নেমেছে। তবে, পরিবর্তন সত্ত্বেও ভাগ্য তাদের সহায় হয়নি। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা।

 মোহাম্মদ ইমরান রানধাওয়া, রাজাউল্লাহ, গাজী ঘোরি ও সাইম আইয়ুব—এই চারজনের মধ্যে সাইম আইয়ুবই একমাত্র যিনি টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।

 অন্য তিনজন আজ টেস্টে অভিষেক করেছেন। ইংল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়ে খেলতে নেমে যা হওয়ার, তাই ঘটেছে। লিডস ও লর্ডস টেস্টে পর পর বাজে হারের পর দলে পরিবর্তন আনলেও পাকিস্তানের ভাগ্য বদলাতে পারেনি। বার্মিংহামের এজবাস্টনে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা।

 ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব ও আজান আওয়াইস এবং তিন নম্বরে নামা আবদুল্লাহ শফিক ইতিমধ্যেই আউট হয়ে ফিরেছেন। ১৯ মাস পর টেস্ট খেলতে নামা আইয়ুব ‘ডাক মেরেছেন’ (০)। আওয়াইস ৯ ও শফিক ৩ রান করে আউট হয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২৬ রান, ৩ উইকেট হারিয়ে।

 দলকে উদ্ধারের চেষ্টা করছেন শান মাসুদ (৫*) ও অধিনায়ক বাবর আজম (২*)। ওলি রবিনসন ২টি ও জফরা আর্চার ১টি উইকেট শিকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%