ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নিউজিল্যান্ডে ফেরার পথে ডুবেছে ‘আইল্যান্ড গার্ল’, পরিবারের সদস্যদের মৃত্যু


নিউজিল্যান্ডে ফেরার পথে ডুবেছে ‘আইল্যান্ড গার্ল’, পরিবারের সদস্যদের মৃত্যু

নিউজিল্যান্ডের সাবেক কোস্টগার্ড সদস্য অ্যাডওয়ার্ড পুডনির বাংলাদেশে আসার ঘটনা ২০২৪ সালের আগে ঘটে। তার সঙ্গে ছিলেন স্ত্রী বেলা, ১৬ বছর বয়সী সন্তান আলবার্ট ও ছোট ছেলে রালফ। প্রায় দুই বছর ধরে তারা বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছিলেন। তাদের স্বপ্ন ছিল, এখানে তৈরি করা নৌযানটির মাধ্যমে সাগরপথে নিজ দেশে ফিরে যাবেন।

কক্সবাজারের স্থানীয় কারিগরদের সহযোগিতায় প্রায় দুই বছরের প্রচেষ্টায় ‘আইল্যান্ড গার্ল’ নামের নৌযানটি নির্মাণ করা হয়েছিল। এতে ব্যয় হয়েছিল এক কোটি টাকার বেশি।

কিন্তু গত ২৫ আগস্ট কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে বড় ঢেউ ও তীব্র স্রোতের কারণে নৌযানটি ডুবে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় অ্যাডওয়ার্ড, তার স্ত্রী বেলা ও ছোট ছেলে রালফ প্রাণে বেঁচে যান। তবে তাদের ১৬ বছর বয়সী সন্তান আলবার্ট নিখোঁজ হয় এবং ৩২ ঘণ্টা পর সমুদ্রের উপকূলে তার মরদেহ ভেসে ওঠে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে সারা দেশে সব অবৈধ ইটভাটা বন্ধ

আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ১৫ সেপ্টেম্বর কক্সবাজারে আলবার্টের শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হোটেল শৈবালে অবস্থান করছিলেন পরিবারের বেঁচে যাওয়া সদস্যরা।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তারা নিউজিল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। বাবা, মা ও ছোট ছেলে ফিরলেও আলবার্ট আর ফিরছে না। তাদের স্বপ্নের নৌযান ‘আইল্যান্ড গার্ল’ এখন বাঁকখালী নদীতে ডুবন্ত অবস্থায় পড়ে রয়েছে।

অ্যাডওয়ার্ড ও তার পরিবারের বিশ্বভ্রমণের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ‘আইল্যান্ড গার্ল’ তৈরি করা হয়েছিল। কক্সবাজারের স্থানীয় কারিগরদের সহযোগিতায় নৌযানটি নির্মাণে প্রায় দুই বছর সময় লেগেছিল।

স্থানীয় বিএনপি নেতা দিদারুল ইসলাম রুবেল জানিয়েছেন, নৌযানটিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ, ফ্রিজ ও রান্নাঘরসহ বিভিন্ন সুবিধা ছিল। এটি ব্যক্তিগত অ্যাডভেঞ্চার ও সমুদ্রভ্রমণের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছিল। নির্মাণে ব্যয় হয়েছিল এক কোটি টাকার বেশি বলে ধারণা করা হয়।

আরও পড়ুন: পুরনো কর নথি যাচাইয়ের জন্য খোলা যাবে না: রায় যেন কাগজে না থাকে

স্থানীয় জেলে আবদুর রহমান জানান, দুটি কাঠের নৌযান জোড়া দিয়ে ‘আইল্যান্ড গার্ল’ তৈরি করা হয়েছিল। তার মতে, বড় ঢেউয়ের ধাক্কায় নৌযানটির সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে একটি অংশ দ্রুত ডুবে যায়, এরপর কয়েক মিনিটের মধ্যে অন্য অংশটিও তলিয়ে যায়।

দীর্ঘদিন ধরে বাঁকখালী নদীতে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটির বিপরীত পাশে নোঙর করা ছিল নৌযানটি। দুর্ঘটনার পর সেটি ডুবন্ত অবস্থায় সেখানেই পড়ে রয়েছে।

নৌকাডুবির কয়েক মাস আগে, ওই নৌযানে ঘুরতে গিয়ে বিপদের মুখে পড়েছিল নিউজিল্যান্ডের পরিবারটি। চলতি বছরের ৮ এপ্রিল রাতে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে তাদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। পরদিন ৯ এপ্রিল কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অ্যাডওয়ার্ড পরিবারসহ সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন। নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাঠের নৌযানে সমুদ্রযাত্রার উদ্যোগ নিয়েছিলেন তারা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুধের কৌটায় শক্তিশালী আইইডি বোমা উদ্ধার

নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্টগার্ড পরিবারটিকে এ ধরনের সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল। ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও দেয়া হয়। তবে কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা সোনাদিয়া চরে নৌযানসহ অবস্থান করছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হামলার খবর পেয়ে কোস্টগার্ডের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং পরিবারের সদস্যদের উদ্ধার করে।

নদীতে পড়ে আছে ‘আইল্যান্ড গার্ল’

বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে তৈরি করা ‘আইল্যান্ড গার্ল’ এখন বাঁকখালী নদীতে ডুবন্ত অবস্থায় পড়ে আছে। আর পরিবারের ১৬ বছর বয়সী আলবার্টের শেষকৃত্য সম্পন্ন হয়েছে কক্সবাজারে।

আরও পড়ুন: রাজধানীতে এক কোটি মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কক্সবাজার সদর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছিলেন, আলবার্টের মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে নিউজিল্যান্ডের দূতাবাস ও পরিবারের সম্মতি নিয়ে পুলিশের উপস্থিতিতে কক্সবাজারে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

যাত্রাটি শুরু হয়েছিল চারজনের নিয়ে, কিন্তু শেষ হলো তিনজনের দেশে ফেরা এবং একজনের চিরবিদায়ে। হয়তো কোনো একদিন বাঁকখালী নদী থেকে উদ্ধার করা হবে ‘আইল্যান্ড গার্ল’। কিন্তু পরিবারের হারানো সন্তান আর ফিরবে না। একসঙ্গে বিশ্বভ্রমণ শেষে দেশে ফেরার স্বপ্নটিও আর পূরণ হবে না।

হোটেল শৈবালে শেষ ৫০ দিন

নৌকাডুবির পর থেকে কক্সবাজারের হোটেল শৈবালে ছিলেন অ্যাডওয়ার্ড ও তার পরিবারের অন্য দুই সদস্য। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার দায়িত্ব পালন করে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: মির্জাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক শামসুল আলম গ্রেপ্তার

বিদায়ের আগে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সময় কাটান পরিবারের সদস্যরা। একসঙ্গে ছবি তোলেন তারা। দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের স্মারক হিসেবে তাদের হাতে দেশীয় পণ্য উপহার হিসেবে তুলে দেয় হোটেল কর্তৃপক্ষ।

পর্যটন করপোরেশনের হোটেল শৈবাল ও মোটেল লাবণীর ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, ২৫ আগস্ট নৌকাডুবির পর উদ্ধার হওয়া নিউজিল্যান্ডের নাগরিকদের জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের নির্দেশনায় হোটেল শৈবালে থাকার ব্যবস্থা করা হয়। এ সময়ে তাদের খাবার, আবাসন ও লন্ড্রি সেবাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

রায়হান উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন একসঙ্গে অবস্থানের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। দুর্ঘটনার পরও বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়ে তারা দেশে ফিরছেন বলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছেন তিনি।

বিদায় উপলক্ষে বাংলাদেশি ঐতিহ্য ও দেশীয় পণ্য তুলে ধরতে হোটেলের পক্ষ থেকে তাদের স্মারক উপহার দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: আ.লীগ আমাদের কমন শত্রু, মনে রাখতে হবে: আবু হানিফ

যেভাবে হলো ফেরা

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, নৌকাডুবির পর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিউজিল্যান্ডের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাদের থাকা-খাওয়া ও সার্বিক বিষয়ে পর্যটন করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সহযোগিতা করেছেন।

তিনি সময় সংবাদকে বলেন, পরিবারের সদস্যদের নিরাপদে দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ৯ অক্টোবর তাদের ফেরার কথা থাকলেও পাসপোর্ট, ভিসা ও বিমান টিকিটসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। সব প্রক্রিয়া শেষে ১৪ অক্টোবর তাদের দেশে ফেরার দিন নির্ধারণ করা হয়।

তাসনীম জাহান আরও বলেন, দুর্ঘটনার অভিজ্ঞতা কাটিয়ে পরিবারের সদস্যরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেটিই জেলা প্রশাসনের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় জামায়াতের দুইপক্ষে সংঘর্ষ, মহানগর সেক্রেটারির গাড়ি ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ এম


কুমিল্লায় জামায়াতের দুইপক্ষে সংঘর্ষ, মহানগর সেক্রেটারির গাড়ি ভাঙচুর

কুমিল্লায় জামায়াতে ইসলামীর দুইপক্ষের মধ্যে মহানগর কমিটির পদ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমানের গাড়িটি ভাঙচুর করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর গাংচর এলাকায় ফারুকী হাউসের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি পদ নিয়ে দলের দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর ফলে সন্ধ্যায় গাংচর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় মহানগর সেক্রেটারি মাহাবুবুর রহমানের গাড়িটি ভাঙচুর করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাড়ি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি পদ নিয়ে বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের গভর্নরের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ এম


বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের গভর্নরের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের (আরএমএ) গভর্নর মিস ইয়াংচেন ছোগিয়েল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ বুধবার (১৪ অক্টোবর) ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় গভর্নর সার্কফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ বৈঠকটিকে ফলপ্রসূ বলে উল্লেখ করে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর মিস উগিয়েন চৌদেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ এম


আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুঁশিয়ারি প্রদান করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এটি ঘটে আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেয়ার কারণে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

আইভীর কর্মকাণ্ডের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সাবেক মেয়র আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান তাহলে আপনার হোয়াইট হাউসের বাড়ির একটা ইটও থাকবে না। একজন ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনিও কিন্তু ভালো থাকবেন না।’

সমাবেশ শেষে জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দ ও সদস্যরা আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল করেন।

এদিকে, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন পান। জামিন পাওয়ার পর ফিরে যাওয়ার সময় আদালত চত্বরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেন আইভী ও তার অনুসারিরা।

এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রড চুরির ঘটনায় হাতেনাতে আটক ৬, প্রশংসায় ভাসছেন বসুন্ধরার নিরাপত্তারক্ষীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২০ এম


রড চুরির ঘটনায় হাতেনাতে আটক ৬, প্রশংসায় ভাসছেন বসুন্ধরার নিরাপত্তারক্ষীরা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি প্রকল্প থেকে রড চুরির ঘটনায় ৬ জন চোরকে হাতেনাতে ধরে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বসুন্ধরার নিরাপত্তারক্ষীরা।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর গেট থেকে তাদের আটক করা হয়। পরের দিন ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে চোরদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপের কারণে বসুন্ধরার নিরাপত্তারক্ষীরা প্রশংসা কুড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এক বাসিন্দা।

মঙ্গলবার এমডি রাকিব নামের ওই বাসিন্দা ফেসবুকে লিখেছেন, ‌‌‍‘গত ৮ অক্টোবর আমার কাকার প্রজেক্ট থেকে রড চুরি হয়েছিল। গতকাল (সোমবার) রাতে চোরদের হাতেনাতে ধরে তারা তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। নিরাপত্তার রক্ষক হিসেবে আপনাদের এই তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। বসুন্ধরা সিকিউরিটি টিমকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন!’

এ ছাড়া ওই পোস্টের কমেন্টেও বসুন্ধরার নিরাপত্তা রক্ষীদের প্রশংসা করতে দেখা গেছে।

আসাদুজ্জামান মুন্না নামের একজন লিখেছেন, ‘সত্যিই গার্ডগুলো খুব সততার সঙ্গে দায়িত্ব পালন করে। এরা পুলিশের থেকেও বেশি নিরাপত্তা প্রদান করে।’

আরেকজন লিখেছেন, ‘বসুন্ধরা এলাকায় সকল প্রশাসনিক ভাইদের আচার-ব্যবহার অনেক ভালো। ওরা সবাই নিঃস্বার্থে সততার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

জিডি সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এন-ব্লক থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রের ৬ জন বিপুল পরিমাণ রড চুরি করে নিয়ে যায়। ঘটনার পর চারপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির কাজে ব্যবহৃত গাড়ি এবং চোরদের শনাক্ত করা হয়। চোরদের পুনরায় ধরতে বসুন্ধরা আবাসিক এলাকার সকল সিকিউরিটি গেটে চুরির কাজে ব্যবহৃত গাড়িটির নম্বর নোট করানো হয়। পরে গত সোমবার রাতে ওই চোর চক্রটি আবারও চুরির উদ্দেশে প্রবেশ করলে ৬ নম্বর গেটে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা তাদের সিমেন্ট বোঝাই একটি ট্রাকসহ হাতেনাতে আটক করেন।

জিডিতে আরো বলা হয়, আটক চোররা দীর্ঘদিন ধরে এই আবাসিক এলাকার বিভিন্ন স্থানে এবং বিভিন্ন নির্মাণাধীন প্লটে নানা কায়দায় বড়বড় চুরি সংঘটিত করে আসছিল। আটকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিগত দিনে ঘটে যাওয়া অন্যান্য চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ভাটারা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর বসুন্ধরা আবাসিক এলাকায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে আটক করেন বসুন্ধরার নিরাপত্তারক্ষীরা। পরে আটক ব্যক্তিদের ও উদ্ধার করা আলামত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তারও আগে, গত আগস্ট মাসে বসুন্ধরা আবাসিক এলাকায় ছিনতাইয়ের ঘটনায় গোলাম রাফি খান নামে একজনকে আটক করা হয়। ছিনতাইয়ের ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে তাকে আটক করে বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বসুন্ধরা এলাকায় হেঁটে যাওয়া এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলের ছবিও সংগ্রহ করা হয়। আটকের পর গোলাম রাফি খান স্বীকারোক্তি দেন। সেখানে তিনি নিজেকে ইয়াবাসেবী বলে দাবি করেন। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%