০১:৩৪ পি.এম
সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে একটি বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির কাছে
আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার
এই তথ্য নিশ্চিত করেছে।
রবিবার সকালে স্থানীয় সময় সুইস পুলিশ জানায়, আরাউ শহরের একটি হিপোড্রোমে আয়োজিত রেভ পার্টিতে হামলার ঘটনা ঘটে। তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
সুইস পুলিশ জানায়, হামলার ঘটনা আরাউ শহরের হিপোড্রোমে রেভ পার্টির সময় ঘটে।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর
ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে পরপর গুলির শব্দ শোনা যায়।
আরগাউ ক্যান্টন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীকে ধরার জন্য অভিযান চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ভিডিও বা ছবি থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডে ব্যক্তিগত অস্ত্রের মালিকানার হার অন্যতম বেশি।
আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান
তবে দেশটিতে এ ধরনের সহিংস বন্দুক হামলা তুলনামূলকভাবে বিরল। ২০১৯ সালে দেশটি আরো কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুমোদন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন