ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জাহাজ নির্মাণ খাতের প্রশাসনিক জট খোলার সিদ্ধান্ত গ্রহণ


জাহাজ নির্মাণ খাতের প্রশাসনিক জট খোলার সিদ্ধান্ত গ্রহণ

সরকার আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এবং ইউরোপীয় বিনিয়োগ ও বৈদেশিক ক্রয়াদেশের ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ খাতের প্রশাসনিক জট খোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীদারদের সমন্বয়ে কেন্দ্রীয় ফাইল অনুমোদন প্রক্রিয়াকে ঢাকা থেকে চট্টগ্রামে স্থানান্তরের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ইয়ার্ড ছাড়পত্র পেতে দীর্ঘ ৪৫ থেকে ৬০ দিনের অনাকাঙ্ক্ষিত বিলম্ব দূর করা হবে এবং সেন্ট্রাল ‘ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি’ (টিএসডিএফ) স্থাপনে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পসংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের জাতীয় বিশেষজ্ঞ কমিটির সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

চট্টগ্রামে ফাইল অনুমোদন ও ওয়ান স্টপ সার্ভিসের বিষয়ে, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে শিপ ইয়ার্ডগুলোর ছাড়পত্র পেতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় আন্তর্জাতিক ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এই জটিলতা কাটাতে পরিবেশ অধিদপ্তরের সমস্ত ফাইল চট্টগ্রামের স্থানীয় কার্যালয় থেকেই দ্রুত পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভায় জোর দিয়ে বলেন, "আন্তর্জাতিক ক্রয়াদেশ পেতে হলে আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটানো ছাড়া বিকল্প নেই। নিয়মকানুন এমন হওয়া উচিত যা বাস্তবে প্রয়োগযোগ্য। যেসব নিয়ম বাস্তবায়ন করা সম্ভব নয়, সেগুলোকে লাল ফিতার দৌরাত্ম্যে ফেলে রেখে সম্ভাব্য অর্থনৈতিক খাতকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।"

তিনি আরও জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) যুক্ত করে একটি বিশেষ ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের ওয়ার্কিং গ্রুপ ইতোমধ্যে তাদের মূল কাজ শুরু করেছে।

টিএসডিএফ এবং হংকং কনভেনশনের পূর্ণ বাস্তবায়নের প্রসঙ্গে, জাহাজ ভাঙা ও পুনঃপ্রক্রিয়াকরণ খাতে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ সুরক্ষা ও বিপজ্জনক বর্জ্য শোধন। সেন্ট্রাল টিএসডিএফ অবকাঠামো না থাকায় বিশ্বস্ত আন্তর্জাতিক জাহাজ মালিকরা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উন্নতমানের শিপিং লাইনগুলো বাংলাদেশে তাদের পুরোনো জাহাজ পাঠাতে ইতস্তত করছেন।

আরও পড়ুন: ঢাবি শিক্ষক দুলাল কান্তি বাসায় ফিরেছেন, পরিবার অভিযোগ করেছে অপহরণের

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সভার সভাপতি হিসেবে স্পষ্ট নির্দেশ দিয়ে জানান, বর্জ্য শোধন ও নিরাপদে নিষ্পত্তির জন্য প্রস্তাবিত সেন্ট্রাল টিএসডিএফ দ্রুত বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক হংকং কনভেনশন (এইচকেসি) অনুযায়ী শিপ-ইয়ার্ডগুলোকে ‘গ্রিন ইয়ার্ড’-এ রূপান্তর করতে না পারলে বৈশ্বিক বাণিজ্য থেকে দেশ পিছিয়ে পড়বে।

তিনি বলেন, "দেশীয় রি-রোলিং ও আবাসন খাতে কাঁচামালের অব্যাহত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমাদের আন্তর্জাতিক কনভেনশনগুলো পুরোপুরি মেনে চলতে হবে।"

​ব্যাংক ঋণ ও বাণিজ্য সহজীকরণ

কমিটির আলোচনায় ব্যাংক খাতের পুরনো আটকে থাকা ঋণ এবং বিনিয়োগ ঘাটতির বিষয়টি গুরুত্ব লাভ করে। ব্যাংকগুলোর ওপর অতিরিক্ত চাপ না বাড়িয়ে কিংবা পুরনো আইনি জটিলতায় দীর্ঘ সময় নষ্ট না করে, নতুন অর্থনৈতিক কাঠামোর আওতায় উদ্যোক্তাদের সরাসরি সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শিগগিরই শিপ-ইয়ার্ড মালিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি সমন্বিত বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫১৯ জন আটক

সভায় শিল্প সচিব আব্দুন নাসের খান, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও সংসদ বিষয়ক সচিব লিয়াকত আলী মোল্লা সহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে সৌরভ গাঙ্গুলিকে আগেও দেখা গেছে নির্দিষ্ট দলের ডাগআউটে। তবে এবার তিনি এক নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ২০২৭ সালের আইপিএল আসরকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর আগে হেমাং বাদানি দুই মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা (পরামর্শক) হিসেবে সৌরভ যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতির মেয়াদ শেষে তিনি পুরুষ ও নারী উভয় ক্যাপিটালস ফ্র্যাঞ্চির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এ প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন ভারতের সাবেক এই ওপেনার।

দিল্লির প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সৌরভ বলেন, “আইপিএলে প্রধান কোচ হিসেবে এই নতুন দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের একটি দল এবং বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমার এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।”

সৌরভ আরো বলেন, “মালিক পক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি এর আগেও খুব কাছ থেকে কাজ করেছি। ফলে এই চ্যালেঞ্জটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট উপহার দিয়েছি। আমি নতুন মৌসুম শুরুর জন্য মুখিয়ে আছি, লক্ষ্য থাকবে একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তোলা।”

আইপিএলের শুরু থেকে খেলে আসা পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস এখনো কোনো শিরোপার মুখ দেখেনি। গাঙ্গুলি দিল্লি ক্যাপিটালসকে তাদের বহুল প্রতিক্ষিত প্রথম আইপিএল ট্রফি এনে দেওয়ার মূল মিশন নিয়েই ডাগআউটে নামবেন।

এর আগে ২০২০ সালে ফাইনাল খেলে শিরোপার সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল দিল্লি। পরের বছর ২০২১ মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। এরপর থেকে তারা আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। সর্বশেষ গত মৌসুমে অক্ষর প্যাটেলের নেতৃত্ব ও হেমাং বাদানির কোচিংয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থেকে মিশন শেষ করেছিল ক্যাপিটালসরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ অক্টোবরের বার্ষিকীতে হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


৭ অক্টোবরের বার্ষিকীতে হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, বুধবার হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে তিনি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা প্রদান করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রিপোর্ট করেছে, গাজায় যদি ইসরায়েলি বাহিনীর কোনো সদস্যের ক্ষতি হয়, তাহলে ফিলিস্তিনিদের ‘চড়া মূল্য’ দিতে হবে বলেও তিনি সতর্কতা জারি করেছেন।

কাটজের দপ্তর থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। ওই তথ্য অনুযায়ী, হামাস ওইদিন গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘সৃষ্টিকর্তা না করুন, আমাদের বাহিনীর কোনো সদস্যের ক্ষতি হলে চড়া মূল্য দিতে হবে হামাস ও গাজার জনগণকে। সেই মূল্য হবে সব সীমা ছাড়িয়ে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাথরুমে নিখোঁজ যুবকের মরদেহ, বুক-মুখ ঝলসানো অবস্থায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


বাথরুমে নিখোঁজ যুবকের মরদেহ, বুক-মুখ ঝলসানো অবস্থায় উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর পুলিশ পাশের বাড়ির নির্মীয়মাণ বাথরুম থেকে শফিকুল ইসলাম খাঁ ওরফে শফিক (৩০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বনপাড়া পৌর শহরের কালিকাপুর খাসপাড়া এলাকার ডিশ ব্যবসায়ী মামুন শেখের নির্মাণাধীন বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শফিক ওই এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে।

স্বজন ও স্থানীয়দের মতে, হেরোইন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এবং পাশের বাড়ির নির্মীয়মাণ বাথরুমের ভেতর লাশ ফেলে রাখে।

মৃত শফিকের বড় ভাই জাকির খাঁ জানান, গত বৃহস্পতিবার সকালে হেরোইন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে শফিককে খুঁজতে আসে একই এলাকার পিচ্চি শাজাহানের ছেলে মাদককারবারি সোহেল, সোহেলের মা সাজেদা বেগম সাজু, খালা মাজেদা বেগম মাজু, সোহেলের বোন সুমী খাতুন ও সোহেলের ছেলে সোহাগ। তারা শফিককে না পেয়ে শফিকের মা জাহেরা বেগমকে মারধর করে। এরপর থেকে শফিকের আর খোঁজ পাওয়া যায়নি।

মৃত শফিকের চাচি মেহেরুন্নেছা জানান, তার ভাতিজা শফিকের মোবাইল ফোনটি মাদককারবারি রাকিবের কাছে পাওয়া যায়।

তিনি আরো জানান, শফিকের মুখমণ্ডল ও বুকের অংশ পুড়ে যাওয়ার মতো ঝলসানো ছিল। বাথরুমের মধ্যে খালি গায়ে উপুড় হয়ে লাশটি পড়ে ছিল, পড়নে ফুলপ্যান্ট, পায়ের জুতো খোলা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে মারধর করে জোরপূর্বক বিষাক্ত কোনো পদার্থ খাইয়ে এবং শ্বাসরোধে হত্যা করেছে প্রতিপক্ষরা। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিচার দাবি করেন তিনি।

মৃত শফিকের মা জাহেরা বেগম জানান, তার ছেলেকে নির্মমভাবে মেরে ফেলেছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনাডাঙ্গা সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করলো বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


সোনাডাঙ্গা সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করলো বিজিবি

নওগাঁর সাপাহার সীমান্তের মাধ্যমে নারী ও পুরুষসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, এই প্রচেষ্টা সফল হয়নি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে। বর্তমানে, ঠেলে দেওয়া ওই চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন নারী ও তিনজন পুরুষসহ চারজনকে সীমান্তের গেট খুলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তবে, তাৎক্ষণিক খবর পেয়ে (১৪ বিজিবি) সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত অভ্যন্তরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, ‘বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলছে। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%