০২:০৩ পি.এম
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
কার্যক্রমটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয় এবং আজ বুধবারও অব্যাহত রয়েছে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে মাইকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ চলছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের অস্থিরতায় রূপসী বাংলা এক্সপ্রেসের রুট পরিবর্তন
নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাসসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য রিকশা এবং ইজি বাইক এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।
এদিকে শহরের চৌরঙ্গী এলাকা এবং নীলফাবাজার মোড়ে অবরোধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মাইকে বাজানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন