ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড


পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড

নোবেল পুরস্কারের সোয়া শ' বছরের দীর্ঘ ইতিহাসে একই পরিবারের একাধিক সদস্যের এই সর্বোচ্চ সম্মাননা অর্জনের ঘটনা অত্যন্ত বিরল এবং বিস্ময়কর। বিশ্বমঞ্চে পারিবারিক মেধার এই অনন্য উত্তরাধিকার প্রধানত পদার্থবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে দেখা গেছে। নোবেল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ইতিহাসে এ পর্যন্ত মোট ৭ বার পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য নজির সৃষ্টি হয়েছে।

নিচে নোবেলজয়ী সেই সফল পিতা-পুত্রদের বিবরণ তুলে ধরা হলো:

হেনরি ও লরেন্স ব্র্যাগ

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য ফাঁস: বিজ্ঞাপনের আড়ালে বিশাল ইসরায়েলি সাইবার গুপ্তচরবৃত্তি

এক্স-রে ক্রিস্টালোগ্রাফি বিশ্লেষণের মাধ্যমে স্ফটিকের গঠন আবিষ্কারের জন্য পিতা উইলিয়াম হেনরি ব্র্যাগ ও পুত্র উইলিয়াম লরেন্স ব্র্যাগ ২৯১৫ সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পান। এটি একই বছর যৌথভাবে পিতা-পুত্রের নোবেল জয় একমাত্র রেকর্ড।

লরেন্স ব্র্যাগ মাত্র ২৫ বছর বয়সে বাবার সাথে যৌথভাবে এই পুরস্কার পেয়ে বিজ্ঞানের ইতিহাসে আজও সর্বকনিষ্ঠ পদার্থবিজ্ঞানী হিসেবে বিশ্ব রেকর্ড ধরে রেখেছেন।

জে জে থমসন ও জর্জ পেজেট

স্যার জোসেফ জন থমসন (জে জে থমসন) ১৯০৬ সালে ইলেকট্রন আবিষ্কার ও গ্যাসে বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পান। এর ৩১ বছর পর, ১৯৩৭ সালে তাঁর পুত্র জর্জ পেজেট থমসন ইলেকট্রনের তরঙ্গধর্মী বৈশিষ্ট্য প্রমাণের জন্য একই বিভাগে নোবেল লাভ করেন।

আরও পড়ুন: তফসিলি হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করলে হারাবে অনগ্রসর শ্রেণির সুবিধা

নিলস বোর ও অগে বোর

কোয়ান্টাম তত্ত্ব ও পরমাণুর গঠন ব্যাখ্যার জন্য বিখ্যাত পদার্থবিজ্ঞানী নিলস বোর ১৯২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান। তাঁরই যোগ্য উত্তরসূরি অগে বোর ১৯৭৫ সালে পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরে উপ-পারমাণবিক কণার গতিপ্রকৃতি আবিষ্কারের জন্য একই বিভাগে নোবেল জয়ের গৌরব অর্জন করেন।

ম্যান ও কাই সিগবান

এক্স-রে স্পেকট্রোস্কোপি আবিষ্কারের জন্য ১৯২৪ সালে সুইডিশ বিজ্ঞানী কার্ল ম্যান সিগবান পদার্থবিজ্ঞানে নোবেল পান। ১৯৮১ সালে তাঁর পুত্র কাই সিগবান উচ্চ-রেজোলিউশন ইলেকট্রন স্পেকট্রোস্কোপি উন্নত করার স্বীকৃতিস্বরূপ একই বিভাগে নোবেল লাভ করেন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার থেকে সরে এলেন ট্রাম্প

হ্যান্স ও উলফ ভন ইউলার

বাবা হ্যান্স ভন ইউলার-চেলপিন ১৯২৯ সালে এনজাইমের গাঁজন প্রক্রিয়ার ওপর গবেষণার জন্য রসায়নে নোবেল পান। অন্যদিকে তাঁর পুত্র উলফ ভন ইউলার স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার (নোরপাইনফ্রিন) সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের জন্য ১৯৭০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল লাভ করেন।

আর্থার ও রজার কর্নবার্গ

মার্কিন বিজ্ঞানী আর্থার কর্নবার্গ ১৯৫৯ সালে (উঘঅ) কৃত্রিমভাবে ডিএনএ সংশ্লেষণের পদ্ধতি আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান। এর দীর্ঘ ৪৭ বছর পর, ২০০৬ সালে তাঁর পুত্র রজার কর্নবার্গ ইউক্যারিওটিক কোষের জিনগত তথ্য প্রতিলিপিকরণ প্রক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নে নোবেল লাভ করেন।

আরও পড়ুন: হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশ নিতে সেনাবাহিনীর ৫০ সদস্যের দেশত্যাগ

নিলস জার্নি ও সোভান্তে পাবো

ইমিউন সিস্টেমের নিয়ন্ত্রণ তত্ত্বের জন্য ১৯৮৪ সালে নিলস জার্নি চিকিৎসায় নোবেল পান। আর ২০২২ সালে বিলুপ্ত হোমিনিন ও মানব বিবর্তনের জিনোম আবিষ্কারের জন্য তাঁর পুত্র সুইডিশ বিজ্ঞানী সোভান্তে পাবো চিকিৎসাবিজ্ঞানে নোবেল লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জেলই আপনার যোগ্য জায়গা’, রাজপাল যাদবকে সুপ্রিম কোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


‘জেলই আপনার যোগ্য জায়গা’, রাজপাল যাদবকে সুপ্রিম কোর্টের নির্দেশ

ভারতের সুপ্রিম কোর্ট বলিউড অভিনেতা রাজপাল যাদবকে কোটি রুপির চেক বাউন্স মামলায় তীব্র ভর্ৎসনা করেছে। আদালতের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে পাওনাদারদের বকেয়া অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিচারপতিরা তার প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করেন। এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে বলা হয়, "জেলই আপনার যোগ্য জায়গা।"

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৯ সেপ্টেম্বরের শুনানিতে রাজপালকে ৫ অক্টোবরের মধ্যে বকেয়া ৫ কোটি রুপি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও পুরো অর্থ পরিশোধ করা হয়নি। শুনানির সময় তার আইনজীবী আদালতে ৫০ লাখ রুপির একটি ডিমান্ড ড্রাফট জমা দেন এবং জানান, সেটি ব্যাংকে প্রক্রিয়াধীন রয়েছে।

তবে আদালত এতে সন্তুষ্ট হয়নি। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ আগের দেওয়া অঙ্গীকার অনুযায়ী পুরো অর্থ জমা না পড়ায় অসন্তোষ প্রকাশ করেন। বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, পাওনাদাররা হয়তো অভিনেতার চেয়ে আর্থিকভাবে বেশি সচ্ছল হতে পারেন, কিন্তু চুক্তি ভঙ্গের কারণে তারাও ক্ষতির সম্মুখীন হয়েছেন।

মামলাটির শুরু ২০১০ সালে। রাজপাল যাদব দিল্লির একটি প্রতিষ্ঠান থেকে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার পর সেই অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হয়।

এর আগে সেপ্টেম্বরের শুনানিতে আদালত রাজপালের বিরুদ্ধে দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালন না করায় অসন্তোষ প্রকাশ করেছিল। এবার নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ না হওয়ায় বিষয়টি আরও কঠোর অবস্থানে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণসাগরে রুশ ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


কৃষ্ণসাগরে রুশ ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবি, নিহত ২

কৃষ্ণসাগরে রুশ ড্রোনের হামলার ফলে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগে সেটি ডুবে গেছে। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোমানিয়ার কর্তৃপক্ষ জানায়, জাহাজটির ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। খবরটি এনডিটিভি থেকে জানা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, নিরপেক্ষ জলসীমায় তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক জাহাজে দুটি রুশ ড্রোনের দ্বারা ভয়াবহ হামলা চালানো হয়। উল্লেখ্য, জাহাজটি ভুট্টা বহন করছিল।

তবে রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। জাহাজটি রোমানিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছিল। এটি তুলচা কাউন্টির স্ফানতুল জর্জ থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল বা ৫৫ কিলোমিটার দক্ষিণে ছিল।

আগুন লাগার কারণ সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। তবে রোমানিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের একটি শস্যবাহী জাহাজ কৃষ্ণসাগরের একটি তেল প্ল্যাটফর্মের দক্ষিণ-পূর্বে ড্রোন হামলার শিকার হয়েছে। তবে কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেনি।

রোমানিয়ার নৌ কর্তৃপক্ষ জানায়, ‘রোয়াদ মাম্মাদভ’ নামের জাহাজটিতে আগুন লেগেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, এটি সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী একটি সাধারণ পণ্যবাহী জাহাজ। ইউক্রেনের ইজমাইল বন্দর থেকে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিল।

রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজটির ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। পরে দুজনের মরদেহও পাওয়া যায়। আহত কয়েকজনকে হেলিকপ্টারে করে জরুরি চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

জেলেনস্কি জানান, জাহাজটিতে আজারবাইজান ও ভারতের নাগরিকরা ছিলেন। জাহাজটির ক্যাপ্টেন নিহত হয়েছেন এবং আরও একজন ক্রুর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, কৃষ্ণসাগরে উত্তেজনা কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন বারবার সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছে। তৃতীয় কয়েকটি দেশও এ বিষয়ে প্রস্তাব দিয়েছে। কিন্তু রাশিয়া স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের পরিবর্তে সন্ত্রাস ও বেসামরিক জাহাজ ডুবিয়ে দেওয়ার পথ বেছে নিচ্ছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার পর থেকে কৃষ্ণসাগর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হিসেবে বাড়তি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে গত মাসে কৃষ্ণসাগরে নেপচুন ডিপ গ্যাস প্ল্যাটফর্মের কাছে বিস্ফোরক বহনকারী একটি নৌড্রোন শনাক্ত হওয়ার পর সেটি ধ্বংস করতে রোমানিয়া দুটি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছিল। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটির নৌবাহিনী কৃষ্ণসাগরে ভেসে থাকা নয়টি সমুদ্র মাইন ধ্বংস করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী উপকূলে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ এম


সউদী উপকূলে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার নিখোঁজ

সউদী আরবের উপকূলের নিকটে লোহিত সাগরের ওপর মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার জরুরি সংকেত পাঠানোর পর ফ্লাইট-ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে গেছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিএনেরও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সউদী উপকূলের কাছে উড্ডয়নরত হেলিকপ্টারটি প্রায় ৪৭৫ ফুট উচ্চতায় অবস্থান করার সময় জরুরি সংকেত পাঠায়। এরপর এর প্রদর্শিত উচ্চতা শূন্যে নেমে আসে এবং হেলিকপ্টারটি রাডার ও ফ্লাইট-ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটির কলসাইন ছিল ভিভিএইচআর৫১২। স্থানীয় সময় সোমবার বিকেলে এটি জরুরি অবস্থা ঘোষণা করে। তবে জরুরি সংকেত পাঠানোর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, হেলিকপ্টারটি লোহিত সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। কিন্তু এসব দাবির পক্ষে এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মার্কিন নৌবাহিনী এখনও এই ঘটনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। হেলিকপ্টারটির আরোহীদের সংখ্যা, তাদের অবস্থা অথবা জরুরি অবস্থা ঘোষণার কারণ সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।

এমএইচ-৬০আর সিহক মার্কিন নৌবাহিনীর বহুমুখী সামুদ্রিক হেলিকপ্টার। এটি সাবমেরিনবিরোধী এবং নৌযানবিরোধী অভিযানে, অনুসন্ধান ও উদ্ধার, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য সামুদ্রিক কার্যক্রমে ব্যবহৃত হয়। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারকাদের বিচ্ছেদে ভক্তদের মন ভেঙে পড়ার কারণ জানালেন মনোবিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ এম


তারকাদের বিচ্ছেদে ভক্তদের মন ভেঙে পড়ার কারণ জানালেন মনোবিজ্ঞানীরা

ভক্তরা তারকাদের প্রেম, বিয়ে এবং সুখী সংসারের ছবি দেখে অনেক সম্পর্ককে বিশেষ মনে করেন। কিন্তু যখন সেই সম্পর্কের বিচ্ছেদের খবর আসে, তখন শুধু সংশ্লিষ্ট তারকারাই নয়, তাদের অসংখ্য ভক্তও হতাশ হয়ে পড়েন। সম্প্রতি প্রীতম হাসান এবং শেহতাজ মুনিরা হাশেমের বিচ্ছেদের খবর নতুন করে সেই আলোচনাকে সামনে এনেছে।

১০ বছরের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শেহতাজ। তাদের মধ্যে প্রায় চার বছর দাম্পত্য জীবন কাটানো হয়েছে। বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা পুরোনো ছবি ও স্মৃতি ভাগ করে নিচ্ছেন। চলতি বছর গায়ক ও অভিনেতা তাহসান খান এবং রোজা আহমেদের বিচ্ছেদের খবরও আলোচনায় এসেছে।

এদিকে মিথিলা ও সৃজিত মুখার্জির সম্পর্ক নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে দেখা না হওয়ায় তাদের বিচ্ছেদ নিয়ে জল্পনা তৈরি হলেও, দুজনের পক্ষ থেকে বিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে।

মনোবিজ্ঞানীদের মতে, তারকাদের সম্পর্ক ভেঙে গেলে ভক্তদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। কারণ অনেকেই তারকাদের জীবনকে বাইরে থেকে নিখুঁত এবং সুখী হিসেবে দেখেন। ফলে যখন সেই সম্পর্ক টেকে না, তখন নিজের সম্পর্ক নিয়েও অনেকে প্রশ্ন করতে শুরু করেন। বিশেষজ্ঞরা কার্যকর যোগাযোগ, পারস্পরিক আস্থা এবং প্রতিশ্রুতিকে দীর্ঘস্থায়ী সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। অনলাইনে সাজানো সুখী জীবনের ছবি দেখে বাস্তব জীবনের সঙ্গে তুলনা করা, অতিরিক্ত ভার্চুয়াল যোগাযোগ এবং পুরোনো বার্তা বা ছবি ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্ব সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। তাই তারকাদের বিচ্ছেদের খবর শুধুমাত্র বিনোদনের বিষয় নয়, বরং মানুষের সম্পর্ক ও প্রত্যাশা নিয়েও নতুন করে ভাবনার সুযোগ তৈরি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%