ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভারতে সাহাবিদের প্রথম আগমনের ইতিহাস ও ইসলামের প্রচার


ভারতে সাহাবিদের প্রথম আগমনের ইতিহাস ও ইসলামের প্রচার

নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (সা.) আরব উপদ্বীপের কাফির, মুশরিক, ইহুদি ও খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের তীব্র বিরোধিতার সম্মুখীন হন। তাঁর মূল প্রচেষ্টা ছিল এসব মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা। আল্লাহর অসীম অনুগ্রহ এবং ২৩ বছরের অবিরাম প্রচেষ্টার মাধ্যমে পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে।

তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। মহানবী (সা.) পৃথিবী থেকে বিদায় গ্রহণের পর তাঁরা দ্বিনের প্রচার ও প্রসারকে নিজেদের মিশন হিসেবে গ্রহণ করেন। তাঁরা সমগ্র পৃথিবীর সামনে ইসলামের সুমহান পতাকাকে সমুন্নত করেন।

ভারতে সাহাবিদের প্রথম আগমন

আরও পড়ুন: জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক (রা.) মুসলিম জাহানের খলিফা মনোনীত হন, কিন্তু তাঁর সংক্ষিপ্ত শাসনকালে মুরতাদদের ফিতনার মতো ভয়াবহ সংকট মোকাবেলা করতে হয়েছিল। ফলে তিনি ভারতীয় উপমহাদেশের প্রতি মনোযোগ দিতে পারেননি। আবু বকর (রা.)-এর পর মুসলিম জাহানের খলিফা হন ওমর ইবনুল খাত্তাব (রা.)। অভ্যন্তরীণ সংকট কেটে যাওয়ার পর তিনি আরব দুনিয়ার বাইরে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। তাঁর শাসনামলে ইসলামের বার্তা ও বিজয় নিশান দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ওমর ইবনুল খাত্তাব (রা.) খলিফা মনোনীত হওয়ার পর ১৫ হিজরিতে উসমান ইবনে আবুল আস (রা.)-কে বাহরাইন ও আম্মানের প্রশাসক নিযুক্ত করেন। উসমান (রা.) নিজের ভাই হাকাম বিন আবুল আস (রা.)-কে সেনাপতি নিযুক্ত করে ভারতবর্ষের বন্দরনগরী থানাহ ও ভুরুচের উদ্দেশে প্রেরণ করেন। অপর ভাই মুগিরা বিন আবুল আস (রা.)-এর নেতৃত্বে আরেকটি বাহিনী ডাভেলের (করাচি) উদ্দেশে পাঠান।

তবে এগুলো ছিল বিচ্ছিন্ন সংঘাতের মতো। নিয়মতান্ত্রিক কোনো সামরিক অভিযান ছিল না। ফলে ইতিহাস গ্রন্থগুলোতে এর বিবরণ পাওয়া যায় না। ইতিহাসের বিভিন্ন বর্ণনায় মাকরান, কিরমান, রণ, বেলুচিস্তান, লসবিলা, মুলতান, লাহোরসহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সাহাবিদের পদচারণার বর্ণনা পাওয়া যায়।

ভারতবর্ষে আগমনকারী সাহাবি ও তাবেঈদের সংখ্যা

আরও পড়ুন: জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন

আল্লামা কাজি মুহাম্মদ আতহার মোবারকপুরী (রহ.)-এর গবেষণা অনুযায়ী ভারতীয় উপমহাদেশে ১৭ জন সাহাবির আগমন ঘটেছে। আধুনিক যুগের ইতিহাস গবেষক মুহাম্মদ ইসহাক ভাট্টির গবেষণা অনুযায়ী ভারতে আগমনকারী সাহাবিদের সংখ্যা ২৫। কাজি আতহার মোবারকপুরী (রহ.) তাবেঈদের সংখ্যাও উল্লেখ করেছেন। মুহাম্মদ ইসহাক ভাট্টি বলেছেন, ভারতে ৪২ জন তাবেঈ এবং ১৮ জন তাবে-তাবেঈর আগমন হয়েছিল। (বিস্তারিত দেখুন : খেলাফতে রাশেদা আওয়ার হিন্দুস্তান ও বিররে মে ইসলাম কে আউয়ালিন নুকুশ)

ভারতে আগমানকারী সাহাবি

কাজি আতহার মোবারকপুরী (রহ.)-এর গবেষণা অনুসারে নিম্নোক্ত সাহাবিরা ভারতবর্ষে আগমন করেছিলেন। তাঁরা হলেন—১. হাকাম বিন আবুল আস (রা.), ২. হাকাম বিন আমর সালাবি গিফারি (রা.), ৩. খিররিত বিন রাশেদ নাজি সামি (রা.), ৪. রুবাই বিন জিয়াদ হারেসি (রা.), ৫. সিনান বিন সালামা হাজালি (রা.), ৬. সাহাল বিন আদি খাজরাজি আনসারি (রা.), ৭. সাহহার বিন আব্বাস আবদি (রা.), ৮. আসেম বিন আমর তামিমি (রা.), ৯. আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন ইতবান আনসারি (রা.), ১০. আবদুল্লাহ বিন উমায়ের আশজায়ি (রা.), ১১. আবদুর রহমান বিন সামুরা কুরাশি (রা.), ১২. উবায়দুল্লাহ বিন মা’মার কুরাশি তাইমি (রা.), ১৩. উসমান বিন আবুল আস সাকাফি (রা.), ১৪. উমায়ের বিন উসমান বিন সাআদ (রা.), ১৫. মুজাশি বিন মাসউদ সালামি (রা.), ১৬. মুগিরা বিন আবুল আস সাকাফি (রা.), ১৭. মুনজির বিন জারুদ আবদি (রা)। (খেলাফতে রাশেদা আওয়ার হিন্দুস্তান)

উল্লিখিত নামগুলোর বাইরে ঐতিহাসিক মুহাম্মদ ইসহাক ভাট্টি ভারতে আগমনকারী আরো যেসব সাহাবির নাম উল্লেখ করেছেন। তাঁরা হলেন—১৮. শিহাব বিন মুখারিক বিন শিহাব তামিমি (রা.), ১৯. নুসাইর বিন দাইসুম বিন সাউর ইজলি (রা.), ২০. হাকিম বিন জাবালাহ আসাদি (রা.), ২১. কুলাইব আবু ওয়াইল (রা.), ২২. মুহাল্লাব বিন আবু সাফরা আজদি আতেকি (রা.), ২৩. আবদুল্লাহ বিন সাউয়ার আবদি (রা.), ২৪. ইয়াসির বিন সাউয়ার আবদি (রা.), ২৫. আবদুল্লাহ সুওয়াইদ তামিমি (রা.)। অবশ্য এদের ভেতর কারো কারো ব্যাপারে এই বিতর্ক রয়েছে যে তারা সাহাবি নাকি তাবেঈ। (বিররে মে ইসলাম কে আউয়ালিন নুকুশ)

আরও পড়ুন: জুমাবারে ১৫টি আমল গুনাহ মাফ করে

ভারতে আগমনকারী তাবেঈ

ঐতিহাসিক মুহাম্মদ ইসহাক ভাট্টির বর্ণনা অনুসারে ভারতে আগমনকারী ৪২ জন তাবেঈ হলেন—

১. সাগির ইবনে জাআর (রহ.), ২. হারিস বাইলামানি (রহ.), ৩. হাকিম ইবনে জাবালা (রহ.), ৪. হাসান ইবনে আবুল হাসান ইয়াসার বাসরি (রহ.), ৫. সাঈদ ইবনে হিশাম আনসারি (রহ.), ৬. সাঈদ ইবনে কিন্দিয়া কুশাইরি (রহ.), ৭. শিহাব ইবনে মুখারিক তামিমি (রহ.), ৮. সাইফি ইবনে ফুসাইল শাইবানি (রহ.), ৯. নুসাইর ইবনে ওয়াসিম ইজলি (রহ.), ১০. ইবনে উসাইদ ইবনে আখনাস (রহ.), ১১. আবু শাইবা জাওহারি (রহ.), ১২. হাতিম ইবনে কুবাইসা (রহ.), ১৩. রাশিদ ইবনে আমর জাদিদি (রহ.), ১৪. জায়েদা বিন উমাইর আত-তায়ি (রহ.), ১৫. জিয়াদ ইবনে হাওয়ারি আম্মি (রহ.), ১৬. আবু কায়েস জিয়াদ ইবনে রাবাহ কায়সি বাসরি (রহ.), ১৭. হাকাম ইবনে আওয়ানা কালবি (রহ.), ১৮. মুয়াবিয়া ইবনে কুর্রাহ মুজানি বাসরি (রহ.), ১৯. মাকহুল ইবনে আবদুল্লাহ সিন্দি (রহ.), ২০. আবদুর রহমান ইবনে আব্বাস (রহ.), ২১. আবদুর রহমান সিন্দি (রহ.),

২২. কুতুন ইবনে মুদরিক কিলাবি (রহ.), ২৩. কায়েস ইবনে সালাবা (রহ.), ২৪. কামস ইবনে হাসান বাসরি (রহ.), ২৫. ইয়াজিদ ইবনে আবি কাবশাহ সাকসাকি দিমাশকি (রহ.), ২৬. মুসা সাইলানি (রহ.), ২৭. মুসা ইবনে ইয়াকুব সাকাফি (রহ.), ২৮. আবদুর রহমান কিন্দি (রহ.), ২৯. আবদুর রহমান বাইলামানি (রহ.), ৩০. ওমর ইবনে উবাইদুল্লাহ কুরাশি তাইমি (রহ.), ৩১. শিমার ইবনে আতিয়্যাহ আসাদি (রহ.), ৩২. সাঈদ ইবনে আসলাম কিলাবি (রহ.), ৩৩. হুবাব ইবনে ফাজালাহ জুহলি (রহ.), ৩৪. আবদুর রহমান ইবনে আবদুল্লাহ কাউআশি (রহ.), ৩৫. হারিস ইবনে মুররাহ আবদি (রহ.), ৩৬. আইয়ুব ইবনে জায়িদ হিলালি (রহ.), ৩৭. হুরাই ইবনে হুরাই বাহেলি (রহ.), ৩৮. ইবাদ ইবনে জিয়াদ উমাবি (রহ.), ৩৯. ইয়াজিদ ইবনে মুফাররিগ হিময়ারি (রহ.), ৪০. রাবি ইবনে সুবাইহ সু’দা বসরি (রহ.), ৪১. মুজাআহ ইবনে সি’র তামিমি (রহ.), ৪২. আতিয়্যাহ ইবনে সাআদ আউফি (রহ.), ৪৩. আবু সালামা জুত্তি (রহ.), ৪৪. মুহাম্মদ ইবনে কাসিম সাকাফি (রহ.)। (বিররে মে ইসলাম কে আউয়ালিন নুকুশ)

আরও পড়ুন: খাদ্যে ভেজাল: মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণা

যদিও ঐতিহাসিকভাবে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কিছু কিছু নিয়ে বিতর্ক রয়েছে যে তারা সাহাবি নাকি তাবেঈ এবং তাঁরা ভারতবর্ষে আগমন করেছেন কি না, তবে এ বিষয়ে কোনো বিতর্ক নেই যে ভারতবর্ষে বহুসংখ্যক সাহাবি ও তাবেঈর আগমন ঘটেছিল। আল্লাহ তাঁদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনায় টাকা দাবি, প্রতিকার পাচ্ছে না গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনায় টাকা দাবি, প্রতিকার পাচ্ছে না গ্রাহক

রংপুরের পীরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের সেচ ও শিল্প মিটার চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মিটার চুরি হওয়ার পর চোরচক্রের সদস্যদের পক্ষ থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এর ফলে বিদ্যুৎ গ্রাহকরা একদিকে হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে মিটার ফেরত পেতে অতিরিক্ত অর্থ খেসারত দেওয়ার চাপ সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করলেও তারা কোনো প্রতিকার পাচ্ছেন না।

উপজেলার পানেয়া গ্রামের সোলেমান আলী জানান, গত শুক্রবার রাতে পানেয়া কদমতলী এলাকা থেকে দুটি শিল্প মিটার চুরি হয়েছে। এ ঘটনায় তিনি পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি অভিযোগ করেন, এলাকায় প্রায়ই সেচ ও শিল্প মিটার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো চোরকে আটক করতে পারেনি।

ভুক্তভোগীরা অভিযোগ করছেন, মিটার চুরির পর ঘটনাস্থলে একটি মোবাইল ফোন নম্বর লিখে রেখে যায় চোরচক্রের সদস্যরা। ওই নম্বরে যোগাযোগ করলে চুরি হওয়া মিটার ফেরত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয়। এতে বিদ্যুতের গ্রাহকরা বিপাকে পড়েছেন।

অভিযোগ রয়েছে, চোরচক্রের সদস্যরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর চালু রেখে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে একের পর এক মিটার চুরির ঘটনা ঘটলেও চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

মিটার চুরির ঘটনায় স্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। মিটার চুরি হওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে, যা ব্যবসা-বাণিজ্য, সেচ কার্যক্রম ও স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাচ্ছে। নতুন মিটার সংগ্রহ ও সংযোগ চালু করতে গিয়ে গ্রাহকদের অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ভুক্তভোগীরা দ্রুত মিটার চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা, চুরি হওয়া মিটার উদ্ধার এবং গ্রাহকদের হয়রানি বন্ধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ পীরগঞ্জ সাব স্টেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রবিউল ইসলাম জানান, তাঁর কার্যালয়ের আওতাধীন এলাকায় অনেক মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার চুরির ঘটনায় গ্রাহকরা সাধারণত সংশ্লিষ্ট থানায় জিডি করে থাকেন।

চোরদের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে টাকা দাবি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "চোরদের কোনো ধরনের টাকা দেওয়া যাবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আসাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আসাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

 প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে বিতর্কিত করার চেষ্টা, নিরপেক্ষ তদন্তের দাবি

অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সাংবাদিক আসাদকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নেতিবাচক তথ্য ছড়িয়ে পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

অভিযোগ রয়েছে, অসহায় মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরার পর থেকেই সাংবাদিক আসাদকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে নিয়ে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতারণার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে ক্ষুব্ধ একটি মহল সাংবাদিক আসাদকে চাপে রাখতে অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। এমনকি তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে একটি মহলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেলে প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে।

সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা। কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি কিংবা অপপ্রচারের শিকার করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

এদিকে সাংবাদিক আসাদকে ঘিরে প্রচারিত অভিযোগ ও পাল্টা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্য-প্রমাণ যাচাই করা প্রয়োজন।

সাংবাদিক আসাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

সম্পাদনা-সংক্রান্ত পরামর্শ: প্রকাশের আগে সাংবাদিক আসাদের বক্তব্য, অভিযুক্ত চক্রের বক্তব্য এবং অপপ্রচারের সুনির্দিষ্ট উদাহরণ বা প্রমাণ যুক্ত করলে সংবাদটি আরও তথ্যনির্ভর ও বিশ্বাসযোগ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন ভালো লক্ষণ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন ভালো লক্ষণ: ইরান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টা যুদ্ধের অবসানের লক্ষ্যে অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি বার্তার মাধ্যমে ওয়াশিংটনের অবস্থান ও বক্তব্যের সুরে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছে। গত বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ভ্যান্স রেজায়িকে একটি বার্তা পাঠিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচনার পথ পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রের আরও হামলা এড়ানোর চেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গেল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, “আমি বার্তাটি পড়েছি, তবে এখনো কোনো জবাব দিইনি। তাদের বক্তব্যের সুর সম্পূর্ণ বদলে গেছে।”

রেজায়ি এই পরিবর্তনকে ‘একটি ভালো লক্ষণ’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে ইরান নিজেদের বিজয় সুসংহত করেছে।

এই মন্তব্য রেজায়ির পক্ষ থেকে তখন করা হয়, যখন কাতারের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ মধ্যস্থতার প্রচেষ্টা চলছে। যদিও এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার নিশ্চিত করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের বার্তাটি পেয়েছে। তিনি ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার জন্য আরও বিস্তৃত যোগাযোগের উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।

তবে আরাঘচি সতর্ক করে বলেন, “ভ্যান্সের বার্তা পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি মতবিরোধ ও বিভেদ সৃষ্টি করা হয়, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের আগের ভুলগুলোর সঙ্গে যুক্ত হওয়া আরেকটি ভুল।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


ঝিনাইদহে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধে আলোচনা

ঝিনাইদহ, ২ নভেম্বর, ২০২৬ : জেলার তরুণ প্রজন্মকে বাল্যবিবাহ প্রতিরোধে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আজ সকালে ‘তারুণ্যের কণ্ঠ’ নামক সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের উদ্যোগে।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কাঞ্চন নগর স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রামাণ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

এছাড়া অতিথি হিসেবে ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মোজাম্মেল করিম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আখতার তাবীয়া, এবং কাঞ্চন নগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রামাণ্য অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%