০৯:৪৪ এম
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে প্রাইভেটকারের আঘাতে একেএম ছামিউল হক (২৭) নামের এক সহকারী জজ নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টা নাগাদ জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীনে ইসলামপুরের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
জানা গেছে, ছামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। তিনি যখন লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছান, তখন সড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক মারা যান এবং প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। ঠিক তখন পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন