ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস (জিপিএ-৫) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে একটি প্রীতি ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর নির্বাচনী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ডা. তাসনিম হাসান।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন

ডা. তাসনিম হাসান প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন, যা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংগঠনটি ইভটিজিং, মাদকাসক্তি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে এবং সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী বিষয়ক সম্পাদক, এবং মধুপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মন্তাজ আলী।

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজ তোমাদের যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটি তোমাদের জীবনের প্রথম ধাপ। সামনে তোমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ সময় বক্তব্য দেন দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেদোয়ান উল্লাহ খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম।

আরও পড়ুন: জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেলেন জান্নাতুল নাঈমা!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর শাখার সাথী মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এই সময় শিক্ষার্থী, অভিভাবক এবং সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য বক্তারা অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

ময়মনসিংহ, ৩১ আগস্ট, ২০২৬ : জেলার ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ সোমবার সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া সড়কের পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে উপজেলার বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ী মোড় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হন। অপরদিকে একই সড়কের শিমুলতলী এলাকায় পিকআপের ধাক্কায় আরও এক পথচারী নারী নিহত হন। 

নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারার কান্দি গ্রামের সুরুজ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬), একই উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মঞ্জিল ভুইয়ার স্ত্রী হোসনে আরা (৬০) এবং উপজেলার বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী মারিয়া খাতুন (২৫)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টাার দিকে মারিয়া খাতুন (২৫) নামে এক নারী তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বালিপাড়া সড়কের শিমুলতলি এলাকায় যেতেই পিছন থেকে একটি পিকআপ নারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাসসকে বলেন, অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাওয়ার পথে ঠাকুরবাড়ির মোড়ে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়াও অপর একটি দুর্ঘটনায় আরো এক নারী নিহত হন।

ত্রিশাল থানার এসআই পলাশ বাসসকে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা-ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে স্মারকলিপি

কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেছে। এই স্মারকলিপিটি কলেজ অধ্যক্ষের কাছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার পক্ষ থেকে দেওয়া হয়।

স্মারকলিপিটি সোমবার (৩১ আগস্ট) কলেজের অধ্যক্ষ মনির আহমেদের নিকট প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, হোস্টেলে আবেদনের সময়সীমা বৃদ্ধি, জামানত ফি প্রত্যাহার, হোস্টেল ফি ৯ হাজার টাকা থেকে কমিয়ে ৬ হাজার টাকায় নির্ধারণ, কলেজ মাঠের সংস্কার, লাইব্রেরিতে নতুন বই সংযোজন, পানির ফিল্টার মেরামত এবং লাইব্রেরিতে নতুন পানির ফিল্টার স্থাপনের দাবি জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফখরুল লতিফ, ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হান এবং সেক্রেটারি মোহাম্মদ সাকিল উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিএসটিআইর অনুমোদন না থাকায় জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিএসটিআইর অনুমোদন না থাকায় জরিমানা

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কসমেটিকস ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের অনুমোদন না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের মদিনা শপিং কমপ্লেক্সে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার অনুপস্থিতি, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, লাগেজ পণ্য বিক্রয়, পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো অ্যাকাডেমিক যোগ্যতা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্যের বিষয়ে পরামর্শ প্রদান করার কারণে কসমেটিকস ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ প্রদান করেন।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, আগামী ৫ বছরে বিদেশে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের অভাব বিদ্যমান রয়েছে।

এ পরিস্থিতি মাথায় রেখে সরকার দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে।

সোমবার (৩১ আগস্ট) বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছে সরকার। তরুণ ও কর্মক্ষম জনগণের জন্য দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।’

নুরুল হক নুর আরও বলেন, ‘সরকার শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।’

তিনি উল্লেখ করেন, প্রতিবছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন।

পর্যায়ক্রমে এই সংখ্যা আরো বৃদ্ধি করা হব

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%