ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নওগাঁ জেলা পুলিশ সুপার ভীমপুর তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন


নওগাঁ জেলা পুলিশ সুপার ভীমপুর তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন

 

অদ্য ১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ভীমপুর তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মামলা তদন্তের অগ্রগতি এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় তদন্ত কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণকে আরও উন্নত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সেবাপ্রত্যাশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পেশাদারিত্ব বজায় রাখা, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: মেঘের রাজ্য সাজেকে পর্যটকদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পরিদর্শনের সময় তদন্ত কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কেও খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন হাজার ফুটের পতাকা নিয়ে নরসিংদীতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


তিন হাজার ফুটের পতাকা নিয়ে নরসিংদীতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনার দুরন্ত ছোঁয়া, যা নরসিংদীতেও স্পষ্ট। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে, নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার থেকে শুরু করে আর্জেন্টিনা সমর্থকরা তিন হাজার তিনশত ফুট বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত করেছেন।

শুক্রবার (১২ জুন) বিকালে, পলাশ বাজার এলাকা থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে পলাশ বাস স্ট্যান্ডে পৌঁছায়। শিশু, যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক এই বিশাল আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। অনেকে হাতে ধরে রেখেছিল আকাশী-সাদা রঙের জাতীয় পতাকা। বাঁশির সুর, ঢাক-ঢোল ও বাদ্যের তালে নেচে-গেয়ে তারা প্রিয় দল ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি-এর প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। পুরো এলাকা তাদের বিভিন্ন স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে।

র‌্যালি চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারাও এই আয়োজন উপভোগ করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারন করেন। রঙিন এই আয়োজনের কারণে পুরো এলাকায় ভিন্নমাত্রার উৎসব অনুভূত হয়।

আয়োজকরা জানান, বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনার পাশাপাশি ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশের জন্যই এ আয়োজন করছে। পাশাপাশি, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার বার্তাও এই কর্মসূচির মাধ্যমে দেয়া হয়েছে।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, খেলাধুলা সম্প্রীতি ও সৌহাদ্যের বার্তা নিয়ে আসে। বিশ্বকাপ ঘিরে বিভিন্ন দলের সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও, তা যেন সুস্থ প্রতিযোগিতা ও আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটিই তাদের প্রত্যাশা। শোভাযাত্রায় অংশ নেয়া সমর্থকরা আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারো বিশ্বকাপ শিরোপা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেসির ক্যারিয়ারের শেষ সীমায় এসে আরেকটি বিশ্বকাপ জয় দেখার প্রত্যাশাও তারা রাখেন।

এছাড়া, তারা সময় টেলিভিশনকে সরাসরি খেলা প্রচার করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি এবং ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা এবং প্রতারক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি এবং ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা এবং প্রতারক গ্রেফতার

প্রতারক অন্তর(২৪), পিতা -মোঃ বাবুল হোসেন, মাতা-খাদিজা,সাং শিশইল(ফেতগ্রাম),থানা মান্দা,নওগাঁ পুলিশ সুপার নওগাঁ জেলার ছবি, তার নাম এবং ভুয়া মোবাইল নাম্বার ব্যবহার করে কয়েকদিন পূর্বে একটি whatsapp আইডি খুলে। প্রতারক অন্তর এই হোয়াটসঅ্যাপ আইডি খুলে পুলিশের নাম ব্যবহার করে, কখনো পুলিশ সুপারের কার্যালয় ব্যবহার করে মানুষকে মামলার মিথ্যা ভয় দেখাচ্ছিল।

আজ সকালে মান্দা থানার জনৈক ব্যক্তিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন করার কথা বলে মামলার ভয় দেখায় এবং তার নিকট টাকা দাবি করে। ভুক্তভোগী বিষয়টি মান্দা থানায় অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ সুপার বিষয়টি জেনে অপরাধীকে গ্রেফতার করা নির্দেশনা প্রদান করেন। আজ বিকেলে মান্দা থানা প্রতারককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


ঘোড়াঘাটে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশের লক্ষ্যে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার, সন্ধ্যা বেলায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল-মামুন কাওসার শেখের সভাপতিত্বে, অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে বিজ্ঞান প্রকল্পের মূল্যায়নের ভিত্তিতে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন।

‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণাধর্মী কাজ এবং স্টার্টআপ ধারণাগুলি উপস্থাপন করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এই কর্মসূচি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ।

এর আগে, সন্ধ্যায়, মন্ত্রীর উপস্থিতিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দপ্তর প্রাঙ্গণে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগণের ৬০ জন উপকারভোগীর মধ্যে বকনা বাছুরের খাদ্য বিতরণ করা হয়।

এছাড়া, উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ এবং ভার্মিকম্পোস্ট সার তৈরির উপকরণ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবি উত্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবি উত্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে।

তিনি জানান, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং কক্সবাজারে একটি ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

শুক্রবার (১২ জুন) কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা তিনি বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, জাতীয় গুরুত্বপূর্ণ এসব দাবি প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে বিবেচনা করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নামে নতুন উপজেলা সৃষ্টির প্রস্তাব জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত নির্বাহী কমিটির (নিকার) সভায় অনুমোদন পেয়েছে। সেখানে একটি থানা প্রতিষ্ঠারও উদ্যোগ নেয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি কক্সবাজারে আসছেন। নির্বাচনের আগে তিনি আসতে পারেননি। তাই জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এ অঞ্চলের মানুষ তাকে সরাসরি দেখবেন, তার বক্তব্য শুনবেন। এটিই আমাদের জন্য বড় প্রাপ্তি।’

সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সেখানে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার কথা তার কাছে তুলে ধরব। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%