ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২০২৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মূল খেলায় কোনো গোল না হওয়ায়, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ‍ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন ।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে প্রতিযোগিতার মূল চেতনা হচ্ছে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব তিনি উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের উৎসাহিত ও আর্থিকভাবে সহযোগিতা করতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড় অংশগ্রহণ করেন। সেখান থেকে ৩০৬ জনকে বাছাই করে বিকেএসপিতে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে।

তিনি বলেন, রাজশাহীর বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পড়াশোনার জন্য ঢাকায় যেতে না হয়। বিশেষ করে মেয়েদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, খেলাধুলাকে ঐচ্ছিক নয়, বরং শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

আমিনুল হক বলেন, খেলাধুলা একটি জাতির সুস্থতা, শৃঙ্খলা ও ঐক্যের অন্যতম মাধ্যম। বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ফুটসাল গ্রাউন্ড নির্মাণে সহযোগিতা করা হবে। আগামী অর্থবছরে মাঠে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আধুনিক সুইমিং পুল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের বিষয়টিও বিবেচনা করা হবে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

মিয়ানমার গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এই রায়ের মাধ্যমে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।

যে পাঁচজন মিয়ানমার সামরিক কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতায় এসেছেন তারা হলেন—মায়ো তুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার উ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেছেন, "গণহত্যার মতো গভীরভাবে স্তম্ভিত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে সুস্পষ্ট পদক্ষেপও জরুরি।"

২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সম্পর্কে মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালে গণহত্যার সময় তিনি সেনাপ্রধান ছিলেন। তাই সেখানে সংঘটিত অনেক নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারকে অবশ্যই চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্ত ও বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং এ ধরনের নৃশংসতা যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে হবে।

এছাড়াও, মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা স্থগিত, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন মিলিব্যান্ড। তিনি মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি (অ্যাভিয়েশন ফুয়েল) সরবরাহ বন্ধ করতে নতুন আইন পাসের কথাও নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে আইসিজের রায়ের পরপরই এড মিলিব্যান্ড যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছিলেন। সোমবার (২৩ নভেম্বর) তিনি ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) জানান, যুক্তরাজ্য চলতি সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের একটি প্যানেল ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় রায় দেয় যে, আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণ থেকে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’। রায়ে আরও উল্লেখ করা হয়, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের বেশ কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর তথাকথিত ‘শুদ্ধি অভিযানে’ প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল এবং ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। সে সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় এবং নারী ও কিশোরীরা ব্যাপকভাবে ধর্ষণের শিকার হন। যদিও মিয়ানমার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন এবং কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশ আইসিজের এই ঐতিহাসিক রায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, সামাজিক যোগাযোগে প্রশংসিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, সামাজিক যোগাযোগে প্রশংসিত

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। "একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?" কিংবদন্তি শিল্পী ও গীতিকার ভূপেন হাজারিকার কালজয়ী সেই গানকে বাস্তবে রূপ দিয়েছেন বরিশালের এক স্কুলশিক্ষিকা।

মন্দিরা রানী পাল, স্বামীর প্রতি গভীর ভালোবাসার প্রতিদানস্বরূপ, জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন।

পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। কিডনি রোগে আক্রান্ত স্বামীকে নতুন জীবন দিতে তিনি নিজের একটি কিডনি দান করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভারতের দিল্লির একটি হাসপাতালে ওই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়।

সূত্র জানায়, মন্দিরা রানী পালের স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরও সুস্থ হচ্ছিলেন না। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। নিজের ভালোবাসার মানুষটিকে সুস্থ করে তুলতে স্ত্রী মন্দিরা রানী সাহসী সিদ্ধান্ত নেন।

শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হন। দেশে ও ভারতে দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনিদাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল।

বর্তমানে ভারতে অবস্থানরত মন্দিরা রানীর ভাই সবুজ কুমার পাল জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে হাসপাতালে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল।

এদিকে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে ব্যাপক প্রশংসা পান মন্দিরা রানী পাল। শিক্ষক দম্পতির এমন ভালোবাসা ও আত্মত্যাগকে অনেকেই ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাজিকিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


তাজিকিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বের হওয়ার সিদ্ধান্ত জানিয়ে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে তাজিকিস্তান। এই পদক্ষেপের পর আদালতটির পরিচালনা পর্ষদ উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার (২৩ নভেম্বর) আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে আইসিসি ছাড়ার আহ্বান জানালে তাজিকিস্তান চতুর্থ দেশ হিসেবে এই প্রক্রিয়া শুরু করল। এর আগে ভেনেজুয়েলা, চাদ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাওরু (পূর্বের নাউরু) একই পথে হেঁটেছে। তাজিকিস্তানের এই প্রত্যাহার আগামী ২০২৭ সালের ২০ নভেম্বর কার্যকর হওয়ার কথা রয়েছে, যা আদালতটি প্রতিষ্ঠার মূল চুক্তি 'রোম সংবিধি'র অধীনে।

জাতীয় আদালতগুলো যদি কোনো অপরাধের বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হয়, তখন আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধের মতো গুরুতর বিষয়ে ব্যক্তিদের বিচার করে থাকে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আদালতটির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনো বহাল রয়েছে।

ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে পূর্ববর্তী তদন্তের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আইসিসির বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জুলাই মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা আদালতটির কার্যক্রম অকার্যকর করার চেষ্টা করবে। তারা আইসিসিকে একটি 'বৈশ্বিক আমলাতন্ত্রের' হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে এবং এটি মার্কিন সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিযোগ তোলে।

এদিকে, গত মার্চ মাসে আইসিসি জানিয়েছিল যে ২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাজিকিস্তান সফরের সময় আদালতের অনুরোধ সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিল দেশটি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এর আগে ২০২৫ সালে বুরকিনা ফাসো, মালি এবং নাইজারও আদালতটিকে 'নব্য-ঔপনিবেশিক নিপীড়নের' হাতিয়ার হিসেবে নিন্দা জানিয়ে আইসিসি ছাড়ার ঘোষণা দেয়। ওয়াশিংটনের প্রচারণা শুরুর আগেই গত জুনে তারা এক যৌথ ঘোষণার অংশ হিসেবে জাতিসংঘকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

প্রত্যাহারের প্রক্রিয়াধীন থাকা এই সাতটি দেশসহ আইসিসির বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১২৫টি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল এবং ভারত এই আদালতের সদস্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফর্টিসের স্মরণীয় জয়, আবাহনী-চট্টগ্রাম সিটি হাসল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


ফর্টিসের স্মরণীয় জয়, আবাহনী-চট্টগ্রাম সিটি হাসল

ফেডারেশন কাপে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যে অনুষ্ঠিত ম্যাচের মাধ্যমে আজ ২০২১ সালের সেপ্টেম্বরের পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফিরে এসেছে। জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নামা ফর্টিস এফসি তাদের অভিষেক জয়ে ক্লাবটির ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছে। তারা রহমতগঞ্জকে ৩-০ গোলে পরাজিত করে। এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফর্টিস। অন্যদিকে, ফর্টিসের গ্রুপে থাকা আবাহনীও চলমান ফেডারেশন কাপে তাদের প্রথম জয় অর্জন করেছে। তারা ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়েছে। আবাহনীর পয়েন্টও দুই ম্যাচে চার। তবে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চারে রয়েছে। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে চট্টগ্রাম সিটি ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে। তারা তিন ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করেছে।

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরার এই ম্যাচে ফর্টিস ও রহমতগঞ্জের খেলায় গ্যালারিতে হাতেগুনা কিছু দর্শক উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলিও এই ম্যাচটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন। ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জ গোল করার জন্য চেষ্টা চালালেও ফর্টিসের বিপক্ষে তারা পাল্লা দিতে পারেনি। বিরতির যাওয়ার আগ মুহূর্তে তারা গোল হজম করে বসে। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) ফর্টিসের আক্রমণে গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর বাবুর নেওয়া শট রহমতগঞ্জের গোলরক্ষক মামুন রুখে দেন। এরপর ওমর বাবুর কর্নারে বল হেডে ফিরিয়ে দেন প্রতিপক্ষের খেলোয়াড়। ফিরতি বলে জোড়ালো শটে গোল করেন ফর্টিসের নেপালিজ মিডফিল্ডার আরিক বিস্তা। এরপর ৬৩ মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল পান ওমর বাবু। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৭ মিনিটে) ফর্টিসের হয়ে শেষ গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চেকউবে।

এদিকে, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেখ মোরসালিন দৃষ্টিনন্দন এক গোল উপহার দেন। বাতাতুন্দের পাস বক্সের বাইরে পেয়ে কিছুটা জায়গা তৈরি করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। পরে শরীরটা ঘুরিয়ে ডান পায়ে গোলপোস্টের টপ কর্নারে শট নেন মোরসালিন। ফকিরেরপুলের গোলরক্ষক রুবেলের তাকিয়ে থাকার ছাড়া কিছু করার ছিল না। ফকিরেরপুলের বিপক্ষে ৫১ মিনিটে এই গোল করার পর মোরসালিনের কোনো উদযাপন ছিল না। গত সাফ চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলার সুযোগ পাননি এই তরুণ। ৮৭ মিনিটে ইমন মিয়ার ভুল পাসে দ্বিতীয় গোল হজম করে ফকিরেরপুল। বক্সের সামনে বল পেয়ে গোল করেন আবাহনীর আল-আমিন। অপরদিকে, মানিকগঞ্জে চট্টগ্রাম সিটির জয়ের নায়ক জাফর ইকবাল। ৮৮ মিনিটে সুমন রেজার ক্রস পেয়ে মিনহাজুল করিম পাস দেন গোলমুখে থাকা জাফরকে। ব্রাদার্সের গোলরক্ষক কিছুটা এগিয়ে আসায় ফাঁকা পোস্ট পেয়ে সহজ গোল করেন জাফর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%