ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চগড়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত


পঞ্চগড়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ বারের মতো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর জেলা অডিশন। গতকাল রাতে দেবীগঞ্জ পৌর শহরের সবুজ পাড়া এলাকার দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসায় এই জেলা অডিশন অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতাটি আয়োজিত হয় হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক এবং এতে জেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল আজিজ বিন সিরাজ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ। তারা বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান হাফেজদের বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই জেলা অডিশনের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কুরআন হিফজ ও তেলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং কুরআন শিক্ষার প্রসার ঘটবে। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মুহতামিম, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

এক, অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে, রোজ বৃহস্পতিবার, জেলা প্রশাসন, জেলার সমাজ সেবা কার্যালয়, প্রবীণহিত শেষ সংঘ এবং সেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক রায়হান কবিরের। তবে জরুরী কাজের কারণে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া।

এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের মহোদয়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ শহর সমাজসেবার প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম।

নারায়ণগঞ্জের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খলিল, আত্মকর্ম সংস্থার সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক লিটন, মাতৃছায়া কর্মসংস্থানের প্রতিনিধি, পারভিন আক্তার, খানপুর মানব কল্যাণ সংস্থার নেত্রী, এবং খোরশেদ আলম লিপি খন্দকার, খানপুর মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা।

এছাড়াও ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লা অতিক্রম, মহাসড়কে মানুষের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লা অতিক্রম, মহাসড়কে মানুষের ভিড়

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরের উদ্দেশ্যে কুমিল্লা অতিক্রম করছেন। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকা অতিক্রম করে তার বহনকারী গাড়িটি। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হন।

এছাড়া কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে অভিবাদন জানান। অন্যদিকে, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য মহাসড়কের দুই পাশে সাধারণ মানুষের ঢল নামে।

এ সময় স্থানীয় নিমসার জুনাব আলী কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী মহাসড়কের পাশে অবস্থান নেন। তারা কলেজটিকে জাতীয়করণের দাবিতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ব্যানার হাতে দাঁড়িয়ে তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘সরকারি বা জাতীয়করণ’-এর বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন এলাকাটি অতিক্রম করে, তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী এই সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রিডে যুক্ত করা এবং কৃষক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কুমিল্লা ও ফেনী অঞ্চলজুড়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রাথমিক পরিকল্পনা অনুসারে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ধাপে ধাপে শুরু করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম স্লটের নির্বাচন শুরু হলে, বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানানো হয়েছে যে রমজান মাসের আগে তিনটি স্লটে দুই হাজার ইউপি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ বুধবার, রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, "জানুয়ারির প্রথম সপ্তাহে যদি প্রথম স্লটের নির্বাচন হয়, তাহলে তার ৪০ থেকে ৪৫ দিন আগে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।"

তিনি আরও বলেন, "নভেম্বর-ডিসেম্বরে যেহেতু পাবলিক পরীক্ষা রয়েছে, ছাত্র-ছাত্রীরা যেনো নির্বিঘ্নে, সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য আগামী বছরের শুরু থেকে, অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে।"

তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রাথমিক আলোচনা হয়েছে এবং চূড়ান্ত কিছুই হয়নি বলে উল্লেখ করেন তিনি। ইউপি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, "আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আরও যেসব প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন সেটা করব।"

তিনি বলেন, "নির্বাচনের প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া।" আব্দুর রহমানেল মাছউদ বলেন, "রমজানের আগে একাধিক স্লটে ইউপি নির্বাচন করার চিন্তা করা হচ্ছে। রমজানের পরে আবার শুরু করে জুন মাসের মধ্যে সকল ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে।"

রমজানের পরে ইউপি নির্বাচন কবে শুরু হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "রমজানের পরেই এসএসসি পরীক্ষা শুরু হবে। কাজেই তখনকার অবস্থা বিবেচনা করে ঠিক করা হবে।"

ইসি মাছউদ বলেন, "নির্বাচনের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম স্লটের নির্বাচন হয় তাহলে তার ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে।"

স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই আমাদের পৌরসভা নির্বাচন করার চিন্তাভাবনা রয়েছে। ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারলে তারপর পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্য নির্বাচনগুলো হবে।"

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, "আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সবারই সহযোগিতা লাগবে। স্কুল, কলেজের শিক্ষকসহ সকলের সহযোগিতা লাগবে। কাজেই সরকারের সাথে সমন্বয় করেই ভালো নির্বাচন করার জন্য আমরা চেষ্টা করব।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে ইসি মাছউদ জানান, "সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভায় আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।"

ইসি মাছউদ বলেন, "আইনশৃঙ্খলার পরিবেশ স্বাভাবিক ধরেই আমরা কাজ শুরু করব এবং সেনাবাহিনীকে আমরা প্রথম ডাকবো না। তবে প্রথম ধাপে ইউপি নির্বাচন করে যদি মনে হয়, আইনশৃঙ্খলা আরো শক্ত হওয়া দরকার। সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। অন্যথায় স্থানীয় সরকারের সব নির্বাচনে সেনাবাহিনীকে ডাকার প্রয়োজন এই মুহূর্তে অনুভব করছি না।"

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ইউপি নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার শতভাগ প্রচেষ্টা থাকবে উল্লেখ করে তিনি বলেন, "যেহেতু আমরা দেশব্যাপী একদিন একটা বড় নির্বাচন, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি, সেক্ষেত্রে ইউপি নির্বাচন এলাকাভিত্তিক বা সংখ্যাভিত্তিক এবং বিভিন্ন স্লটে হবে। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব গণ্ডগোল বা মারামারি বা হানাহানি বা যে সকল অনিয়ম সেটা যতদূর সম্ভব যেন কম হয়।"

এদিকে, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টিতে আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের বাধ্যবাধকতার কারণে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির সভা শেষে তিনি জানান, নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায়।

অপরদিকে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে। তিনি বলেন, "সুনির্দিষ্টভাবে আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন শেষ করা বিষয়ে একটা টাইমলাইন ধরে আমরা চিন্তাভাবনা করছি। এর মধ্যে যদি সব মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যায় তখন ইউনিয়ন পরিষদের সংখ্যা আরো বাড়বে। প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে করতে গেলেও এক একটা ধাপে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে।"

তিনি বলেন, "আমরা আশা রাখি, পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে জানুয়ারির থেকে আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো।"

এদিকে, সম্প্রতি ‘ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা’, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে ইসি। ইসির সংশোধিত বিধিমালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ২ লাখ টাকা নির্ধারণ করেছে কমিশন।

এছাড়া নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে হুমকি, ভীতি-প্রদর্শন ও বাধা প্রদানের শাস্তি অনধিক ২ বৎসর কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান করা হয়েছে।

অন্যদিকে কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ অপেক্ষা কম পেলে তার জামানতের অর্থ বাজেয়াপ্ত হবে। একইসাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত ভোটের সংখ্যা সমান হলে কমিশন সর্বোচ্চ সমভোটপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে পুনঃভোট গ্রহণের জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশ প্রদান করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: সালাহউদ্দিন আম্মার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির কর্তৃক ‘সাথী’ পদ থেকে অব্যাহতি এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য করেছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন। আম্মারের পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

‘শেষ অধিবেশনে ছিলাম!

তিনি উল্লেখ করেন, "এসে দেখি আমি নাকি নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, অর্থের বিনিময়ে পদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে শিবির থেকে ২৫ সালে বহিষ্কার হইছি!"

আম্মার বলেন, "রাবি শিবিরের একটা ভয়াবহ গুণ আছে তারা মিথ্যাকে সত্য বানায় আর সত্যকে মিথ্যা।"

তিনি আরও বলেন, "আপনাকে বলবে আপনি নারীর সঙ্গে অবাধ মেলামেশা করেছেন, চাঁদাবাজি করেছেন, অর্থের বিনিময়ে পদ দিয়েছেন। এখন সমস্যা হলো ওরা এলিগেশন দেবে আর বলবে এবার প্রমাণ কর তুমি এটা করোনাই।"

আম্মার প্রশ্ন তোলেন, "আচ্ছা আমি যেটা করিনাই সেটার প্রমাণ আমি কিভাবে দেব? ধরেন হঠাৎ জানতে পারলেন আপনাকে একজন বললো চোর। এখন এই বলা কথা পুরো পাড়ায় ছড়িয়ে পড়ল এখন আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি চোর না?"

তাও আমি কিছু বিষয় আলাপ দেই-

১. নারীদের সঙ্গে অবাধ মেলামেশা -

তিনি জানান, "আমি আমার ক্যাম্পাস লাইফে কোনো বোনের সঙ্গে এমন কোনো আচরণ করেছি বলে মনে হয় না যেটা ভাইয়ের থেকে অন্যকিছু মিন করবে।"

আম্মার বলেন, "ইভেন আমি রাকসুতে আসা অনেক জুনিয়রদের তুই করে কথা বলি। আমার চরিত্র নিয়ে অন্তত আলাপ দিয়েন না কারণ আপনাদের একজন শাখা দায়িত্বশীল আছে যে দীর্ঘদিন প্রেম করে পরে বিয়ে করছে। হাসপাতালে দেখতে গেছিলাম, গিয়ে দেখি তার গার্লফ্রেন্ড তার বুকে হাত বুলাইয়া দিতেছে। সুতরাং শিবির নারী কেলেংকারীর জন্য বহিষ্কার করেনা এটা ক্লিয়ার।"

২. চাঁদাবাজির অভিযোগ

তিনি আরও বলেন, "সারা দেশে আমাকে নিয়ে একবার মিডিয়া ট্রায়াল হয়েছিল। ৭৬ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ। এটা এমন ছিল যে জুলাই নিয়ে একটা কনসার্ট করতে প্রশাসনকে অ্যাপ্রোচ করছিলাম। ততকালীন ভিসি স্যার বলেছিলেন এতো টাকা দিয়ে আমাদের আয়োজন করা সম্ভব না। তোমরা যদি চাও আমি রেকমেন্ড করে দিতে পারি সেটা নিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলতে পার। আমি তখনো এতো পরিচিত ছিলাম না। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কোম্পানির কাছে এই প্রপোজাল লেটারটা নিয়ে যাই। এটা বাইরে এনে একদল সোনার ছেলে ছড়ায় যে আমি চাঁদা চেয়ে চিঠি দিছি।"

তিনি বলেন, "এই গর্দভদের আইডিয়াও নাই যে চাঁদা চেয়ে কেউ চিঠি দেয় কিভাবে? সেদিন থেকে আমার নামের আগে যুক্ত হলো চাঁদাবাজ।"

আম্মার অভিযোগ করেন, "৩। অর্থের বিনিময়ে পদ বাণিজ্য- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জায়গায় জায়গায় কমিটি দিচ্ছিল তখন রাজশাহীর স্থানীয় শিক্ষার্থীরা একটা কমিটি নিয়ে আসে। তাদের এ্যাজ ইউজুয়াল ধারণা হলো আমার কেন্দ্রীয় মানুষজনের সঙ্গে ভালো সম্পর্ক এজন্য আমি এই রাজশাহীর কমিটি এনে দিছি। বাস্তবতা হলো আমি তাদের এই কমিটির আগে পিছে কোথাও ছিলাম না।"

তিনি বলেন, "এখন তারা ন্যারেটিভ তৈরি করে সেটা প্রতিষ্ঠিত করার ফুল পিআর পলিসি তাদের আছে যেমন আজকেরটাই চিন্তা করেন- কথা শুরু হইছে অ্যাম্বুলেন্স হাইজ্যাক নিয়ে তারা ঘুরাইয়া কবে ২৫ এ আমাকে বহিষ্কার করছিল সেটা স্ট্যাবলিশ করতেছে।"

আম্মার বলেন, "যাইহোক এবার আসি শিবির সংশ্লিষ্টতার আলাপে! যদি গুপ্ত/শুপ্ত আলাপ দেন তাহলে আমার থেকে অপেন এ ক্যাম্পাসের অনেক শাখা দায়িত্বশীলও নাই ইভেন রাবি শিবিরের রানিং শিবির সভাপতিও নাই।"

তিনি উল্লেখ করেন, "যখন এরা পরিচয় দিতে ভয় পাইত, ভয়ে দাড়ি সেভ করে মোচ রেখে নিজেরে বাম পরিচয় দিতো তখন শিবিরের অফিসিয়াল গানে অভিনয় করে আসছি আমি।"

আম্মার বলেন, "আমার রাকসু দপ্তরের অ্যাওয়ার্ড শেল্ফে এখনো সসাস (সেরাদের সেরা-০৫) এ অভিনয়ে চ্যাম্পিয়ন হইছিলাম সেই অ্যাওয়ার্ড আছে। আমি একাধিকবার প্রত্যেক পডকাস্টে বলছি- আপনি আমাকে হাজারবার শিবির বলতে পারেন কারণ আমি শিবিরের ক্রাইটেরিয়াতে পড়ে যাবো ডানপন্থি সংস্কৃতি চর্চার কারণে। এই ডানপন্থি আর কে আছে?"

তিনি জানান, "আমি কলরবের সঙ্গেও কাজ করছি। তারা যে পেপার সামনে আনতেছে এটা তাদের নিজেদের হতেই, তারা চাইলে এটা বানাতে পারেই। আমি তাদের কতোটুকু গুরুত্ব দিতেছি এটাই ফ্যাক্ট।"

আম্মার বলেন, "শিবিরের শাখায় যেদিন একজন গুটিবাজ, নোংরা, ধুরন্দর লোককে মেইন দায়িত্বে যেতে দেখেছি সেদিন থেকেই শিবিরের পলিসি বুঝা শেষ আমার।"

তিনি বলেন, "শতভাগ সত্য হলো শিবির কোথায় জায়গা পেলে যে ঠিক কি পরিমাণ মানসিক যন্ত্রণা দিতে পারে সেটা সালাহউদ্দিন আম্মারের থেকে বেশি কেউ জানে না। তারা একাধিক অভিযোগ এনেছে, একটা প্রমাণ আনেনি। শুধু এলিগেশন।"

আম্মার বলেন, "আমি সাংস্কৃতিক এরিয়ার বাইরে নিজের মস্তিষ্ক বিক্রি করে দিয়ে কোথাও থাকিনি এবং আমাকে কখনো রাখতেও পারবে না। আমি আমার আমলনামা নিয়ে দুনিয়া থেকে যাব এবং যে মিথ্যা অভিযোগগুলো আমার নামে যুক্ত হচ্ছে সেগুলো আমি নিয়ে যাব সেদিনের বিচারের জন্য।

আমি আজ আল্লাহকে সাক্ষী রেখে বললাম!

তিনি আরও বলেন, "আমি আজ পর্যন্ত কোনোদিন আনিত অভিযোগগুলোর কোনোটার সঙ্গেই সম্পৃক্ত না। এখন যেটা আমি করিনি সেটার অভিযোগ যদি আমার বিরুদ্ধে দেন তো আমি প্রমাণ কিভাবে দেব? তাদের আল্লাহ মিথ্যাকে সত্য বানানোর অসীম ক্ষমতা দিয়েছে তবে এটা দীর্ঘস্থায়ী হবে না। আশা করি আজকের পর থেকে দয়া করে কেউ শিবির বলে গালি দেবেন না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%