ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বৃহত্তর সোবহানার সেঞ্চুরি বৃথা, ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া


বৃহত্তর সোবহানার সেঞ্চুরি বৃথা, ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

সোবহানা মোস্তারির অসাধারণ সেঞ্চুরি কোনো কাজে আসেনি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ৯ উইকেটে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশের ২২০ রানের লক্ষ্যকে ১৩১ বল হাতে রেখে অস্ট্রেলিয়া অতিক্রম করেছে।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আজ টস হেরে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা, ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

সেখান থেকে দলের হাল ধরেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৯৫ রানের একটি দুর্দান্ত জুটি, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও চোটের কারণে অনিশ্চিত নাহিদ রানা

সোবহানা মোস্তারি ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি অর্জন করেন। ছবি: সংগৃহীত

সোবহানা ১৩৪ বল খেলে ১১৮ রান করেন, তার ইনিংসে ছিল ১৮টি চার। এটি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। অপর প্রান্তে নিগার ১১৪ বল খেলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তাদের ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে। অস্ট্রেলিয়ার মেগান শুট ৩৬ রানে ৪ উইকেট নেন।

অস্ট্রেলিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। উদ্বোধনী জুটিতে জর্জিয়া ভল ও ফোবি লিচফিল্ড ১৬২ রান যোগ করেন।

লিচফিল্ড ৫১ বলে ৭০ রান করে আউট হলেও ভোলকে থামানো সম্ভব হয়নি। তিনি ৯৭ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৯টি চার। এলিসি পেরির সঙ্গে মিলিত হয়ে ২৮.১ ওভারে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন ভোল।

আরও পড়ুন: ইনফান্তিনোর ক্ষমা চাওয়ার পরেও ইউরোপীয় কর্মকর্তাদের চাপমুক্তি নেই, নথি প্রকাশের দাবি

তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ১৪ অক্টোবর একই মাঠে দুই দলের মধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির আমেজে অন্তঃসত্ত্বা কিয়ারা, ভক্তরা মুগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ছুটির আমেজে অন্তঃসত্ত্বা কিয়ারা, ভক্তরা মুগ্ধ

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দ্বিতীয়বার মা হতে চলেছেন। সুখবরটি জানানোর পর, তিনি পারিবারিক ছুটির সময়ের একাধিক ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে কখনো পুলে জলকেলি, কখনো রোদ পোহানো এবং কখনো স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সেলফি তোলার মুহূর্ত দেখা যাচ্ছে। ছুটির আমেজে কিয়ারার মাতৃত্বের আভায় মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা।

কিয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরযাপনের ছবিগুলো শেয়ার করেছেন। তবে, সিদ্ধার্থ ও তাদের মেয়ে সারায়াকে নিয়ে কোথায় ছুটি কাটাচ্ছেন, সে সম্পর্কে তিনি কিছু জানাননি। ছবিগুলোর পটভূমিতে পাহাড় ও সমুদ্র দেখা যাচ্ছে, যা দেখে অনেকে ধারণা করছেন, তারা প্রকৃতির কাছে কোনো জায়গায় সময় কাটাচ্ছেন।

একটি ছবিতে সমুদ্রসৈকতে ছোট্ট মেয়ের বালিমাখা পায়ের ছাপ দেখা গেছে। অন্যদিকে, সিদ্ধার্থের সঙ্গে সেলফিতে কিয়ারা রংমিলান্তি হলুদ পোশাক পরে ধরা দিয়েছেন। অভিনেত্রীর উজ্জ্বল মুখ দেখে তার ভক্তরা মন্তব্যের ঘরে ভালোবাসা জানিয়েছেন। একজন লিখেছেন, “মায়ের মুখে মাতৃত্বের আভা।” আরেকজন মন্তব্য করেছেন, “মাতৃত্ব যেন তোমার মধ্যে কবিতার মতো ফুটে উঠেছে, কিয়ারা।” অন্য এক অনুরাগী লিখেছেন, “মা, তোমাকে কী দারুণ উজ্জ্বল দেখাচ্ছে!”

গত ৭ অক্টোবর, ইনস্টাগ্রামে একটি মিষ্টি পারিবারিক ছবি প্রকাশ করে দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার খবর জানান সিদ্ধার্থ ও কিয়ারা। ছবিতে দেখা যায়, দুজনের হাতের মাঝে তাদের কন্যাসন্তানের হাত রয়েছে। ছোট্ট সেই হাতে একটি জোড়া মোজা ধরা আছে। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, “আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে।”

২০২৫ সালের জুলাইয়ে প্রথম সন্তানের মা-বাবা হন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের প্রায় দুই বছর পর তাদের ঘরে আসে কন্যাসন্তান সারায়া। তারা এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েকে ঘিরে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন এই তারকা দম্পতি।

কিয়ারা ব্যক্তিগত জীবন ছাড়াও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে আপাতত পরিবারের সঙ্গে অবসরযাপনের সময় কাটাচ্ছেন তিনি। দ্বিতীয়বার মা হওয়ার খবরের পর অভিনেত্রীর নতুন ছবিগুলো নিয়ে ভক্তদের আগ্রহও বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট স্পোলজারিচ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট স্পোলজারিচ

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা ঘটেছে এবং যা এখনো ঘটছে, তা আইন, নৈতিকতা ও মানবিকতার সব মানদণ্ডকে অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিচ।

তিনি দ্য নিউইয়র্ক টাইমসে একটি সাক্ষাৎকারে গাজায় আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালার ধারাবাহিক লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

যুদ্ধের নিয়মকানুন গাজায় যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্পোলজারিচ বলেন, সেখানে যা ঘটছে এবং যা ঘটেছে, তাতে অনেক মানুষ জড়িত রয়েছে।

তিনি আরো বলেন, গাজা এবং গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটেছে, তা প্রতিটি আইনি, নৈতিক ও মানবিক মানদণ্ডকে অতিক্রম করেছে।

আইসিআরসি প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক হলো, মানুষকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।

রবিবার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই দিন আসামিপক্ষে আইনজীবী মাহবুবুর রহমান আপোসের শর্তে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে।

এর আগে, ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ এই ঘটনার পর শেরে বাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

এই মামলায় গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়। চার দিনের রিমান্ড শেষে ২৪ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে ৩০ সেপ্টেম্বর মাকসুদা ইসলামকে জামিন দেন ঢাকার একটি আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া বিল ও জাল সনদে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগে দুই কর্মকর্তার শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ভুয়া বিল ও জাল সনদে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগে দুই কর্মকর্তার শাস্তি

সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা কারাগারের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহাকে জালিয়াতি ও বিধিবহির্ভূতভাবে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপন দুটি জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে খোরাকি রেশন খাতে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

কারা অধিদপ্তরের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সরেজমিন তদন্তে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে ‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’ নামে তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল অনুমোদন করে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ ঘটনায় জেলার, জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং কারারক্ষী মো. জাফর মাহামুদ শাকিলের যোগসাজশের বিষয়টি উঠে এসেছে।

আত্মসাৎ করা অর্থের মধ্যে ৯টি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের পঞ্চগড় শাখায় মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা জমা দেওয়া হয়। এর মধ্যে আব্দুল ফাত্তাহ ৪০ লাখ টাকা জমা দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কারাগারে বন্দির সংখ্যা কম থাকা সত্ত্বেও চারটি পৃথক চাহিদাপত্রের মাধ্যমে খোরাকি রেশন খাতে অতিরিক্ত অর্থ গ্রহণের চেষ্টা এবং আর্থিক নথিপত্র প্রক্রিয়াকরণে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়।

এসব অভিযোগে ২০২৫ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরামর্শের ভিত্তিতে এ দণ্ড চূড়ান্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, আরেকটি প্রজ্ঞাপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিভিন্ন জেলা আদালতের সমন ও সাক্ষ্য প্রদানের সনদ জালিয়াতির মাধ্যমে তৈরি করে আদালতে সাক্ষ্য না দিয়েও ভুয়া বিলের বিপরীতে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

এছাড়া ভ্রমণকারী কর্মকর্তা, নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ও প্রত্যয়নপত্রের স্থানে তিন ধরনের স্বাক্ষর ব্যবহার করা হলেও প্রতিটি ক্ষেত্রে প্রধান রাসায়নিক পরীক্ষকের সিল ব্যবহারের বিষয়টি তদন্তে উঠে আসে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুলাল কৃষ্ণ সাহা ২০০০ সালের ২৮ জুন রাসায়নিক পরীক্ষক পদে ষষ্ঠ গ্রেডে যোগ দেন। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত একই গ্রেডে কর্মরত থাকাকালে তিনি দেশের অভ্যন্তরে বিমানযোগে ভ্রমণের প্রাধিকারভুক্ত না হয়েও ২৩ বছরে শতাধিকবার বিভিন্ন স্থানে বিমানে যাতায়াতের ভ্রমণ বিল দাখিল করে সরকারি অর্থ উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে সরকারি কোষাগার থেকে ৩ লাখ ১৫ ৭৫৭ টাকা উত্তোলনের বিষয়টি উঠে আসে।

এ ঘটনায় ২০২৫ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরামর্শের ভিত্তিতে এ দণ্ড চূড়ান্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%